এক্সপ্লোর

তৃতীয় দিনের শেষে রান ৩ উইকেটে ১৩৪, রঞ্জি ফাইনালে লড়াই বাংলার

রঞ্জি ট্রফির ফাইনালের তৃতীয় দিনে ৪২৫ রানে অলআউট সৌরাষ্ট্র।বাংলার হয়ে শাহবাজ আহমেদ ১০৩ রানে তিন উইকেট, আকাশদীপ ৯৮ রানে ৪ উইকেট নিয়েছেন। দ্বিতীয় দিনের শেষে সৌরাষ্ট্রের রান ৮ ছিল উইকেটে ৩৮৪।

রাজকোট: রঞ্জি ফাইনালের তৃতীয় দিনের শেষে বাংলার রান ৩ উইকেটে ১৩৪। সৌরাষ্ট্রের থেকে এখনও পিছিয়ে ২৯১ রানে। ক্রিজে ৪৭ রান করে অপরাজিত রয়েছেন সুদীপ চট্টোপাধ্যায়। সঙ্গে ঋদ্ধিমান সাহা। ৪৩ বল খেলে চার রান করে ক্রিজে রয়েছেন তিনি। লাঞ্চের আগে দুই ওপেনারকে হারিয়ে ধাক্কা খেলেও ব্যাট হাতে প্রতিরোধ গড়েছেন বাংলার ব্যাটসম্যানরা। মনোজ তিওয়ারি ও সুদীপের জুটিতে ৮৯ রানে ভর করে বাংলা ঘুরে দাঁড়ায়। তাঁরা প্রায় একটা সেশন ও আরও কিছুটা সময় ব্যাট করেন। এরপর ১১৬ বলে ৩৫ রান করে আউট হন মনোজ। ১২৪ রানে তৃতীয় উইকেট হারায় বাংলা। বাংলা লড়াই করছে। কিন্তু তা সত্ত্বেও বলা যায়, সৌরাষ্ট্রর পাল্লাই এই মুহূর্তে ভারী। শেষ উইকেটে সৌরাষ্ট্রের ৩৮ রান যোগ করে ফেলাটা ফারাক গড়ে দিতে পারে বলে বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন। কিন্তু দিনের শেষে ১৩৪ রান তুলে ফেলে বাংলা বুঝিয়ে দিয়েছে, তারা ভালোমতোই লড়াইয়ে রয়েছে। এরমধ্যে আর একটি বিষয় চিন্তার কারণ-তা রাজকোটের পিচ। পিচে ফাটল রয়েছে। সেটাই সমস্যার। তবে বোলারদের পক্ষে সহায়ক আর বেশি কিছু নিয়ে এই নিষ্প্রাণ পিচে। ফলে ম্যাচ কোনদিকে গড়াবে তা স্থির করে দিতে পারে চতুর্থ দিনের খেলা। লাঞ্চের আগে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলা। দুই ওপেনার সুদীপ ঘরামি ও অভিমন্যু ইশ্বরণ শুরুটা ভালোই করেছিলেন। জয়দের উনাদকট ও সচেতন সাকারিয়ার প্রথম স্পেল তাঁরা সতর্কতার সঙ্গেই খেলেন। কিন্তু বোলার পরিবর্তন হতেই সাফল্য পেল সৌরাষ্ট্র। ৩৫ রানে বাংলার প্রথম উইকেট পড়ল। ধর্মেন্দ্রসিন জাডেজা আউট করলেন ঘরামিকে। প্রতীক মানকড় আউট করেন অভিমন্যুকে। ৩৫ রানেই দ্বিতীয় উইকেট হারায় বাংলা। রঞ্জি ট্রফির ফাইনালের তৃতীয় দিনে ৪২৫ রানে অলআউট হয়ে যায় সৌরাষ্ট্র।বাংলার হয়ে শাহবাজ আহমেদ ১০৩ রানে তিন উইকেট, আকাশদীপ ৯৮ রানে ৪ উইকেট নিয়েছেন। দ্বিতীয় দিনের শেষে সৌরাষ্ট্রের রান ৮  ছিল উইকেটে ৩৮৪। চিরাগ জানিকে ফিরিয়ে এদিন প্রথম আঘাত হানেন আকাশ দীপ। ৩৮৭ রানে নবম উইকেটের পতন হয়। এরপর শেষ উইকেট জুটিতে ৩৮ রান যোগ হয়। জয়দেব উদানকোটকে আউট করে সৌরাষ্ট্রের ইনিংসে ইতি টেনে দেন শাহবাজ। ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় সৌরাষ্ট্র। রাজকোটের মন্থর পিচে প্রতিকূল পরিস্থিতিতেও প্রথম দিন বাংলার বোলাররা সৌরাষ্ট্রের ব্যাটসম্যানদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সমর্থ হন। প্রথম দিনের শেষে সৌরাষ্ট্রের রান ছিল  ৫ উইকেটে ২০৬। দ্বিতীয় দিন চেতেশ্বর পূজারা ও অর্পিত ভাসাভাদা জুটি জাঁকিয়ে বসে। তাঁরা দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান। চা-পানের বিরতির পর ওই জুটি ভাঙে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget