এক্সপ্লোর

Fifa World Cup: সার্বিয়াকে হারিয়ে শেষ ষোলোয় রোনাল্ডোদের সামনে স্যুইৎজারল্যান্ড

Qatar World Cup 2022: গোলমুখ খুলতে পারেনি তারা। খেলার ২১ মিনিটের মাথায় কাউন্টার অ্যাটাক থেকে শাকিরির বাঁ পায়ের দুরন্ত শটে গোল পেয়ে যায় স্যুইৎজারল্যান্ড। 

দোহা: কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নেমেছিল সার্বিয়া ও স্যুইৎজারল্যান্ড। সেই ম্যাচেই সার্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে গেল সুইসরা। নক আউটে জায়গা করে নিতে হলে এই ম্যাচ জিততেই হত স্যুইৎজারল্যান্ডকে। কিন্তু খেলার শুরুতে আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেছিল সার্বিয়া। কিন্তু গোলমুখ খুলতে পারেনি তারা। খেলার ২১ মিনিটের মাথায় কাউন্টার অ্যাটাক থেকে শাকিরির বাঁ পায়ের দুরন্ত শটে গোল পেয়ে যায় স্যুইৎজারল্যান্ড। 

তবে দ্রুত গোলশোধ করে সার্বিয়া। ২৭ মিনিটের মাথায় মিত্রোভিচের গোলে সমতা ফেরায় সার্বিয়া। ম্যাচের ৩৬ মিনিটে লিড পায় সার্বিয়া। আবারও ট্যাডিচের ক্রস। এবার গোল করে দলকে এগিয়ে দেন দুসান ভালেহোভিচ। কিন্তু প্রথমার্ধের বাঁশি বাজার ঠিক আগে এম্বোলোর গোলে ফের সমতা ফেরায় স্যুইৎজারল্যান্ড। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় স্যুইৎজারল্য়ান্ড। ফ্রেউলারের গোলে ফের এগিয়ে যায় তারা। এরপর হাজার চেষ্টা করেও আর গোলমুখ খুলতে পারেনি সার্বিয়া। বিশ্বকাপ থেকে বিদায় নিতে হত তাদের। আগামী ৭ ডিসেম্বর পর্তুগালের বিরুদ্ধে শেষ ষোলোর লড়াইয়ে খেলতে নামছে স্যুইৎজারল্যান্ড। 

পর্তুগালকে হারিয়ে দিল দক্ষিণ কোরিয়া

 বিশ্বকাপের প্রথম দুই গ্রুপ পর্বের ম্যাচে একটিও জিততে পারেনি দক্ষিণ কোরিয়া। উরুগুয়ের বিরুদ্ধে গোলশূন্য ড্র করলেও, ঘানার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ হারতে হয়েছিল দক্ষিণ কোরিয়াকে। বিশ্বকাপের পরের পর্বে পৌঁছতে হলে পর্তুগালকে হারানোর পাশাপাশি উরুগুয়ে ম্যাচের ফলাফলের ওপরেই নির্ভরশীল ছিলেন সন হিউং-মিনরা। 

ম্যাচের শুরুতেই রিকার্ডো হোর্তার গোলে পিছিয়ে পড়লেও কিম ইয়ং-গন ২৭ মিনিটে কোরিয়াকে সমতায় ফেরান। তবে ড্র পরের পর্বে পৌঁছনোর জন্য যথেষ্ট ছিল না। যখন মনে হচ্ছিল ম্যাচ ড্র হবে এবং কোরিয়া বাধ্য হয়েই বিশ্বকাপ থেকে বিদায় নেবে, ঠিক সেই সময়ই দলের হয়ে ৯১তম মিনিটে গোল করে হোয়াং হি-চ্যান। এই গোলেই জয় ২-১ জয় পেল দক্ষিণ কোরিয়া।

উরুগুয়ে জিতেও ছিটকে গেল

২০১০ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে-ঘানার ম্য়াচ আজও সবার স্মৃতিতে অমলিন। আরও স্পষ্ট করে বললে ম্যাচের শেষ মুহূর্তে হাত দিয়ে লুই সুয়ারেজের নিশ্চিত গোল আটকে যাওয়া এবং তার ফলশ্রুতিতে আসামোয়া জিয়ান পেনাল্টি মিস করায় সুয়ারেজের সেলিব্রেশন এখনও ফুটবলপ্রেমীদের স্মৃতিতে স্পষ্ট। সেবার সেমিফাইনালে ঘানাকে হারিয়ে নিজেদের জায়গা পাকা করেছিল উরুগুয়ে। সেই ঘটনার ১২ বছর পর ফের একবার ঘানার বিরুদ্ধে বিশ্বকাপে মাঠে নেমেছিল উরুগুয়ে।

এবারেও ঘানার তারকা পেনাল্টি মিস করলেন। উরুগুয়ে ২-০ জিতলেও, পর্তুগাল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ২-১ হারায় বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হল উরুগুয়ে। দক্ষিণ কোরিয়া উরুগুয়ের থেকে বেশি গোল করায় বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সুয়ারেজরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND W vs ENG W Test: লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
Argentina vs England: পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস

ভিডিও

BJP Government in Bengal : আজ থেকে রাজ্যে কার্যকর হল গুন্ডা দমন আইন, কী এমন এই আইনে?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget