এক্সপ্লোর

Ravi Shastri Stepping Down: বিরাটের পথেই কি শাস্ত্রী, কোচের পদ থেকে সরার ইঙ্গিত

Ravi Shastri Stepping Down: টি-টোয়েন্টিতে জাতীয় দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন বিরাট কোহলি। এবার কোচ শাস্ত্রীও কি আর দেখা যাবে না ভারতের কােচ হিসেবে।

মুম্বই: বিরাট-শাস্ত্রী জুটি কি তাহলে পুরোপুরিই ভাঙতে চলেছে। কিছুদিন আগেই টি-টোয়েন্টিতে জাতীয় দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন বিরাট কোহলি। এবার কোচ শাস্ত্রীর কোচ হিসেবে ভারতীয় ক্রিকেটে জমানাও কি শেষ হতে চলেছে। অন্তত এমনই ইঙ্গিত নিজেই দিয়েছেন ভারতীয় দলের হেডস্যার।

এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, 'আমার মনে হয় যা যা চেয়েছিলাম কোচ হিসেবে অর্জন করতে, তা আমি পেয়ে গিয়েছি। পাঁচ বছর ধরে টেস্টে ১ নম্বর স্থান ধরে রাখা। দুবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয়। মাইক আথারটনের সঙ্গে কয়েকদিন আগে আমার কথা হচ্ছিল, তাঁকেই আমি বলেছিলাম যে আর কিছু অর্জন করার নেই কোচ হিসেবে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয়। এছাড়াও এবার ২-১ ব্যবধানে আমরা সিরিজে এগিয়ে ছিলাম। যেভাবে আমরা লর্ডস ও ওভালে খেলেছি, তা যথেষ্ট প্রশংসনীয়।'

২০১৮-১৯ মরসুম অস্ট্রেলিয়ার মাটিতে শাস্ত্রীর কোচিংয়ে প্রথমবার টেস্ট সিরিজ জেতে ভারতীয় দল। এরপর গত বছর অস্ট্রেলিয়ার মাটিতে ফের একবার টেস্ট সিরিজে জয় ছিনিয়ে নেয় বিরাট কোহলিহীন টিম ইন্ডিয়া। শাস্ত্রী আরও বলেন, 'বিদেশের মাটিতে যে কোনও দেশের বিরুদ্ধে তাঁদের দেশের মাটিতে গিয়ে সিরিজ জিতেছি আমরা সাদা বলের ফর্ম্যাটে। টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি জিততে পারি আমরা, তবে তা আইসিং অন দ্য কেক হয়ে যাবে।' ভারতীয় দলকে ক্রিকেটে কোচিং করানোকে ফুটবলে ব্রাজিল ও ইংল্যান্ড দলকে কোচিং করানোর সঙ্গে তুলনা করেছেন শাস্ত্রী। 

উল্লেখ্য, ২০১৭ সালে অনিল কুম্বলের কোচিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের পর শাস্ত্রী কোচ হয়ে আসেন ভারতীয় শিবিরে। এরপর থেকে গত ৫ বছরে টেস্টে সাফল্য এলেও আইসিসি ট্রফি আসেনি তাঁর কোচিংয়েও। তবে বিরাটের সঙ্গে তাঁর জুটি ভারতীয় ক্রিকেটে রাজ করেছে এতদিন ধরে। কিন্তু বিরাট টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই নেতৃত্ব ছাড়ছেন ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই শাস্ত্রীর মেয়াদ শেষ হচ্ছে। এরপর কী হবে? উত্তর হয়ত মিলবে কিছুদিনের মধ্যেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arjun Tendulkar: সুযোগ পেয়েই নজর কাড়লেন, আইপিএল খেলে কত টাকা আয় হয় সচিন-পুত্র অর্জুনের?
সুযোগ পেয়েই নজর কাড়লেন, আইপিএল খেলে কত টাকা আয় হয় সচিন-পুত্র অর্জুনের?
IPL Play Off: আইপিএলে সুপার সানডে! প্লে অফে একটা জায়গার জন্য আজ লড়াই তিন দলের, কাদের সামনে কী অঙ্ক?
আইপিএলে সুপার সানডে! প্লে অফে একটা জায়গার জন্য আজ লড়াই তিন দলের, কাদের সামনে কী অঙ্ক?
Kolkata Knight Riders: চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন অঙ্গকৃষ, রঘুবংশীর পরিবর্তে কি কেকেআরে যোগ দিচ্ছেন এই তারকা?
চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন অঙ্গকৃষ, রঘুবংশীর পরিবর্তে কি কেকেআরে যোগ দিচ্ছেন এই তারকা?
Mahela on Rohit-Bumrah fitness: MI-র শেষ ম্যাচের আগে বুমরার খারাপ পারফরম্যান্সের কারণ থেকে রোহিতের ফিটনেস নিয়ে অকপট কোচ মাহেলা
MI-র শেষ ম্যাচের আগে বুমরার খারাপ পারফরম্যান্সের কারণ থেকে রোহিতের ফিটনেস নিয়ে অকপট কোচ মাহেলা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget