এক্সপ্লোর

'সমগ্র উপহমহাদেশের প্রার্থনা কাজে এল না', ইংল্যান্ডের কাছে ভারতের হারের পর হতাশ শোয়েব আখতার

বিশ্বকাপে গতকাল ইংল্যান্ডের কাছে ভারতের হারে পাকিস্তানের শেষ চারে যাওয়ার সম্ভাবনায় বড়সড় সংশয় তৈরি হয়ে গিয়েছে। এতে হতাশ প্রাক্তন পাক ফাস্ট বোলার শোয়েব আখতার। সেমিফাইনালে পৌঁছতে হলে ভারতের বিরুদ্ধে ওই ম্যাচ জিততেই হল ইংল্যান্ড। এই চাপের মুখে টসে জিতে ব্যাট করে ভারতের সামনে জয়ের জন্য ৩৩৮ রানের বিশাল লক্ষ্য রাখে ইংল্যান্ড।

লন্ডন:  বিশ্বকাপে গতকাল ইংল্যান্ডের কাছে ভারতের হারে পাকিস্তানের শেষ চারে যাওয়ার সম্ভাবনায় বড়সড় সংশয় তৈরি হয়ে গিয়েছে। এতে হতাশ প্রাক্তন পাক ফাস্ট বোলার শোয়েব আখতার। সেমিফাইনালে পৌঁছতে হলে ভারতের বিরুদ্ধে ওই ম্যাচ জিততেই হল ইংল্যান্ড। এই চাপের মুখে টসে জিতে ব্যাট করে ভারতের সামনে জয়ের জন্য ৩৩৮ রানের বিশাল লক্ষ্য রাখে ইংল্যান্ড। রোহিত শর্মার সেঞ্চুরি সত্ত্বেও ভারতের ইনিংস ৫ উইকেটে ৩০৬ রানে থেকে যায়। বিরাট কোহলির দল ৩১ রানে ম্যাচ হারে। আখতার তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, দেশভাগের পর এই প্রথম আমরা ভারতকে সমর্থন করলাম। আমি নিশ্চিত ভারত সর্বতো চেষ্টা করেছে।  কিন্তু তাদের সেই খেলাতেও পাকিস্তানের কোনও লাভ হল না। পাকিস্তানের আশার প্রদীপ উজ্জ্বল হল না। এই প্রথম সমগ্র উপমহাদেশ, পাকিস্তানি, বাংলাদেশি, শ্রীলঙ্কার মানুষ ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয় প্রার্থনা করেছিলেন। তবে মনে হয়, সেই প্রার্থনার কোনও ফল হল না। কারণ তারা ম্যাচটা হেরে গিয়েছে। উল্লেখ্য, ইংল্যান্ডকে হারানোর ব্যাপারে টুর্নামেন্টে এই ম্যাচের আগে পর্যন্ত অপরাজিত থাকা ভারতের ওপর ভরসা করছিল পাকিস্তান। কারণ, ইংল্যান্ড হারলে সরফরাজ আহমেদের দলের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা বাড়বে। গত শনিবার আফগানিস্তানকে হারিয়ে পয়েন্ট তালিকায় ইংল্যান্ডকে সরিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছিল পাকিস্তান। আখতার তাই ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতকে সমর্থনের আর্জি জানিয়েছিলেন। কিন্তু ভারতকে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে ফের চতুর্থ স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। পাকিস্তানের থেকে এক পয়েন্ট বেশি তাদের। পাকিস্তানের পরের ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে।নক আউট পর্বে যাওয়ার জন্য এই ম্যাচ জিততেই হবে তাদের।  কিন্তু ইংল্যান্ড তাদের পরের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল পাকিস্তানের শেষ চারে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi: মেসির খেলা দেখতে মাঠে মেসি! বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার দেখা গেল প্রকাশ্যে
মেসির খেলা দেখতে মাঠে মেসি! বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার দেখা গেল প্রকাশ্যে
ICC T20 Ranking: জোড়া ধাক্কায় সিংহাসন খুইয়েছিল, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে জিতে ফের শীর্ষে ভারত
জোড়া ধাক্কায় সিংহাসন খুইয়েছিল, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে জিতে ফের শীর্ষে ভারত
Spain vs Argentina: স্পেন ১-০ গোলে হারাবে আর্জেন্তিনাকে, আগেই ঠিক ছিল? মার্তিনেজ়ের ভাইয়ের পোস্ট ঘিরে তোলপাড়
স্পেন ১-০ গোলে হারাবে আর্জেন্তিনাকে, আগেই ঠিক ছিল? মার্তিনেজ়ের ভাইয়ের পোস্ট ঘিরে তোলপাড়
IND vs ZIM:
"কে কী বলছে কিছু এসে যায় না", ম্যাচের সেরা হয়ে কাকে নিশানা করলেন ঈশান কিষাণ?

ভিডিও

TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget