এক্সপ্লোর

রিও-তে উসেইন বোল্টকে নিয়ে ভাবছেন না ধরমবীর সিংহ

নয়াদিল্লি: একই ইভেন্টে উসেইন বোল্টের উপস্থিতি নিয়ে ভেবে চাপে পড়তে নারাজ রিও অলিম্পিকে ২০০ মিটার দৌড়ে ভারতের প্রতিনিধিত্ব করতে চলা ধরমবীর সিংহ। তিনি নিজের প্রস্তুতি নিয়েই ভাবছেন। ২০ সেকেন্ডের কম সময়ে দৌড় শেষ করাই ধরমবীরের লক্ষ্য।   ৩৬ বছর পর প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকে ২০০ মিটার দৌড় ইভেন্টের যোগ্যতা অর্জন করেছেন ধরমবীর। এই ইভেন্টেই থাকছেন কিংবদন্তি হয়ে ওঠা জামাইকান তারকা বোল্ট। কিন্তু ধরমবীর বলছেন, ‘আমার কাছে উসেইন বোল্ট শুধু একজন প্রতিদ্বন্দ্বী। ওর সঙ্গে লড়াই করার কথা ভাবছি না। আমি নিজের প্রস্তুতি নিয়েই ব্যস্ত। আমার মনে হচ্ছে ২০ সেকেন্ডের বাধা পেরিয়ে যেতে পারব।’   হরিয়ানার রোহতক জেলার অজয়ব গ্রাম থেকে উঠে এসে রিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করে তাক লাগিয়ে দিয়েছেন ধরমবীর। তাঁর উপর প্রত্যাশার চাপ রয়েছে। কিন্তু ২৭ বছর বয়সি এই অ্যাথলিটের মতে, তিনি অত্যাশ্চর্য কিছু করেন দেখাননি। আট বছর ধরে পরিশ্রম করে তিনি অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন। তিনি রিও-তে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন। এবার অলিম্পিকে নিজের সেরাটা দিতে চাইছেন।   বেঙ্গালুরুতে ইন্ডিয়ান গ্রাঁ প্রি-তে জাতীয় রেকর্ড গড়ে ২০.৪৫ সেকেন্ড সময় করে অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন ধরমবীর। তাঁর মতে, দেশে প্রতিভার অভাব নেই। আগামী দিনে আরও অনেক অ্যাথলিটই অলিম্পিকের যোগ্যতা অর্জন করবেন।   ধরমবীরের ইভেন্ট শুরু হচ্ছে ১৬ অগাস্ট থেকে। ফলে প্রস্তুতির জন্য কিছুটা সময় পাচ্ছেন এই অ্যাথলিট। তাঁর আশা, আবহাওয়া অনুকূল থাকলে এবং তিনি নিজের ১০০ শতাংশ দিতে পারলে ২০ সেকেন্ডের কমে ২০০ মিটার দৌড় শেষ করতে পারবেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KKR vs DC Match Highlights: রাহুল-ঝড় আর কুলদীপের ঘূর্ণিতে ইডেনে লজ্জার পরিণতি কেকেআরের, শেষ করল সাত নম্বরে
রাহুল-ঝড় আর কুলদীপের ঘূর্ণিতে ইডেনে লজ্জার পরিণতি কেকেআরের, শেষ করল সাত নম্বরে
KKR vs DC Live: শেষ ম্য়াচেও লজ্জার হার কেকেআরের, ইডেনে ৪০ রানে ম্য়াচ জিতল দিল্লি
শেষ ম্য়াচেও লজ্জার হার কেকেআরের, ইডেনে ৪০ রানে ম্য়াচ জিতল দিল্লি
Rohit Sharma: ম্যাচ হারল মুম্বই ইন্ডিয়ান্স আর হতাশার মরশুম শেষে লজ্জার রেকর্ডও গড়লেন রোহিত শর্মা
ম্যাচ হারল মুম্বই ইন্ডিয়ান্স আর হতাশার মরশুম শেষে লজ্জার রেকর্ডও গড়লেন রোহিত শর্মা
IPL Play Off: আইপিএলের প্লে অফে কোন চার দল, চূড়ান্ত হয়ে গেল, কারা খেলবে কাদের বিরুদ্ধে? কোথায় হবে ম্যাচ?
আইপিএলের প্লে অফে কোন চার দল, চূড়ান্ত হয়ে গেল, কারা খেলবে কাদের বিরুদ্ধে? কোথায় হবে ম্যাচ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget