এক্সপ্লোর

বিজ্ঞাপনী ভিডিও নিয়ে ক্ষুব্ধ সবুজ-মেরুন সমর্থকদের একাংশ, ক্ষোভ কমাতে আসরে কর্তারা

বিজ্ঞাপনের এক দৃশ্যে দেখা যায় ওয়াশিং মেশিনে এটিকে ও মোহনবাগানের জার্সি দেওয়ার পর বেরিয়ে আসছে এটিকে মোহনবাগানের নতুন জার্সি। আর ঠিক তা নিয়েই বিতর্ক।

কলকাতা: এটিকে ও মোহনবাগানের একসঙ্গে হয়ে এটিকে মোহনবাগানের পথচলা শুরু বোঝাতে নেহাত বিজ্ঞাপনী প্রচার, আর তা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। শুক্রবারই সূচি প্রকাশ করে আইএসএল কর্তৃপক্ষ ঘোষণা করেছে নতুন মঞ্চে বড় ম্যাচের দিনক্ষণ। ২৭ নভেম্বর ঢের দেরি থাকলেও শনিবার থেকেই সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধে জড়িয়ে পড়লেন দুই প্রধানের সমর্থকরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছোলো, যে বিবৃতি দিয়ে সমর্থকদের আশ্বস্ত করতে হল বাগানের সাবেক কর্তা তথা এটিকে মোহনবাগানের ডিরেক্টর দেবাশিস দত্তকে। সৌরভ গঙ্গোপাধ্যায়কে সামনে রেখে বাংলায় ফুটবল উন্মাদনা শুরুর বার্তা দিতে শনিবার এক বিজ্ঞাপন সামনে আনে আইএসএল কর্তৃপক্ষ। যেখানে গত ছয় বছর ধরে এটিকে ও মোহনবাগানের আলাদা পথচলা এবং নতুনরূপে এটিকে মোহনবাগানের আরও জোরালো রূপে আগমনের বার্তা দেওয়া হয়। কিন্তু বিজ্ঞাপনের এক দৃশ্যে দেখা যায় ওয়াশিং মেশিনে এটিকে ও মোহনবাগানের জার্সি দেওয়ার পর বেরিয়ে আসছে এটিকে মোহনবাগানের নতুন জার্সি। আর ঠিক তা নিয়েই বিতর্ক। গোটা বিষয়টি সাবেক সবুজ-মেরুন সমর্থকদের আবেগে ধাক্কা দিয়েছে বলেই তাঁদের দাবি। তাঁরা ক্লাবের সাবেক কর্তাদের কাছে নিজেদের উষ্মা পৌঁছে দেন। ভিডিও-য় দেখানো পড়শির খোঁচার মতোই বিষয়টা নিয়ে কটাক্ষ করতে শুরু করেন এসসি ইস্টবেঙ্গলের সমর্থকরাও। তাদের ব্যঙ্গ যেন বিড়ম্বনা বাড়ায়। শেষমেশ এটিক মোহনবাগানের ডিরেক্টর দেবাশিস দত্ত ক্লাবের সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় জানান, সমর্থকদের আবেগ তাঁদের মূলধন। সমর্থকরা যে ইস্যুগুলো নিয়ে অস্বস্তি বোধ করছেন তা আইএসএল কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আর বলা হয়েছে দ্রুত ব্যবস্থা নিতে। সব মিলিয়ে মাঠে বল গড়ানোর আগেই জমজমাট বাঙালির ফুটবল দ্বৈরথ শুরু হয়ে গেল। আর যুগের সঙ্গে তাল মিলিয়ে আপাতত যে যুদ্ধ চলল সোশ্যাল মিডিয়ায়।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
FIFA World Cup 2026: দশ জনে খেলেও বাজিমাত আমেরিকার, বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ হারিয়ে ২৪ বছরের অপেক্ষার অবসান
দশ জনে খেলেও বাজিমাত আমেরিকার, বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ হারিয়ে ২৪ বছরের অপেক্ষার অবসান
Belgium vs Senegal: বিশ্বকাপে থ্রিলার, ০-২ পিছিয়ে পড়েও সেনেগালের স্বপ্ন চুরমার করে শেষ ষোলোয় বেলজিয়াম
বিশ্বকাপে থ্রিলার, ০-২ পিছিয়ে পড়েও সেনেগালের স্বপ্ন চুরমার করে শেষ ষোলোয় বেলজিয়াম
IND vs ENG: ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০
ঝমঝমিয়ে বৃষ্টি আর তাতেই পণ্ড ম্যাচ, ভেস্তে গেল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Gold Silver Price Hike: একলাফে ৬ হাজারের বেশি বাড়লো রুপোর দাম, তাল মিলিয়ে বাড়ছে সোনাও
একলাফে ৬ হাজারের বেশি বাড়লো রুপোর দাম, তাল মিলিয়ে বাড়ছে সোনাও
Anubrata Mondal: আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত ?
আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত ?
Weather Warning: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
Bengaluru Horror: বাচ্চাদের ঢুকিয়ে রাখা হত ওয়াশিং মেশিনের মধ্যে, বন্ধ করা হত বাথরুমে; বেঙ্গালুরুর ডে কেয়ারে নির্যাতনের অভিযোগ
বাচ্চাদের ঢুকিয়ে রাখা হত ওয়াশিং মেশিনের মধ্যে, বন্ধ করা হত বাথরুমে; বেঙ্গালুরুর ডে কেয়ারে নির্যাতনের অভিযোগ
Bengal Cricket: পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
Udayan Guha: নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ
নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ
Embed widget