এক্সপ্লোর

Ravi Shastri on Mohammad Siraj: অস্ট্রেলিয়া সফরে ভারতের বড় আবিষ্কার কোন ক্রিকেটার, জানালেন রবি শাস্ত্রী

সদ্যসমাপ্ত অস্ট্রেলিয়া সফরে একের পর এক প্রথমসারির খেলোয়াড় চোট পেয়েছেন। প্রথম টেস্টের পর পিতৃত্বকালীন ছুটির জন্য দলে ছিলেন না অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু এরপরও প্রথম টেস্টে ৩৬ রানে গুটিয়ে যাওয়া ও হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় ভারত। প্রথমসারির ক্রিকেটাদের ছাড়াই কার্যত ভাঙা দল নিয়েই গাব্বা টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জেতে ভারত।

নয়াদিল্লি:সদ্যসমাপ্ত অস্ট্রেলিয়া সফরে একের পর এক প্রথমসারির খেলোয়াড় চোট পেয়েছেন। প্রথম টেস্টের পর পিতৃত্বকালীন ছুটির জন্য দলে ছিলেন না অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু এরপরও প্রথম টেস্টে ৩৬ রানে গুটিয়ে যাওয়া ও হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় ভারত। প্রথমসারির ক্রিকেটাদের ছাড়াই কার্যত ভাঙা দল নিয়েই গাব্বা টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জেতে ভারত। দেশে ফিরে দলের পেসার মহম্মদ সিরিজের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন হেড কোচ রবি শাস্ত্রী। তিনি সিরাজকেই অস্ট্রেলিয়া সফরের আবিষ্কার বলে মন্তব্য করেছেন। শুক্রবার ট্যুইট করে শাস্ত্রী বলেছেন, বোলিং আক্রমণের দায়িত্ব সিরাজ যেভাবে পালন করেছে, তাতে অস্ট্রেলিয়া সফরেও ও-ই ভারতের আবিষ্কার। সিরাজ সফর চলাকালেই ওর বাবাকে হারিয়েছে। বর্ণবিদ্বেষমূলক টিপন্নি সহ্য করতে হয়েছে। কিন্তু সমস্ত কিছু প্রতিকূলতাকে দলকে সহায়তার কাজে বদলে ফেলেছে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় চার টেস্টের সিরিজে সিরাজ বল হাতে দারুণ পারফর্ম করেছেন। মোট ১৩ উইকেট নিয়েছেন। ব্রিসবেনে নির্ণায়ক টেস্টে সিরাজ একটি ইনিংসে পাঁচ উইকেট দখল করেন। সিরাজ সহ অন্যান্য তরুণদের চমকপ্রদ পারফরম্যান্সে ভর করে ভারত ২-১ সিরিজ জিতে নিয়েছে। অস্ট্রেলিয়ায় বিজয় পতাকা উড়িয়ে দলের সঙ্গে দেশে ফিরেই প্রয়াত বাবার সমাধিতে ছুটে যান সিরাজ। এই তরুণ ফাস্ট বোলার ভারতীয় দলে সুযোগ পেয়েই তা কাজে লাগিয়েছেন। অস্ট্রেলিয়ায় কাজটা একেবারেই সহজ ছিল না সিরাজের কাছে। অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সফর চলাকালেই সিরাজের বাবার মৃত্যু হয়। কঠিন কোয়ারেন্টিন বিধির কারণে সিরাজ তাঁর বাবার শেষকৃত্যে সামিল হতে দেশে ফিরতে পারেননি। পুরো সিরিজেই তাঁর প্রতিটি ভালো পারফরম্যান্সেই বাবাকে স্মরণ করেছেন সিরাজ। ভারতীয় দলের সদস্য হিসেবে ছেলের অস্ট্রেলিয়া সফরের সময় ফুসফুসের অসুখে ভুগে লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানেন সিরাজের ৫৩ বছরের বাবা মহম্মদ ঘাউস। সিরাজের বাবা ছিলেন অটোরিক্সা চালক। কিন্তু ছেলেকে সফল ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে কঠোর পরিশ্রম ও আত্মত্যাগ করেন তিনি। অস্ট্রেলিয়া থেকে ফিরে সোজা বাবার সমাধিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিরাজ। তিনি বলেছেন, আমার বাবার বরাবরের ইচ্ছা ছিল যে, তাঁর ছেলে দেশের মুখ উজ্জ্বল করবে। বাবার মৃত্যু আমার কাছে বড় একটা ধাক্কা। আমি আমার জীবনে সবচেয়ে বড় ভরসাকে হারিয়েছি। তাঁর স্বপ্ন ছিল, আমি দেশের হয়ে খেলি। এই কথাটা যে বুঝতে পেরেছি, এতে আমি সন্তুষ্ট। আমি তাঁকে খুশি করতে পেরেছি বলে আমি খুশি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget