এক্সপ্লোর

জকোভিচকে স্ট্রেট সেটে উড়িয়ে ১৩-তম ফ্রেঞ্চ ওপেন খেতাব নাদালের

এই নিয়ে ২০ বার গ্র্যান্ড স্ল্যাম জিতলেন নাদাল।

প্যারিস: ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল ফের ফ্রেঞ্চ ওপেন জিতলেন। আজ ফাইনালে স্ট্রেট সেটে নোভাক জকোভিচকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হলেন নাদাল। ম্যাচের ফল ৬-০, ৬-২, ৭-৫। এই নিয়ে ১৩ বার ফ্রেঞ্চ ওপেন জিতলেন নাদাল। এটি তাঁর ২০-তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব। অপর এক কিংবদন্তী রজার ফেডেরারকে স্পর্শ করলেন নাদাল। ফেডেরারও ২০বার গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়েছেন। ২০০৫ সালে প্রথমবার ফ্রেঞ্চ ওপেন জেতেন নাদাল। এরপর থেকেই এখানে তাঁকে হারানো প্রায় অসম্ভব। পরপর চারবার চ্যাম্পিয়ন হওয়ার পর ২০০৯ সালে তিনি অবশ্য ফ্রেঞ্চ ওপেন জিততে পারেননি। ফের চ্যাম্পিয়ন হন ২০১০, ২০১১, ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে। ২০১৫ ও ২০১৬ সালে চ্যাম্পিয়ন হতে না পারলেও, ২০১৭ থেকে পরপর চারবার ফ্রেঞ্চ ওপেন জিতলেন এই স্প্যানিশ। ফ্রেঞ্চ ওপেনে রাজত্ব করার পাশাপাশি চারবার ইউএস ওপেন, দু’বার উইম্বলডন, এবং একবার অস্ট্রেলিয়ান ওপেনও জিতেছেন নাদাল। ৩৪ বছর বয়সি নাদাল ১৯৭২ সালে স্পেনেরই আন্দ্রে গিমেনোর পর বয়স্কতম খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেন জিতলেন। গিমেনোও ১৯৭২ সালে ৩৪ বছর বয়সে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন। তাঁর নজির স্পর্শ করলেন নাদাল। পাশাপাশি তিনি আরও একটি নজির গড়েছেন। অন্য কোনও পুরুষ টেনিস খেলোয়াড়ের প্রথম ও সাম্প্রতিকতম গ্র্যান্ড স্ল্যাম জয়ের মধ্যে ১৫ বছরেরও বেশি ব্যবধান নেই। এখনও পর্যন্ত ফ্রেঞ্চ ওপেনে ১০০টি ম্যাচ জিতেছেন নাদাল। হার মাত্র দু’টি ম্যাচে। এবার একটিও সেট না খুইয়ে তিনি চ্যাম্পিয়ন হলেন। আজ জিততে পারলে ১৮-তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব পেতেন জোকোভিচ। একইসঙ্গে ১৯৬৯ সালে রড লেভারের পর প্রথম খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ড স্ল্যামই অন্তত দু’বার করে জেতার নজিরও গড়তেন তিনি। কিন্তু সেটা হতে দিলেন না নাদাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget