এক্সপ্লোর

ভারতীয় দলের কোচ হিসাবে পুনর্নিযুক্ত শাস্ত্রী, চুক্তি দুবছরের

মাইক হেসন ও টম মুডিকে লড়াইয়ে পিছনে ফেলে দায়িত্বপ্রাপ্তি

মুম্বই: দৌড়ে তিনিই এগিয়ে ছিলেন। অবশেষে সেই রবি শাস্ত্রীই ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসাবে পুনর্নিযুক্ত হলেন। অধিনায়ক বিরাট কোহলিও শাস্ত্রীকেই কোচ হিসাবে চেয়ে জোরাল সওয়াল করেছিলেন। কপিল দেব, অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গস্বামীর উপদেষ্টা কমিটি সেই ইচ্ছেকেই সিলমোহর দিল। দুবছরের নতুন চুক্তি করা হয়েছে শাস্ত্রীর সঙ্গে। দেশের মাটিতে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কোহলিদের দায়িত্ব সামলাবেন তিনি। জাতীয় দলের সঙ্গে এটা হবে শাস্ত্রীর চতুর্থবার যুক্ত থাকা। এর আগে ২০০৭ সালে বাংলাদেশ সফরে দায়িত্ব সামলানোর পাশাপাশি ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত টিম ডিরেক্টর ছিলেন। ২০১৭ সাল থেকে সদ্যসমাপ্ত বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের হেড কোচ ছিলেন। কোচ হিসাবে নিউজিল্যান্ডকে বিশ্বকাপের ফাইনালে তোলা মাইক হেসন ও টম মুডির মতো হেভিওয়েটদের পিছনে ফেলে শাস্ত্রীর দায়িত্বপ্রাপ্তি। সিদ্ধান্ত ঘোষণার পর সাংবাদিকদের কপিল দেব বলেন, ‘তিন নম্বরে টম মুডি ও দুনম্বরে মাইক হেসন ছিলেন। তবে এক নম্বরে শাস্ত্রী। আপনাদের প্রত্যাশামতোই। তবে খুব কঠিন লড়াই হয়েছে।’ শাস্ত্রীর প্রশিক্ষণে টেস্টে বিশ্বের এক নম্বর দল হয়েছে ভারত। ৭১ বছরে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটি থেকে সিরিজ জিতে ফিরেছেন কোহলিরা। পাশাপাশি পরপর দুটো বিশ্বকাপের সেমিফাইনাল থেকে হেরে বিদায় নিতে হয়েছে। শাস্ত্রীর অধীনে ২১টি টেস্ট খেলে ১৩টি জিতেছে ভারত। ৬০টি ওয়ান ডে-র মধ্যে ৪৩টি এবং ৩৬টি টি-টোয়েন্টির মধ্যে ২৫টি জিতেছেন বিরাট কোহলিরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
FIFA World Cup 2026: বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
বিশ্বকাপের অনবদ্য পারফরম্যান্সের সুফল, ভোজিনহার নামে নতুন প্রজাতির নামকরণ
FIFA World Cup 2026: 'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের
'ভয় পাওয়ার কথা ওদের', শেষ চারে পৌঁছেই প্রতিপক্ষ ফ্রান্সকে হুঁশিয়ারি স্পেনের লামিন ইয়ামালের

ভিডিও

Arambagh News: এলাকায় অশান্তি, মারধরের অভিযোগে আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
UCC Notification: UCC বিল নিয়ে কমিটিগঠনের জন্য জারি বিজ্ঞপ্তি
Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget