এক্সপ্লোর

দেখুন: ঋষভের এক হাতে ছয়, বিস্মিত করল বোলার পোলার্ডকেও

চেন্নাই:  স্পেশ্যালিস্ট ব্যাটসম্যান হিসেবে ঋষভ পন্তকে টি ২০ তে প্রথম একাদশে খেলাচ্ছে টিম ইন্ডিয়া। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তকে গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে সঠিক প্রমাণ করলেন এই তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ৩-০ সিরিজ জিতে নিল রোহিত শর্মার দল। এর আগের দুটি ম্যাচে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছিলেন ঋষভ। চেন্নাইয়ে গতকালের ম্যাচে অবশ্য উইকেটে থিতু হয়ে দায়িত্ব নিয়ে খেললেন তিনি। তাঁর ব্যাট থেকে এল ৫৮ রানের ঝকঝকে ইনিংস। দলের প্রয়োজনের সময় শিখর ধবনের সঙ্গে ১৩০ রানের পার্টনারশিপ গড়লেন ঋষভ। কেরিয়ারের সেরা ৯২ রান করে ম্যাচ জয়ে উজ্জ্বল ভূমিকা নেন ধবন। ঋষভের ৩৮ বলে ৫৮ রানের ইনিংস সাজানো ছিল তিনটি ওভার বাউন্ডারি ও পাঁচটি বাউন্ডারি দিয়ে। কায়রন পোলার্ডের একটা বল যেভাবে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে মাঠের বাইরে ফেললেন ঋষভ, তা সবাইকে চমকিত করেছে। আসলে একহাতে ওই ছয় মারেন তিনি। এই প্রথম এক হাতে ছয় মারলেন না ঋষভ। এর আগেও আইপিএলে দিল্লি ডেয়ারবেভিলসের হয়ে বেশ কয়েকবার এভাবে ছয় মেরেছেন তিনি। কিন্তু যে রকম সাবলীলতায় গতকালের ম্যাচে ছয়টি মারলেন তিনি, তা পোলার্ড তো বটেই, আরও অনেককে বিস্মিত করেছে। ভারতের রান তাড়ার সময় ১৩ তম ওভারে ওই ঘটনা ঘটে। পোলার্ডের অফ কার্টার আগে থেকেই বুঝতে পেরে গিয়েছিলেন ঋষভ। তখন ৩৮ রানে ব্যাট করছিলেন তিনি। পোলার্ডের বল মাঠের বাইরে পাঠাতে ব্যাট চালান তিনি। কিন্তু বলের গতি কম ছিল। তাই ব্যাট থেকে একটা হাত ছেড়ে দিতে বাধ্য হন তিনি। কিন্তু এরপরও বল ডিপ মিউউইকেট বাউন্ডারির বাইরে চলে যায়।
View this post on Instagram
 

One Handed Six From R Pant .....💪

A post shared by Cricketaslife (@cricketaslife) on

সেরা শিরোনাম

Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
Bengal vs Delhi Highlights: কল্যাণীতে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি বাংলার, দিল্লিকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু
কল্যাণীতে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি বাংলার, দিল্লিকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু

ভিডিও

Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP
Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget