এক্সপ্লোর

নিজেকে ধোনির সঙ্গে তুলনা করতে শুরু করেই লক্ষ্যভ্রষ্ট হয়েছেন ঋষভ পন্ত, অভিমত এমএসএকে প্রসাদের

ভারতীয় ক্রিকেটে নক্ষত্রের মতোই উত্থান ঘটেছে ঋষভ পন্তের। কিন্তু প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স তাঁর কাছ থেকে এখনও পাওয়া যায়নি। এর কারণ সম্পর্কে নিজের মতামত জানালেন প্রাক্তন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটে নক্ষত্রের মতোই উত্থান ঘটেছে ঋষভ পন্তের। কিন্তু প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স তাঁর কাছ থেকে এখনও পাওয়া যায়নি। এর কারণ সম্পর্কে নিজের মতামত জানালেন প্রাক্তন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। তিনি বলেছেন, তাঁর আদর্শ ক্রিকেটার এমএস ধোনির সঙ্গে নিজের তুলনা টানতে শুরু করেন পন্ত এবং কিছু কিছু ক্ষেত্রে ধোনিকে অনুকরণ করার চেষ্টা করেন। এটাই পন্তের খেলার ওপর ক্ষতিকারক প্রভাব ফেলে। একটি সংবাদমাধ্যমকে প্রসাদ ভারতীয় ক্রিকেট দলে ধোনির জায়গা নেওয়ার ক্ষেত্রে পন্তের সম্ভবনা সম্পর্কে কথা বলতে গিয়ে ওই মন্তব্য করেছেন। গত মাসেই সব ধরনের ফরম্যাটেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন ধোনি। এরফলে ভারতীয় উইকেটরক্ষকের জায়গা নিয়ে পন্ত, কেএল রাহুল ও সঞ্জু স্যামসনের মতো ক্রিকেটারের প্রতিদ্বন্দ্বিতার পথ খুলে গিয়েছে। ভারতীয় ক্রিকেটের পরবর্তী নির্ভরযোগ্য ক্রিকেটার হয়ে ওঠার ক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের আস্থা রয়েছে পন্তের ওপরে। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স তেমন আহামরি কিছু ছিল না। ২০১৮-তে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় পন্তের। স্বল্প সময়ের মধ্যে ভারতের প্রথম উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। প্রসাদ এই অসাধারণ কৃতিত্বের উল্লেখ করে বলেছেন যে, পন্ত ব্যতিক্রমী প্রতিভা। একইসঙ্গে তিনি মনে করেন যে, ক্রমাগত ধোনির সঙ্গে তুলনা করে যাওয়াটা পন্তের পক্ষে একেবারেই ভালো হয়নি। প্রসাদ বলেছেন, প্রতিটি পদক্ষেপেই পন্তকে এমএস ধোনির সঙ্গে তুলনা করা হচ্ছে। সম্ভবত, পন্ত নিজেও সেই উচ্ছ্বাসে জড়িয়ে ফেলেছে। অনেকবারই বিষয়টি নিয়ে ওর সঙ্গে কথা বলেছি। ওকে বলেছি, এটা কাটিয়ে উঠতে হবে। প্রসাদ পন্তের সঙ্গে তাঁর কথাবার্তার বিস্তারিতও জানিয়েছেন। প্রসাদ জানিয়েছেন, টিম ম্যানেজমেন্ট বারেবারেই সতর্ক করে দিয়েছে যে, মাহি একেবারেই আলাদা রকম ব্যক্তিত্ব, তুমি আলাদা, তুমিও অসাধারণ, তোমারও প্রতিভা রয়েছে। সেজন্যই তোমাকে সমর্থন দেওয়া হচ্ছে। প্রসাদ মনে করছেন যে, ২২ বছরের পন্তকে সর্বদাই ধোনির লম্বা ছায়ার নিচে দাঁড়াতে হয়েছে। প্রসাদের অভিমত, পন্তও নিজেকে ২০১১-র বিশ্বজয়ী অধিনায়কের সঙ্গে তুলনা করতে শুরু করছিলেন। ধোনির নকল করতেও শুরু করেছিলেন। এমনকি, ম্যানারিজম ও অন্যান্য বিষয়েও এমনটাই করেন। প্রসাদ বলেছেন, ধোনির ছায়া থেকে বেরিয়ে আসতে হবে পন্তকে। কারণ. কেএল রাহুলের কাছে টি২০ টিমে জায়গা হারিয়েছেন তিনি। প্রসাদ মনে করেন, ধোনি অবসর গ্রহণ পন্তকে নিজস্ব খেলার স্টাইল তৈরিতে সাহায্য করবে।

সেরা শিরোনাম

Virat Kohli Rohit Sharma: নতুন বলটা খেলে দিতে পারলে ভয়ঙ্কর, রোহিত-কোহলিকে নিয়ে হুঁশিয়ারি প্রাক্তন ভারতীয় তারকার
নতুন বলটা খেলে দিতে পারলে ভয়ঙ্কর, রোহিত-কোহলিকে নিয়ে হুঁশিয়ারি প্রাক্তন ভারতীয় তারকার
India A Squad: রঞ্জি ট্রফিতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার, এশিয়া কাপের ভারত এ দলে বাংলার ক্রিকেটার
রঞ্জি ট্রফিতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার, এশিয়া কাপের ভারত এ দলে বাংলার ক্রিকেটার
Prithvi Shaw Meets Sourav Ganguly: শামির বোলিং দেখে মুগ্ধ, ইডেনে সৌরভের পরামর্শ নিয়ে নতুন শপথ পৃথ্বীর
শামির বোলিং দেখে মুগ্ধ, ইডেনে সৌরভের পরামর্শ নিয়ে নতুন শপথ পৃথ্বীর
Bengal vs Maharashtra Day 1: ব্যাটিং ব্যর্থতার দিন শামির আগুনে অক্সিজেন পেল বাংলা, কম আলোয় খেলা বন্ধ ইডেনে
ব্যাটিং ব্যর্থতার দিন শামির আগুনে অক্সিজেন পেল বাংলা, কম আলোয় খেলা বন্ধ ইডেনে

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget