এক্সপ্লোর

হকি: পাকিস্তানের পর জাপান, ভারতের কাছে ৯ গোলে চূর্ণ এশিয়ান গেমস জয়ী

মাসকট: হিরো এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির তৃতীয় ম্যাচেও সহজ জয় পেল ভারতীয় হকি দল। এশিয়ান গেমসে সোনা জয়ী জাপানকে ৯-০ গোলে গুঁড়িয়ে দিল তারা। এর আগে ভারতীয় দল হারায় ৩-১ গোলে হারায় পাকিস্তানকে। রবিবার রাতে জাপান ম্যাচে ৬ ভারতীয় খেলোয়াড় নিজেদের মধ্যে ৯টি গোল ভাগাভাগি করে নেন। ভারতীয় দলের পারফরম্যান্সেই পরিষ্কার, এশিয়ায় তাদের ধারে কাছে কেউ নেই, এশিয়ান গেমসের খারাপ পারফরম্যান্স নেহাত ব্যতিক্রম ছিল। তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়ে ৬ দলের এই টুর্নামেন্টে লিগ শীর্ষে তারা, সংগ্রহ ৯ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়া, দুটি ম্যাচ খেলে তারা ৬ পয়েন্ট পেয়েছে। গতকালের ম্যাচে স্ট্রাইকার ললিত উপাধ্যায় ও মনদীপ সিংহ দুটি করে গোল করেন। ড্র্যাগ ফ্লিকার হরমনপ্রীত সিংহও দুটি গোল করেন পেনাল্টি স্ট্রোক ও পেনাল্টি কর্নার থেকে। খেলা শুরুর ৪ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন উপাধ্যায়। ৪৫ মিনিটে করেন তিনি নিজের দ্বিতীয় গোলটি। এর মধ্যে অষ্টম মিনিটে জাপানি গোলকিপার তাকাশি ইয়োশিকাওয়া হরমনপ্রীতের পেনাল্টি কর্নার ঠেকাতে গিয়ে আহত হন, বল চলে যায় গুর্জন্তের কাছে, তিনি করেন দ্বিতীয় গোল। ১৭তম মিনিটে হরমনপ্রীত পেনাল্টি স্ট্রোক থেকে তৃতীয় গোলটি করেন, ২১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে করেন চতুর্থ গোল। জাপানের রক্ষণ ভারতীয় হামলার সামনে দাঁড়াতেই পারেনি। মনদীপ সিংহ ৪৯ ও ৫৭ তম মিনিটে পর পর দুটি গোল করে যান। এছাড়া আকাশদীপ সিংহ ও সুমিত একটি করে গোল করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
England vs Norway: নরওয়ে রূপকথার সমাপ্তি, বেলিংহ্যামের জোড়া গোলে পিছিয়ে থেকেও রুদ্ধশ্বাস জয় ইংল্যান্ডের
নরওয়ে রূপকথার সমাপ্তি, বেলিংহ্যামের জোড়া গোলে পিছিয়ে থেকেও রুদ্ধশ্বাস জয় ইংল্যান্ডের
Wimbledon 2026: উইম্বলডনে জ্যানিক সিনারকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিলেন ভারত অধিনায়ক গিল
উইম্বলডনে জ্যানিক সিনারকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিলেন ভারত অধিনায়ক গিল
India vs England T20: ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের
ভারতীয় ক্রিকেটের লজ্জা, সিরিজ খোয়ানোর পর শেষ টি-টোয়েন্টিতেও হার ভারতের

ভিডিও

Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক
Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য
Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget