এক্সপ্লোর

Ranji Trophy 2022 final: মুম্বইয়ের ওপেনারদের দাপটের পর প্রত্যাঘাত মধ্যপ্রদেশের

BCCI: একটা দলের সম্পদ ৪১ বারের রঞ্জি ট্রফি খেতাব। অন্য দলের অস্ত্র কৌশলগত ধার। রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালের প্রথম দিন মুম্বই বনাম মধ্যপ্রদেশের (Mumbai vs MP) দ্বৈরথের প্রথম দিন দেখা গেল দুই-ই

বেঙ্গালুরু: একটা দলের সম্পদ ৪১ বারের রঞ্জি ট্রফি খেতাব। অন্য দলের অস্ত্র কৌশলগত ধার। রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালের প্রথম দিন মুম্বই বনাম মধ্যপ্রদেশের (Mumbai vs MP) দ্বৈরথের প্রথম দিন দেখা গেল দুই-ই। যেখানে শুরুটা দুর্দান্ত করলেন মুম্বইয়ের দুই ওপেনার - অধিনায়ক পৃথ্বী শ (Prithvi Shaw) ও যশস্বী জয়সবাল (yashasvi jaiswal)। মুম্বই ইনিংসের ভিতটা মজবুত করলেন দুজনে। আর শেষ লগ্নে মুম্বই ইনিংসকে ধাক্কা দিয়ে ম্যাচে প্রত্যাবর্তন ঘটালেন মধ্যপ্রদেশের বোলাররা। প্রথম দিনের শেষে মুম্বইয়ের স্কোর ২৪৮/৫।

চলতি রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে একতরফা দাপট দেখিয়েছে মুম্বই। যদিও খেতাবি লড়াইয়ে মধ্যপ্রদেশের কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হয় ৪১ বারের চ্যাম্পিয়নদের। ফাইনালের প্রথম দিনের শুরুটা দুর্দান্ত করে মুম্বই। তবে দ্বিতীয় সেশনেই ম্যাচে ফেরে মধ্যপ্রদেশ। বাধ্য হয়েই নিতান্ত সতর্ক হয়ে তৃতীয় সেশন কাটিয়ে দিতে হয় মুম্বই ব্যাটারদের।

চিন্নাস্বামীতে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে মুম্বই। তারা দিনের প্রথম সেশনে ১ উইকেটের বিনিময়ে ১০৫ রান তোলে। লাঞ্চের আগে পৃথ্বী শ ব্যক্তিগত ৪৭ রানের মাথায় আউট হন। লাঞ্চের পরে লড়াইয়ে ফেরে মধ্যপ্রদেশ। তারা দ্বিতীয় সেশনে ৩টি উইকেট তুলে নেয়। যশস্বী জয়সবাল আউট হন ৭৮ রান করে। আরমান জাফর ড্রেসিংরুমে ফেরেন ২৬ রান করে। সুবেদ পার্কার ১৮ রান করে মাঠ ছাড়েন। চায়ের বিরতিতে মুম্বইয়ের স্কোর ছিল ৪ উইকেট ২০১ রান।

চায়ের বিরতির পরেই ব্যক্তিগত ২৪ রানে আউট হন হার্দিক তামোরে। মুম্বই দলগত ২২৮ রানে ৫ উইকেট হারায়। শামস মুলানিকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছেন সরফরাজ খান। মুম্বই প্রথম দিনের শেষে ৫ উইকেটের বিনিময়ে ২৪৮ রান সংগ্রহ করেছে। সরফরাজ ব্যাট করছেন ব্যক্তিগত ৪০ রানে। মুলানি অপরাজিত রয়েছেন ১২ রান করে।

প্রথম দিনে মধ্যপ্রদেশের হয়ে ২টি করে উইকেট নেন অনুভব আগরওয়াল ও সারাংশ জৈন। ১টি উইকেট নিয়েছেন কুমার কার্তিকেয়। যিনি বাংলার বিরুদ্ধে সেমিফাইনালে দুরন্ত ছন্দে ছিলেন।

আরও পড়ুন: ওয়ান ডে ক্রিকেটে নতুন কীর্তি, বীরু-আফ্রিদিদের পেরলেন বাটলার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget