এক্সপ্লোর

R Ashwin: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাদ পড়ার পর প্রথম মুখ খুললেন অশ্বিন

WTC Final: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁকে ভারতীয় দলে না দেখে হতবাক হয়ে গিয়েছিলেন সুনীল গাওস্কর থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তিরা।

চেন্নাই: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) তাঁকে ভারতীয় দলে না দেখে হতবাক হয়ে গিয়েছিলেন সুনীল গাওস্কর থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তিরা। ভারতীয় দলের দল নির্বাচন নিয়ে জোরাল প্রশ্ন উঠে গিয়েছিল। অনেকেই মনে করেন, তিনি থাকলে ওভালে অস্ট্রেলিয়ার পরীক্ষাটা এত সহজ হতো না।

তিনি, আর অশ্বিন (R Ashwin) নিজে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সুযোগ না পেয়ে কী বলছেন? 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অশ্বিন বলেছেন, 'আমার কাছে এটা কোনও ধাক্কা নয়। এটা একটা হোঁচট খাওয়া বড় জোর। আমি এগিয়ে যাব সব ভুলে। কারণ অতীতেও এটা হয়েছে। প্রথমবার কেউ কুপোকাত করে দিলে পা কেঁপে যায়। আমি মনে করি জীবনে একবার কুপোকাত হওয়াটা জরুরি। তাতে এটার সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব। এখান থেকে ফিরে আসার পদ্ধতিও জানা হয়ে যায়। এটাই জীবন। সেরা ছন্দে থাকো বা না থাকো, এটা হতাশাজনক। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কীভাবে এই পরিস্থিতি সামলাবে, সেটা শেখা।'

ওভালে ফাইনাল নিয়ে অশ্বিন বলেছেন, 'আমি খেলতে চেয়েছিলাম কারণ দলকে ফাইনালে তোলার পেছনে আমারও ভূমিকা ছিল। এমনকী আগের ফাইনালেও আমি চার উইকেট পেয়েছিলাম আর খুব ভাল বল করেছিলাম। ২০১৮-১৯ সাল থেকে বিদেশের মাটিতে আমার পারফরম্যান্স দারুণ। দলকে ম্যাচ জিতিয়েছি। তবে আমি অধিনায়ক ও কোচের জায়গায় নিজেকে রেখে ভেবে দেখেছি আর ওদের সমর্থনেই কথা বলব।'

অশ্বিন আরও বলেছেন, 'আমরা আগের বার যখন ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলেছি, সেটা ২-২ হয়েছিল। হয়তো ওরা মনে করেছিল চার পেসার আর এক স্পিনারই ওখানে সেরা কম্বিনেশন। সেভাবেই ফাইনালে দল সাজিয়েছিল। ঘটনা হচ্ছে স্পিনাররা কার্যকরী হলে সেটা চতুর্থ ইনিংসে। আর সেটা করতে হলে বোর্ডে যথেষ্ট রান রাখতে হয়। পুরোটাই মানসিক ব্যাপার।'

অশ্বিন পরিণত মস্তিষ্কে পুরো পরিস্থিতি খতিয়ে দেখছেন। বলছেন, 'মনে মনে এটা ভাবা যে কেউ আমার মূল্যায়ন করছে, এটা পুরো বোকামি। আমার মনে হয় কেরিয়ারের সেই জায়গায় পৌঁছে গিয়েছি যেখানে অন্যরা আমাকে নিয়ে কী ভাবছে সেটা ভাবার সময় নেই। আমি কিছু ভাল না পারলে নিজেই আত্মসমালোচনায় বসব। সেটা নিয়ে পরিশ্রম করব। নিজের সাফল্য নিয়ে বসে থাকব, আমি সেই লোক নই। কোনওদিন সেভাবে ভাবিনি। তাই আমাকে নিয়ে কে কী ভাবল ভাবাটা অপার্থিব।'

সেরা শিরোনাম

Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
India vs England: ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
Erling Haaland: বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড
বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড
IND vs ENG: টানা নো বল, চূড়ান্ত খারাপ পারফরম্য়ান্স, নটিংহ্যামে বাদ পড়তে পারেন বিষ্ণোই
টানা নো বল, চূড়ান্ত খারাপ পারফরম্য়ান্স, নটিংহ্যামে বাদ পড়তে পারেন বিষ্ণোই

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget