এক্সপ্লোর

Ranji Trophy: বিতর্ক সামলে শুরু ম্যাচ, প্রথম দিনে ওড়িশার ২ উইকেট দখলে বাংলার

Ranji Trophy 2023: জানা যাচ্ছে, ম্যাচের আগের দিন অর্থাৎ গতকাল কিউরেটর পিচে অতিরিক্ত জল দিয়ে ফেলেছিলেন। তাই পিচ এখনও ভিজে। যার ফলস্বরূপ, বাংলা-ওড়িশার ম্যাচের প্রথম সেসন শুরু করা যায়নি।

কলকাতা: ম্যাচের আগেই পিচ বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছিল। ওড়িশার বিরুদ্ধে রঞ্জি ম্যাচের প্রথম দিনে মাত্র ৩৫ ওভারই খেলা সম্ভব হল। গ্রুপ এ-র ম্যাচে এদিন ওড়িশা প্রথমে ব্য়াটিং করতে নেমে ৩৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৬ রান বোর্ডে তুলে নেয়। ওড়িশার ওপেনার শান্তনু মিশ্রা ৪১ রান করেন। আরেক ওপেনার অনুরাগ সারাঙ্গি ১৫ রান করেন। সন্দীপ পট্টনায়েক ৩০ রান করেন। বাংলার পেসারদের মধ্যে আকাশ দীপ ও মুকেশ কুমার ১টি করে উইকেট নেন। 

এদিনের খেলা শেষে বাংলার কোচ লক্ষ্মরতণ শুক্ল বলেন, ''দল হিসেবে ম্যাচে কী হচ্ছে, তার দিকেই মনোনিবেশ করতে চাই আমরা। নিজেদের দক্ষতা অনুযায়ী খেলতে চাই। আমরা আগামীকাল সকালে দ্রুত প্রতিপক্ষের বাকি উইকেট গুলো তুলে নিতে চাই। আমাদের বোলাররা ভাল পারফর্ম করেছে।''

জানা যাচ্ছে, ম্যাচের আগের দিন অর্থাৎ গতকাল কিউরেটর পিচে অতিরিক্ত জল দিয়ে ফেলেছিলেন। তাই পিচ এখনও ভিজে। যার ফলস্বরূপ, বাংলা-ওড়িশার ম্যাচের প্রথম সেসন শুরু করা যায়নি।

বোর্ডের নিয়ম অনুযায়ী, রঞ্জির প্রত্যেক ম্যাচে নিরপেক্ষ কিউরেটর পিচ তৈরি করেন। সেই অনুযায়ী, পিচ প্রস্তুতির দায়িত্বে ছিলেন সার্ভিসেসের অশোক বর্মা। যাকে বোর্ড থেকেই দায়িত্ব দেওয়া হয়েছে পিচ প্রস্তু করার। তার জন্যই এই বিপত্তি বলে অভিযোগ বাংলা শিবিরের। 

অধিনায়ক মনোজ তিওয়ারি ম্যাচের আগের দিনই পিচ নিয়ে বোমা ফাটিয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, উইকেট ঠিকঠাক প্রস্তুত করা হয়নি। ফলে, ভাল ক্রিকেট আশা করা উচিত নয়। প্র্যাক্টিস পিচ নিয়েও অসন্তোষ জানিয়েছিলেন মনোজ। অনুশীলনের সময় পেটে বল লেগে চোটও পান আকাশ দীপ।

সিএবি-র আনুষ্ঠানিক বিবৃতি পরে-

কিন্তু, কেন এই পরিস্থিতি তৈরি হল ? দায় কার ? এনিয়ে একাধিক প্রশ্ন উঠছে। তবে, বৃষ্টি না হওয়া সত্ত্বেও, সাম্প্রতিক সময়ে ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফির খেলা শুরু করা যায়নি বলে কেউ মনে করতে পারছেন না। অদ্ভুত এই পরিস্থিতিতে হতবাক ক্রিকেট মহল। সিএবি কর্তারা জানিয়েছেন, পরে তাঁরা এনিয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেবেন।

কোয়ার্টারের ফাইনালে ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করে ফেলেছে বাংলা। ফলে, এটা নিয়মরক্ষার ম্যাচ তাদের কাছে। যদিও এই ম্যাচের পয়েন্টের ওপর বাংলা গ্রুপ শীর্ষে থাকবে কি না সেটা নির্ভর করছে। কোয়ার্টার ফাইনালে বাংলার প্রতিপক্ষ কে হবে নির্ভর করছে এই ম্যাচের ফলাফলের ওপর। এই পরিস্থিতিতে ম্যাচ শুরু না হওয়ায় বিব্রত বাংলার ক্রিকেটাররা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
Messi Referee Conflict: 'ভদ্রভাবে কথা বলুন,' রোনাল্ডোর দেশের রেফারিকে বললেন মেসি, মাঠেই তুমুল ঝামেলা
'ভদ্রভাবে কথা বলুন,' রোনাল্ডোর দেশের রেফারিকে বললেন মেসি, মাঠেই তুমুল ঝামেলা
FIFA World Cup 2026: এর আগে কখনও হয়নি, আর্জেন্তিনা সেমিফাইনালে পৌঁছতেই বিশ্বকাপে এই প্রথম এমন ঘটনা ঘটবে
এর আগে কখনও হয়নি, আর্জেন্তিনা সেমিফাইনালে পৌঁছতেই বিশ্বকাপে এই প্রথম এমন ঘটনা ঘটবে
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড

ভিডিও

TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Sandipan Saha:
TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Embed widget