এক্সপ্লোর

French Open Final: হেসেখেলে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন, রেকর্ড ১৪ বার ক্লে কোর্টের সম্রাট নাদাল

French Open 2022: এদিন মাত্র ২ ঘণ্টা ১৮ মিনিটের লড়়াই শেষেই খেতাব জিতে নেন নাদাল (Rafael Nadal)। এই প্রথম একই মরসুমে অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন একসঙ্গে জিতলেন বিশ্বের ৩ নম্বর টেনিস তারকা।

প্যারিস: ফরাসি ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। স্ট্রেট সেটে ক্যাসপার রুডকে হারিয়ে ১৪ বারের জন্য ক্লে কোর্টে খেতাব জয় স্প্যানিশ টেনিস তারকার। সেমিফাইনালে জেভেরেভকে হারানোর পরই মনে করা হয়েছিল যে ফাইনালে হয়ত খুব একটা কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে না। ঠিক সেটাই হল। এদিন খেলার ফল নাদালের পক্ষে ৬-৩, ৬-৩, ৬-০। ২৩ বছরের রুড এদিন দাঁড়াতেই পারেননি নাদালের সামনে। এদিন মাত্র ২ ঘণ্টা ১৮ মিনিটের লড়়াই শেষেই খেতাব জিতে নেন নাদাল। এই প্রথম একই মরসুমে অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন একসঙ্গে জিতলেন বিশ্বের ৩ নম্বর টেনিস তারকা।

নাদালের ঝুলিতে ২২টি গ্র্যান্ডস্লাম

নাদালের গ্র্যান্ড স্ল্যাম ট্রফি:-

ফরাসি ওপেন: ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২২

উইম্বলডন: ২০০৮ ও ২০১০

অস্ট্রেলিয়ান ওপেন: ২০০৯ ও ২০২২

ফরাসি ওপেন: ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২২

ইউ এস ওপেন: ২০১০, ২০১৩, ২০১৭ ও ২০১৯

গত জানুয়ারিতে মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের সঙ্গে সঙ্গেই সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিক হয়ে গিয়েছিলেন নাদাল। ফেডেরার ও জোকারকে টপকে ২১টি গ্র্যান্ডস্লাম জয়ের মালিক হয়েছিলেন রাফা। এবার সেই সংখ্যাটা আরও বাড়়িয়ে নিলেন স্প্য়ানিশ কিংবদন্তী। 

এদিন প্রথম গেম থেকেই আক্রমণাত্মক ছিলেন রাফা। বয়সে নিজের থেকে বয়সে ১৩ বছরের ছোট ক্যাসপার রুড কুল কিনারাই পাননি প্রতিপক্ষকে সামলানোর। একের পর এক ফোরহ্যান্ড, ব্য়াকহ্যান্ড ও স্ল্যাশে বাজিমাত করছিলেন নাদাল। 

নরওয়ের প্রথম কোনও টেনিস প্লেয়ার হিসেবে কোনও গ্র্যান্ডস্লামের ফাইনালে খেলেছিলেন ক্যাসপার রুড। ম্যাচের আগেই বলেছিলেন যে নাদালই তাঁর অনুপ্রেরণা, আদর্শ। সেমিফাইনালে মারিন চিলিচের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিলেন। কিন্তু নাদালের বিরুদ্ধে পারলেন না। রানার্স হয়েই থাকতে হল রুডকে।

 

সেরা শিরোনাম

India vs New Zealand Live: সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
Mohammed Siraj: মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
India vs New Zealand Day 1 Highlights: ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
Mohammed Siraj: ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা
ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget