এক্সপ্লোর

Ranji 2022: ৮৮ রানে গুটিয়ে গেল বাংলা, শূন্য রানে প্য়াভিলিয়নে মনোজ, অনুষ্টুপ

Ranji 2022: সর্বোচ্চ ২১ রান করলেন ওপেনার সুদীপ কুমার ঘরামি ও অভিষেককারী অভিষেক পোড়েল। দলের ২ অভিজ্ঞ ব্যাটার মনোজ তিওয়ারি ও অনুষ্টুপ মজুমদার খাতাই খুলতে পারলেন না।

কটক: বোলাররা তাঁদের কাজটা দারুণভাবে করেছিল। কিন্তু চূড়ান্ত ব্যর্থ ব্যাটাররা। বঢোদরার বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই বাংলা ব্যাটিং বিভাগের কঙ্কালসার দেহটা যেন পরিষ্কার বােঝা গেল। মাত্র ৮৮ রানে অল আউট হয়ে গেল গোটা দল। সর্বোচ্চ ২১ রান করলেন ওপেনার সুদীপ কুমার ঘরামি ও অভিষেককারী অভিষেক পোড়েল। দলের ২ অভিজ্ঞ ব্যাটার মনোজ তিওয়ারি ও অনুষ্টুপ মজুমদার খাতাই খুলতে পারলেন না। প্রথম ইনিংসে বঢোদরা করেছিল ১৮১ রান। জবাবে ৮৮ রানে শেষ হয়ে গেল।

গতকালই ১ উইকেট হারিয়েছিল দিনের শেষে বাংলা। মাত্র ৪ রান করে ফিরে গিয়েছিলেন অভিমন্য ঈশ্বরণ। এদিন সকালে সুদীপ চট্টোপাধ্যায় ও সুদীপ ঘরামি মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু একের পর এক উইকেট হারাতে বাংলা দল। সুদীপ চট্টোপাধ্যায় ১১ রান করে ফিরে যান। এরপর টানা ২ জন সিনিয়র ক্রিকেটার মনোজ ও অনুষ্টুপের উইকেট হারায় বাংলা। তরুণ অলরাউন্ডার শাহবাজ আহমেদ ২০ রানের ইনিংস খেলেন। ঋত্বিক চট্টোপাধ্যায় ৯ রান করে আউট হন। এরপর লোয়ার অর্ডারে কেউই দাঁড়াতে পারেননি ক্রিজে। 

এদিকে, ইশান পোড়েলদের (Ishan Porel) দাপটে প্রথম দিনের শেষে ভাল জায়গায় ছিল বাংলা। বরোদার (Baroda) প্রথম ইনিংস ১৮১ রানে গুটিয়ে দেন বাংলার ভোটাররা। যার পরে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ১ উইকেটে ২৪ রান তুলেছে বাংলা।

টসে জিতে এদিন বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। দিনের শুরুর দিকে বরোদার ওপেনিং জুটি কিছুটা ইনিংস আগলে রাখলেও ইশান-মুকেশদের ক্রমাগত লাইন-লেংথ মেনে বোলিংয়ের সুফল মিলতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই। ৪১ রানের মাথায় ইশান পোড়েল কে দেবধরকে সাজঘরে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন বরোদা শিবিরে। তারপর ক্রমাগত জারি থাকে উইকেট পড়ার জের। ইশান ৪০ রানের ৪ উইকেট নেন। মুকেশ কুমার ৩৩ রানে ৩ উইকেট নেন। আকাশদীপ ২ টি ও শাহবাজ নাদিম ১ টি উইকেট নেন।

সেরা শিরোনাম

Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget