এক্সপ্লোর

PV Sindhu Update: কাঁচা বাদামের তালে নাচ অলিম্পিক্সে জোড়া পদকজয়ী সিন্ধুর, ভাইরাল ভিডিও

PV Sindhu News: ব্যাকগ্রাউন্ডে বাজছে সেই বিখ্যাত হয়ে যাওয়া গান। সেই গানে তুমুল নাচছেন যিনি, তাঁর ঝুলিতে রয়েছে জোড়া অলিম্পিক্স পদক!

কলকাতা: ব্যাকগ্রাউন্ডে বাজছে সেই বিখ্যাত হয়ে যাওয়া গান। 'পায়ের তোড়া, হাতের বালা, থাকে যদি সিটিগোল্ড চেন, দিয়ে যাবেন, সাথে সমান সমান তোমরা বাদাম পাবেন...'। সেই গানে তুমুল নাচছেন যিনি, তাঁর ঝুলিতে রয়েছে জোড়া অলিম্পিক্স পদক!

অনুমান করতে পারছেন কিছু?

চমকে ওঠার মতোই। ভুবন বাদ্যকরের প্রায় ভুবনবিখ্যাত হয়ে ওঠা গানে পা মেলালেন তিনি। পি ভি সিন্ধু (PV Sindhu)। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ব্যাডমিন্টনের মহাতারকা। মুহূর্তে তা ভাইরাল হল। লাইক করলেন সানিয়া মির্জা থেকে শুরু করে অনেক বিখ্যাত ব্যক্তিত্ব।

সম্প্রতি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ভুবন বাদ্যকর। তবে দমে যাওয়ার পাত্র নন তিনি। সেরে উঠেই ফের বাঁধলেন নতুন গান। বিষয়? নাহ, বাদাম নয়, বরং গাড়ি দুর্ঘটনা। গেয়ে উঠলেন, 'নতুন গাড়ি.. ড্রাইভার হতে শখ যে করি..'

তাঁর গানের কথা ও গলাই তাঁকে ভাইরাল করে। ধীরে ধীরে পাচ্ছেন শিল্পীর তকমাও। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছেন ভুবন বাদ্যকর। সম্প্রতি সংবাদ মাধ্যমে তিনি জানান, বাদাম বিক্রি ছেড়ে এবার গানেই মনোনিবেশ করবেন তিনি। দিন কয়েক আগে কলকাতার এক পাঁচতারা রেস্তোরাঁয় অনুষ্ঠান করেন তিনি। হাজির ছিলেন বাংলা সিনেমা ও টেলিভিশন দুনিয়ার একাধিক পরিচিত মুখ। সকলেই তাঁর গানের সঙ্গে রিল তৈরি করেন সেদিন। আর সকলের মধ্যমণি ছিলেন স্বয়ং বাদামকাকু।

এক গানই যে তাঁকে রাতারাতি তারকা বানিয়ে দিয়েছে, সে ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল ভুবন। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার গান নানা জায়গায় বাজছে। নাইজিরিয়াতেও বেজেছে। সবাই নাচছে আমার গানে । খুব ভাল লাগছে। বম্বে থেকে ডাক পাচ্ছি। দিল্লি এবং অসম থেকেও ডাকছে।' কিছুদিনের মধ্যেই মুম্বইতে পাড়ি দিচ্ছেন ভুবন ।

রুদ্ধশ্বাস ম্যাচে চণ্ডীগড়কে হারিয়ে রঞ্জিতে জয়ের হ্যাটট্রিক বাংলার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
FIFA World Cup 2026: কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু
কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু
FIFA World Cup 2026: এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র, সত্যিই কি আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল?
এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র, সত্যিই কি আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল?
Indian Cricket Team: ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি
ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget