এক্সপ্লোর

টিম ইন্ডিয়ার অনুশীলনে নতুনত্ব আমদানি কোচ শাস্ত্রীর

কলম্বো: দ্বিতীয়বার ভারতীয় ক্রিকেট টিমের হেড কোচ হওয়ার দায়িত্বগ্রহণের পর দলের অনুশীলনে বেশ কিছু নতুনত্ব আমদানি করেছেন রবি শাস্ত্রী। অল্পদিনের মধ্যেই সেই তফাত চোখে পড়তে শুরু করেছে।

কোচ শাস্ত্রীর নতুন যে তত্ত্ব বা বৈশিষ্ঠ্য দলে অন্তর্ভুক্ত করেছেন, তার অন্যতম হল দলের যে কোনও ব্যাটসম্যানকে নামার জন্য প্রস্তুত থাকতে হবে। এর সঙ্গে ব্যাটিং অর্ডারের কোনও সম্পর্ক না থাকলেও, কোচ শাস্ত্রীর নিদান, ম্যাচের আগে অনুশীলন এমন হতে হবে যাতে যে কোনও সময় ম্যাচে নামতে হতে পারে।

যেমন গল টেস্টের সময় দলের দুই ওপেনার শিখর ধবন ও অভিনব মুকুন্দকে নির্দেশ দেওয়া হয়েছিল, আগে মাঠে পৌঁছতে। সেইমতো তাঁরা দলের বাকিদের আগে মাঠে পৌঁছে অনুশীলন শুরু করেন। লক্ষ্য হল, যদি ভারত প্রথম ব্যাটিং করে, তাহলে, ওপেনারদের চোখ যেন সেট হয়ে থাকে।

তেমনটাই হল। কোহলি টসে জিতে ব্যাটিং নেন। ওপেনিংয়ে নেমে শিখর ধবন ১৬৮ বলে বিস্ফোরক ১৯০ রান করেন। ম্যাচে যে সময় ধবন-মুকুন্দ জুটি শ্রীলঙ্কার বোলারদের সংহার করছিলেন, তার মধ্যে চেতেশ্বর পূজারা নিজের অনুশীলন সেরে নেন। বিরাট করছিলেন অনুশীলন।

ভারতীয় দলের সূত্রে খবর, কোহলিরা এই নতুন অভিনব অনুশীলন পন্থাকে স্বাগত জানিয়েছেন। নতুন ভাবনার নেপথ্যে কোচের ভাবনা হল—টিমকে মাঠে এক নম্বর হতে হবে। কারণ, প্রাক্তন কোচ অনিল কুম্বলের জমানায় আইসিসি তালিকায় এক নম্বর টেস্ট দল ছিলেন কোহলিরা।

ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে ভারতীয় দল শীর্ষস্থান দখল করে। এখন শাস্ত্রীর ওপর সেই প্রত্যাশার চাপ রয়েছে। তা কোচ নিজেও ভালমতো জানেন। যেমন জানেন তাঁর ছাত্ররা। যদিও, কোচ ক্রিকেটারদের বলেছেন, খেলাকে উপভোগ করতে।

সেরা শিরোনাম

MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
Sandpaper Gate: 'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট
'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget