এক্সপ্লোর

হকি বিশ্বকাপ:পুলের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠাই প্রাথমিক লক্ষ্য, বললেন ভারতীয় দলের অধিনায়ক

ভূবনেশ্বর: আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে হকি বিশ্বকাপ। ভারতীয় দলের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্যায়ের খেলায় শীর্ষ স্থান দখল করে কোয়ার্টার ফাইনালে ওঠা। এমনটাই জানিয়েছেন ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রিত সিংহ। আর মাত্র ২ সপ্তাহ পরেই বিশ্বের ষোলটি সেরা দলের স্টিক ও বলে শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে কলিঙ্গ স্টেডিয়ামে। বিশ্বকাপের মেগা ইভেন্টের চূড়ান্ত প্রস্তুতি সারছে ভারত। মনপ্রিত বলেছেন, গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই আমরা জিততে চাই। প্রত্যেকটি ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা আমাদের লক্ষ্য। এটাই আমাদের প্রথম হার্ডল। ভারতীয় অধিনায়ক বলেছেন, এটা বিশ্বকাপ এবং প্রত্যেকটা দলই বিশ্বকাপ জয়ের উদ্দেশ্য নিয়েই আসছে। তাই কোনও দলকে হাল্কাভাবে নেওয়ার কোনও প্রশ্নই নেই, সে দক্ষিণ আফ্রিকাই হোক বা কানাডা বা বিশ্বের তিন নম্বর বেলজিয়াম। ভারত রয়েছে পুল-সি-তে। আগামী ২৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। মনপ্রিতদের পরের ম্যাচ ২ ডিসেম্বর বেলজিয়ামের বিরুদ্ধে। ৮ ডিসেম্বর পুলের শেষ ম্যাচে কানাডার বিরুদ্ধে খেলবে ভারত। পুলের ম্যাচে ভারত প্রথম যাদের বিরুদ্ধে খেলবে সেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় কোনও টুর্নামেন্টে গত দু বছর কোনও ম্যাচ খেলেনি ভারত। তবে মনপ্রিত মনে করছেন যে, প্রথম ম্যাচে জয় দলকে সঠিক দিশায় চালিত করবে। মনপ্রিত বলেছেন, কোনও টুর্নামেন্টে লড়াই না হলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের সময় প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত। ওই ম্যাচ থেকে ওদের খেলার ধরন নিয়ে একটা ধারনা পাওয়া গিয়েছে। ব্রেডায় এফআইএইচ চ্যাম্পিয়ন্স ট্রফি ও গত বছর হকি ওয়ার্ল্ড লিগের ফাইনালে বেলজিয়ামকে হারিয়েছিল ভারত। কিন্তু অতীতে বড়সড় আন্তর্জাতিক টুর্নামেন্ট গুলিতে বেশ কয়েকবারই ভারতের পথে কাঁটা ছড়িয়ে দিতে পেরেছিল বেলজিয়াম। কানাডাও শক্ত প্রতিপক্ষ। তবে বিশ্বকাপে অভিযানে নামার আগে অতীত নিয়ে মাথা ঘামাতে নারাজ ভারতীয় দল। মনপ্রিত বলেছেন, গত দু বছরে আমাদের দল উন্নতি করেছে এবং প্রত্যেক টুর্নামেন্ট থেকেই শিক্ষা নিয়েছে। যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারি, তাহলে কার বিরুদ্ধে খেলছি, তা অতটা গুরুত্বপূর্ণ হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget