এক্সপ্লোর

দেখুন: ধোনিকে অনুকরণ করতে গিয়ে ব্যর্থ ঋষভ, হতাশ কোহলি

মোহালি: মহেন্দ্র সিংহ ধোনির জায়গায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে এসেছিলেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্ত। কারণ, সিরিজের বাকি দুটি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে প্রাক্তন অধিনায়ককে। দলে সুযোগ পেয়ে ব্যাট হাতে নজর কাড়েন ঋষভ। ২৬ বলে ৩৪ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু স্ট্যাম্পের পিছনে তাঁর পারফরম্যান্স খুব একটা ভালো হল না। বেশ কয়েকটি স্ট্যাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেন তিনি। একবার তো ঋষভ ধোনির মতো স্ট্যাম্প না দেখে ফিল্ডারের ছোঁড়া বল হাত ছুঁইয়ে দিক পরিবর্তন করে রান আউট করার চেষ্টা করেন। কিন্তু তাঁর সেই চেষ্টা চূড়ান্ত ব্যর্থ হয়। এই ঘটনায় যে অধিনায়ক বিরাট কোহলি খুশি হননি, তা তাঁর হাবেভাবেই স্পষ্ট হয়ে গিয়েছে। একটা ডাইরেক্ট থ্রোকে দুই পায়ের ফাঁক দিয়ে ফ্লিক করার চেষ্টা করেন। কিন্তু বল স্ট্যাম্পের ওপর দিয়ে চলে যায় এবং অস্ট্রেলিয়া ওভার থ্রো-তে রান পেয়ে যায়। কোহলিকে ওই সময় খুবই বিরক্ত দেখায়। তাঁর বলে একটা স্ট্যাম্পিংয়ের সুযোগ হাতছাড়া হওয়ার পর হতাশ দেখায় লেগ স্পিনার যজুবেন্দ্র চাহলকে। গতকালের ম্যাচে শিখর ধবন ও রোহিত শর্মার দুরন্ত ইনিংস সত্ত্বেও ভারতকে হারতে হয়। তাঁদের রেকর্ড ওপেনিং পার্টনারশিপের দৌলতে রানের পাহাড় খাড়া করে ভারত। ধবন চোখধাঁধানো শতরান করেন। কিন্তু অ্যাশটন টার্নারের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ভর করে অস্ট্রেলিয়া জয়ের জন্য রেকর্ড ৩৫৯ রানের লক্ষ্যে পৌঁছে যায়। চার উইকেটে ভারত ম্যাচ হারে। কেরিয়ারের দ্বিতীয় একদিনের ম্যাচে ৪৩ বলে অপরাজিত ৮৪ রান করেন তিনি। এই ম্যাচ জিতে অস্ট্রেলিয়া সিরিজে সমতা ফেরাল। আগামী বুধবার ফিরোজ শাহ কোটলায় সিরিজের ফলাফল নির্ধারিত হবে।

সেরা শিরোনাম

Asian Games 2026: বৃষ্টিই কি ম্য়াচে ফের তাল কাটবে? কখন, কোথায় দেখবেন এশিয়ান গেমসের ফাইনালে শ্রেয়সদের লড়াই?
বৃষ্টিই কি ম্য়াচে ফের তাল কাটবে? কখন, কোথায় দেখবেন এশিয়ান গেমসের ফাইনালে শ্রেয়সদের লড়াই?
ICC T20I Ranking: টি টোয়েন্টি ক্রমতালিকায় বিরাট উন্নতি, রেকর্ড গড়ে অজি পেসারকে টেক্কা দিলেন শ্রী চরণি
টি টোয়েন্টি ক্রমতালিকায় বিরাট উন্নতি, রেকর্ড গড়ে অজি পেসারকে টেক্কা দিলেন শ্রী চরণি
Asian Games 2026: শেষবেলায় বড় সাফল্য, এশিয়ান গেমসের অ্যাথলেটিক্সে প্রথম সোনা জয় ভারতের
শেষবেলায় বড় সাফল্য, এশিয়ান গেমসের অ্যাথলেটিক্সে প্রথম সোনা জয় ভারতের
Asian Games 2026: ফের সোনা জয়ের লক্ষ্যে বদ্ধপরিকর ভারত, এশিয়ান গেমসের সেমিফাইনালে শ্রেয়সরা কাদের মুখোমুখি হবেন?
ফের সোনা জয়ের লক্ষ্যে বদ্ধপরিকর ভারত, এশিয়ান গেমসের সেমিফাইনালে শ্রেয়সরা কাদের মুখোমুখি হবেন?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget