এক্সপ্লোর

PV Sindhu Training Academy: বিশাখাপত্তনমে ব্যাডমিন্টন অ্যাকাডেমি করছেন সিন্ধু

PV Sindhu: ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করাই লক্ষ্য সিন্ধুর।

তিরুমালা: নিজে অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছেন, এবার ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে চান। কিছুদিনের মধ্যেই নিজের ব্যাডমিন্টন ট্রেনিং অ্যাকাডেমি তৈরি করছেন পিভি সিন্ধু। অন্ধ্রপ্রদেশ সরকারের সহায়তায় বিশাখাপত্তনমে হবে এই অ্যাকাডেমি।

শুক্রবার এ বিষয়ে সিন্ধু জানিয়েছেন, ‘আমি কিছুদিনের মধ্যেই বিশাখাপত্তনমে একটি ট্রেনিং অ্যাকাডেমি শুরু করতে চলেছি। এখানে ছোটদের খেলা শেখানো হবে। এই অ্যাকাডেমি তৈরি করতে রাজ্য সরকার সাহায্য করছে। ঠিকমতো উৎসাহ না পাওয়ার ফলে অনেক বাচ্চা ছেলে-মেয়ে পিছিয়ে পড়ছে। আমি তাদের পাশে দাঁড়াতে চাই।’

শুক্রবার পরিবারের লোকজনের সঙ্গে তিরুমালা মন্দিরে পুজো দিতে যান সিন্ধু। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি বেঙ্কটেশ্বর স্বামীর আশীর্বাদ নিতে পেরে খুশি। আমি প্রত্যেক বছর প্রভু বালাজির আশীর্বাদ নিতে একবার করে তিরুমালায় আসি।’

সংবাদসংস্থা এএনআই-কে সিন্ধু বলেছেন, ‘আমি আরও উন্নতি করতে চাই। ২০২৪-এ প্যারিস অলিম্পিক্সে নিশ্চয়ই যোগ দেব। ১০০ শতাংশ উজাড় করে দেব। নিজের সেরাটা দেব। আমার হাতে এখন অনেক সময় আছে। এখন এই মুহূর্তটা আমি উপভোগ করছি।’

২০১২ লন্ডন অলিম্পিক্সে রুপো পেয়েছিলেন সিন্ধু। টোকিওতে তিনি ব্রোঞ্জ পেয়েছেন। দ্বিতীয় ভারতীয় অ্যাথলিট এবং একমাত্র ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক্সে একাধিক পদক পেয়েছেন সিন্ধু। আন্তর্জাতিক ব্যাডমিন্টনে তিনিই সবচেয়ে সফল ভারতীয়। ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে তিনি মিক্সড টিমস ইভেন্টে সোনা জেতেন এবং ব্যক্তিগত বিভাগে রুপো জেতেন। ২০১৯-এ বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি সোনা জেতেন। 

টোকিও অলিম্পিক্সে পদক জেতার পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভেসে যাচ্ছেন সিন্ধু। তিনি ইতিহাসে নিজের নাম খোদাই কের নিয়েছেন। দেশে ফেরার পর থেকেই তিনি একের পর এক সংবর্ধনা ও পুরস্কার পাচ্ছেন। অন্ধ্রপ্রদেশ সরকার তাঁকে ৩০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে। বিসিসিআই-এর পক্ষ থেকে সিন্ধুর জন্য ২৫ লক্ষ টাকা পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। ভারতীয় অলিম্পিক সংস্থাও ২৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। বাইজুস সংস্থার পক্ষ থেকে সিন্ধুকে এক কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget