এক্সপ্লোর

IPL Auction In 2008: কতটা লড়াই করে প্রথম আইপিএলে ধোনিকে দলে নিয়েছিল সিএসকে? স্মৃতিচারণায় নিলামের দায়িত্বে থাকা রিচার্ড ম্যাডলি

MS Dhoni: প্রথম আইপিএল থেকেই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মহেন্দ্র সিংহ ধোনি। প্রথম আইপিএল-এর নিলামে কীভাবে ধোনিকে দলে নিয়েছিল সিএসকে? সেই নিলামের স্মৃতিচারণায় দায়িত্বে থাকা রিচার্ড ম্যাডলি।

নয়াদিল্লি: আইপিএল-এর (Indian Premier League) ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। তাঁর যাবতীয় সাফল্য চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে। মাঝে অন্য দলের হয়ে খেলতে বাধ্য হলেও, ফের চেন্নাইয়ের হয়ে খেলছেন ধোনি। প্রথম আইপিএল থেকেই তিনি সিএসকে-র অধিনায়ক। কিন্তু ২০০৮-এ প্রথম আইপিএল-এর নিলামে কতটা লড়াই করে তাঁকে দলে নিতে হয়েছিল সিএসকে টিম ম্যানেজমেন্টকে? এতদিন পরে সেই নিলামের ঘটনা স্মরণ করলেন নিলামের দায়িত্বে থাকা রিচার্ড ম্যাডলি (Richard Madley)।

রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) সঙ্গে ইউটিউব চ্যানেলে কথোপকথনের সময় ম্যাডলি বলেছেন, ‘আমার মনে আছে, সেদিন দ্বিতীয় যে ক্রিকেটারের নাম নিলামে ওঠে, সে হল শেন ওয়ার্ন (Shane Warne)। আমার মনে হয়েছিল, ওয়ার্নি এবার নিলামে উঠছে। এবার আকর্ষণীয় হতে চলেছে নিলাম। ওর বেস প্রাইস ছিল চার লক্ষ মার্কিন ডলার। এই দরেই ওকে দলে নেয় রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। সেই সময় আমার মনে হয়েছিল, এটা ভাল সিদ্ধান্ত। পরের ১০ বছর ধরে আমি দেখেছি, রাজস্থান রয়্যালস সবচেয়ে ঠান্ডা মাথায় নিলাম করেছে। ওদের কখনও উত্তেজিত হয়ে উঠতে দেখিনি। মনোজ বাদালে নিলামের সময় ঠান্ডা মাথায় থাকতেন। এই ভঙ্গিতেই নিলাম করে এসেছে রাজস্থান রয়্য়ালস।’

ম্যাডলি আরও বলেছেন, ‘শেন ওয়ার্ন রাজস্থান রয়্যালসে চলে যাওয়ার পর মহেন্দ্র সিংহ ধোনির নাম নিলামে ওঠে। এরপরেই আমরা নিলামে লড়াই প্রত্যক্ষ করি। শেষপর্যন্ত ১৫ লক্ষ মার্কিন ডলারে ধোনিকে দলে নেয় সিএসকে।’

২০০৭-এ ধোনির নেতৃত্বে প্রথম টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup) চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল (Indian Cricket Team)। সীমিত ওভারের ফর্ম্যাটে নিজেকে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেন ধোনি। ফলে প্রথম আইপিএল-এর আগে তাঁকে নিয়ে উন্মাদনা ছিল প্রচণ্ড। সিএসকে-র হয়ে সেবার দুর্দান্ত পারফরম্যান্স দেখান ধোনি। তাঁর দল ফাইনালে ওঠে। তবে চ্যাম্পিয়ন হয় ওয়ার্নের রাজস্থান। ২০১০ সালে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় সিএসকে। এখনও পর্যন্ত চারবার আইপিএল জিতেছেন ধোনিরা। তাঁরা পাঁচবার রানার্সও হয়েছেন। এবারের আইপিএল-এও সিএসকে-র হয়ে খেলবেন ধোনি।

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget