এক্সপ্লোর

আইপিএল-এর মাঝপথেই রাজস্থান রয়্যালসের অধিনায়কের পদ থেকে সরানো হল রাহানেকে, দায়িত্বে স্মিথ

রাজস্থান আটটি ম্যাচের মধ্যে মাত্র দু’টি জেতায় রাহানেকে অধিনায়কের পদ সরিয়ে দেওয়া হল।

জয়পুর: চলতি আইপিএল-এ রাজস্থান রয়্যালসের খারাপ পারফরম্যান্সের জেরে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল অজিঙ্কা রাহানেকে। তাঁর বদলে অধিনায়কের দায়িত্ব পেলেন স্টিভ স্মিথ। গত মরসুমের আইপিএল শুরু হওয়ার আগেও রাজস্থানের অধিনায়ক হিসেবে স্মিথের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু বল-বিকৃতি কাণ্ডের জেরে নির্বাসিত হওয়ায় তাঁকে খেলানো হয়নি। স্মিথের বদলে অধিনায়ক করা হয় রাহানেকেও। এবার স্মিথ দলে ফিরলেও, শুরুতে তাঁকে অধিনায়ক করা হয়নি। কিন্তু রাজস্থান আটটি ম্যাচের মধ্যে মাত্র দু’টি জেতায় রাহানেকে অধিনায়কের পদ সরিয়ে দেওয়া হল। রাজস্থানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আইপিএল-এর পরবর্তী ম্যাচগুলিতে রাজস্থান রয়্যালসের নেতৃত্বে থাকবেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভ স্মিথ। গতবার দলকে দারুণভাবে পরিচালনা করে প্লে-অফে নিয়ে গিয়েছিলেন অজিঙ্কা রাহানে। কিন্তু এখন ফ্র্যাঞ্চাইজি মনে করছে, এবারের প্রতিযোগিতায় দলকে লড়াইয়ে ফেরাতে নতুন পরিকল্পনা দরকার। স্টিভ বরাবরই রাজস্থান রয়্যালসের নেতৃত্বের সঙ্গে যুক্ত ছিল। রাহানেরও দলে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এই বদলের ফলে লিগ টেবলে উপরের দিকে যাওয়ার জন্য জরুরি ফল পাওয়া যাবে আশা করছে রয়্যালস।’ স্মিথ অবশ্য ১ মে পর্যন্ত আইপিএল-এ খেলতে পারবেন। ততদিনে তাঁর দল লিগ পর্যায়ের বেশিরভাগ ম্যাচ খেলে ফেলবে। আগামী সপ্তাহেই ইংল্যান্ড দলের হয়ে বিশ্বকাপের প্রস্তুতি শিবিরে যোগ দিতে চলে যাবেন বেন স্টোকস ও জোস বাটলার। ফলে বাকি ম্যাচগুলিতে তাঁদেরও পাবে না রাজস্থান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?

ভিডিও

BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget