এক্সপ্লোর

IND vs PAK: এই ম্যাচে আলাদা আবেগ কাজ করে, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে মরিয়া পন্থ

India vs Pakistan: গত বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। এই বারের বিশ্বকাপে মেলবোর্নে প্রায় এক লক্ষ দর্শকের উপস্থিতিতে ফের একবার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

ব্রিসবেন: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আসন্ন রবিবারই এই বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) মেলবোর্নে প্রায় এক লক্ষ দর্শকের উপস্থিতিতে ফের একবার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। সেই ম্যাচে ভারতীয় তারকা ঋষভ পন্থের (Rishabh Pant) অংশগ্রহণ এখনই নিশ্চিত নয়। উইকেটকিপার হিসাবে একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে তাঁর লড়াই দীনেশ কার্তিকের সঙ্গে। পন্থ একাদশে সুযোগ পাবেন কি না, তা সময় বলবে। তবে পাকিস্তান ম্যাচ ঘিরে পন্থের মধ্যে উত্তেজনার কোনও খামতি নেই।

ভিন্ন অনুভূতি

চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন ভারতের তারকা ক্রিকেটার। দলের একাধিক তারকা পাকিস্তান ম্যাচকে আর পাঁচটা ম্যাচের মতোই দেখলেও, পন্থের কাছে এই ম্য়াচটা কিন্তু বিশেষ। তিনি বলেন, 'পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামাটা বরাবরই একটা ভিন্ন অনুভূতির, কারণ এই ম্যাচ ঘিরে উন্মাদনাটাই পৃথক হয়। শুধুমাত্র আমরা খেলোয়াড়রা নই, সমর্থকদের মধ্যেও এই ম্যাচ ঘিরে বিশেষ অনুভূতি কাজ করে। এই ম্যাচে খেলার অনুভূতিটা আর পাঁচটা ম্যাচের মতো নয়। চারিদিকে দর্শকে পরিপূর্ণ থাকে মাঠ। এমন সময় সকলের মাঝে জাতীয় সঙ্গীত গাওয়াটা বরাবরাই আমায় উত্তেজিত করে।'

বিরাটের সঙ্গে ব্যাট

গত বছরের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে পরাজিত হয়েছিল ভারত। সেই ম্যাচটা কোনও ভারতীয় সমর্থকই মনে রাখতে আগ্রহী হবেন না। তবে ওই ম্যাচেই পন্থ কিন্তু ৩৯ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। বিরাট কোহলির সঙ্গে মিলে ৫৩ রানের পার্টনারশিপও গড়েন তিনি। মেলবোর্নে ফের একবার কোহলির সঙ্গে ব্যাট করতে আগ্রহী ২৫ বছর বয়সি ভারতীয় তারকা। 'ওঁ (কোহলি) ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে কেমনভাবে ব্যাট করতে হয়, সেই বিষয়ে অবগত। এই বিষয়ে ওঁর সঙ্গে আলোচনা করলে ভবিষ্যতে আমাদেরই সুবিধা হবে। তাই ওঁর সঙ্গে ব্যাটিং করাটা বরাবরই দারুণ শিক্ষনীয়। ওঁর মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে ব্যাট করতে পারাটা দারুণ সৌভাগ্যের।' মতামত পন্থের।

তবে রবিবার, ২৩ অক্টোবর মেলবোর্নে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মেলবোর্নে রবিবার বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলায় কোনও রিজার্ভ ডে নেই। তাই বৃষ্টিতে খেলা শুরু করা না গেলে ম্যাচ পরিত্যক্ত বলেই ঘোষণা করা হবে। অন্তত ৫ ওভার ম্যাচ হতেই হবে। বৃষ্টিতে ভারত-নিউজিল্যান্ড প্রস্তুতি ম্যাচ ভেস্তে গিয়েছে। পণ্ড হয়েছে পাকিস্তান-আফগানিস্তান ওয়ার্ম আপ ম্যাচও। দুই দেশের ক্রিকেটপ্রেমীদের প্রার্থনা, ২৩ তারিখ যেন প্রকৃতি বাদ না সাধে। যেন ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে উত্তেজক লড়াই দেখার সুযোগ থেকে বঞ্চিত না হন ক্রীড়াপ্রেমীরা।

আরও পড়ুন: ভারত-পাক ডুয়েলে মজেছেন 'দ্য রক'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: বিশ্বকাপসহ না না টুর্নামেন্টে বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব ফিফার, কড়া সমালোচনা কড়ল উয়েফা
বিশ্বকাপসহ না না টুর্নামেন্টে বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব ফিফার, কড়া সমালোচনা কড়ল উয়েফা
FIFA World Cup 2026: সত্যিই আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল? এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র
সত্যিই আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল? এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র
WI vs PAK: গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
গ্রেভস, সিলসের আগুনে বোলিংয়ে ধরাশায়ী পাকিস্তান, দুরন্ত জয় ওয়েস্ট ইন্ডিজ়ের
Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget