এক্সপ্লোর

ডোপ টেস্টে ব্যর্থ, রিও যাওয়া অনিশ্চিত নরসিংহের

নয়াদিল্লি: সুশীল কুমারের বদলে যে কুস্তিগিরকে রিও অলিম্পিকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া, সেই নরসিংহ যাদব ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন। ফলে তাঁর অলিম্পিকের ৭৪ কেজি ফ্রিস্টাইল বিভাগে যোগ দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।   এখনও সরকারিভাবে কোনও ঘোষণা না হলেও বিশেষ সূত্রে জানা গিয়েছে, জাতীয় অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা) নরসিংহের ডোপ পরীক্ষার দুটি নমুনাতেই নিষিদ্ধ পদার্থ গ্রহণের প্রমাণ পেয়েছে। গত ৫ জুলাই সোনপথের সাই কেন্দ্রে নরসিংহের ডোপ পরীক্ষা হয়। প্রথম নমুনায় ডোপিংয়ের প্রমাণ মেলার পর দ্বিতীয় নমুনাটিও পরীক্ষা করা হয়। এরপর শুক্রবার নরসিংহকে তলব করে নাডা। এই কুস্তিগির ডোপিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি যাতে রিও যেতে না পারেন, সে জন্য তাঁর শত্রুরা চক্রান্ত করছে।   নরসিংহ অভিযোগ মানতে রাজি না হলেও, নাডা তাঁর ডোপ পরীক্ষার রিপোর্ট রেসলিং ফেডারেশনের কাছে পাঠিয়ে দিয়েছে। রেসলিং ফেডারেশনও চক্রান্তের গন্ধ পাচ্ছে। ফেডারেশন কর্তারা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে এ বিষয়ে অবহিত করেছেন। নাডাকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে ক্রীড়া মন্ত্রক।   সোমবার রিও যাচ্ছেন কুস্তিগিররা। তাঁদের সঙ্গে নরসিংহ যাচ্ছেন না। তাঁকে যেতে নিষেধ করা হয়েছে। এই কুস্তিগিরের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফেডারেশন কর্তারাও কোনও মন্তব্য করতে রাজি হচ্ছেন না।

সেরা শিরোনাম

AFG vs IND: আফগানদের বিরুদ্ধে ব্যাট হাতে ঝোড়ো ইনিংসে সর্বকালীন ইতিহাস গড়লেন অভিষেক শর্মা
আফগানদের বিরুদ্ধে ব্যাট হাতে ঝোড়ো ইনিংসে সর্বকালীন ইতিহাস গড়লেন অভিষেক শর্মা
Womens Asia Cup: পাকিস্তান বোর্ড প্রধান নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার হরমনপ্রীতদের, ফের বিতর্ক
পাকিস্তান বোর্ড প্রধান নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার হরমনপ্রীতদের, ফের বিতর্ক
India vs Afghanistan: জাতীয় সঙ্গীতের আগে বন্দে মাতরম গাইলেন শ্রেয়স-বুমরা-অভিষেকরা, অভিনব উদ্যোগ ভারতীয় বোর্ডের
জাতীয় সঙ্গীতের আগে বন্দে মাতরম গাইলেন শ্রেয়স-বুমরা-অভিষেকরা, অভিনব উদ্যোগ ভারতীয় বোর্ডের
IND vs SL Asia Cup Final Live: গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জিতল হরমনপ্রীতের ভারত, লাইভ আপডেট
গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জিতল হরমনপ্রীতের ভারত, লাইভ আপডেট

ভিডিও

Narendra Modi - BRICS | BRICS-এর শেষদিনে বন্ধুত্বের বার্তা প্রধানমন্ত্রীর | ABP ANANDA LIVE
Malda News | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান মালদার দুলাল সরকারের স্ত্রী। তৃণমূল জমানায় প্রকাশ্যে খুন, এখনও বিচারের অপেক্ষায় পরিবার
Kunal Ghosh on Dengue News |
Kunal on Madrasa Closed News |
Madrasa News | পরিকাঠামো থেকে তহবিলের উৎস, তদন্তের পর ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget