এক্সপ্লোর

Kohli Captaincy Update: চাঞ্চল্যকর তথ্য! কোহলিকে নিয়ে বোর্ডে অভিযোগ করেছিলেন ২ সিনিয়র ক্রিকেটারই

Kohli Captaincy Update: জাতীয় দলের ভেতরেই বিরাট বিদ্বেষী মনোভাব। কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে কেউটে। এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, ঘটনাটি ঘটে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর।

মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে জাতীয় দলের নেতৃত্ব ছাড়ছেন বিরাট কোহলি। নিজেই কিছুদিন আগে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তিনি। কিন্তু আদৌ কি নিজে থেকেই ছাড়ছেন, নাকি কোনও চাপ তৈরি হয়েছিল? যে তথ্য উঠে আসছে, তাতে এমন সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্রের খবর, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালিনই নাকি ঝামেলা বাঁধে মূলত। সে সময় জাতীয় দলের ২ সিনিয়র ক্রিকেটার নাকি কোহলির নামে অভিযোগ করেছিলেন জয় শাহর কাছে। 

জাতীয় দলের ভেতরেই বিরাট বিদ্বেষী মনোভাব। কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে কেউটে। এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, ঘটনাটি ঘটে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর। নিউজিল্যান্ডের কাছে হারের ফলে বিরাটের রোষের মুখে পড়েন সতীর্থরা। এই ঘটনায় রেগে যান অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারা। তাঁরা সেখান থেকে ফোন করে বোর্ড সচিব জয় শাহকে বিরাটের বিরুদ্ধে অভিযোগ জানান। সূত্রের খবর, পূজারার ব্যাটিংয়ে একদমই খুশি ছিলেন না বিরাট। দুই ইনিংস মিলিয়ে পূজারা করেন যথাক্রমে ৮ ও ১৫ রান। অন্যদিকে রাহানে করেন যথাক্রমে ৪৯ ও ১৫ রান। দলের এই দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যানের খারাপ পারফরম্যান্সের পরই ড্রেসিংরুমে ফিরে নাকি বিরাট খুব বাজে ব্যবহার করেছিলেন তাঁদের সঙ্গে। 

রাহানে ও পূজারার অভিযোগ শোনার পর বিসিসিআই দলের বাকিদেরও মতামত নেয়। সেখানেই নাকি অভিযোগের তালিকা আরও বাড়তে থাকে। বিরাটকে নিয়ে অভিযোগ করেছিলেন রবিচন্দ্রন অশ্বিনও। রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে কোহলির মনোমালিন্যের কথা অজানা নয়। ইংল্যান্ডের বিরুদ্ধে পুরো টেস্ট সিরিজে অশ্বিনকে একটি ম্যাচেও খেলাননি কোহলি। রবি শাস্ত্রী শেষ টেস্টে অশ্বিনকে খেলাতে চাইলেও সে ব্যাপারে পাত্তা দেননি তিনি। এই সব তথ্য উঠে আসতেই কানাঘুষো শুরু হয়ে গিয়েছে তবে কি বিরাটকে নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবছিল বোর্ডই। এরই মধ্যে যদিও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা উল্লেখ করে বিরাট সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন টি-টোয়েন্টি নেতৃত্ব থেকে। আইপিএলেও আরসিবির নেতৃত্ব ছাড়ছেন এই মরসুমের পর। মনে করা হচ্ছে বিসিসিআইয়ের তরফে কোনও বার্তা হয়ত বিরাটের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। সেই জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ভারত অধিনায়ক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma : লন্ডন পৌঁছে গেলেন বাবা-মা, রোহিত শর্মার অবসর-জল্পনা চরমে
লন্ডন পৌঁছে গেলেন বাবা-মা, রোহিত শর্মার অবসর-জল্পনা চরমে
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
England vs India Live: কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
কাজে দিল না বুমরাদের নতুন বলের স্পেল, দুরন্ত ইনিংসে ইংল্যান্ডকে জেতালেন রুট
ENG vs IND: জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড
জো রুট মাস্টারক্লাসে ভারতকে হারিয়ে সিরিজ়ে সমতায় ফিরল ইংল্যান্ড

ভিডিও

Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget