এক্সপ্লোর

Federer on Djokovic: ২৩ শেষ নয়, আরও খেতাব জিতবেন জকোভিচ, আশাবাদী ফেডেরার

Novak Djokovic: ফরাসি ওপেন জিতে নোভাক জকোভিচ এটিপি ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানও ফিরে পেয়েছেন।

নয়াদিল্লি: সদ্যই ফরাসি ওপেন জিতে রাফায়েল নাদালকে পিছনে ফেলে নোভাক জকোভিচ (Novak Djokovic) সর্বকালের সফলতম পুরুষ টেনিস খেলোয়াড় হয়ে গিয়েছেন। তাঁর দখলে বর্তমানে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব রয়েছে। তিনি ইতিমধ্যেই নতুন ইতিহাস গড়ে ফেললেও, এখনও জকোভিচের আরও অনেক খেতাব জয় বাকি রয়েছে বলেই মনে করেন রজার ফেডেরার (Roger Federer)।

আরও খেতাব

টেনিস কোর্টে একদা ফেডেরার ও জকোভিচের লড়াই সকলকে মন্ত্রমুগ্ধ করত। কিন্তু গত বছরই ২০টি গ্র্যান্ডস্ল্যামজয়ী ফেডেরার অবসর ঘোষণা করায় প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে তাঁদের মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা আর নেই। জকোভিচ-ফেডেরারের টেনিস কোর্টের লড়াই প্রসিদ্ধ হলেও, ফেডেরার কিন্তু কোর্টের বাইরে জকোভিচের প্রশংসায় পঞ্চমুখ। 

ফেডেরারের মতে ৩৬ বছর বয়সি জকোভিচ এখনও আরও বেশ কয়েকটি খেতাব জিতবেন। তিনি বলেন, 'নোভাক যা করেছে, তা এককথায় দুরন্ত। সত্যি বলতে টেনিসের জন্য এটা দারুণ খবর। যখন কেউ নতুন ইতিহাস রচনা করেন এবং সেই ইতিহাস আরও উত্তর উত্তর বৃদ্ধি পায় তখন সেটা দারুণ বিষয়। সেরিনা উইলিয়ামস, রাফা, আমি এবং এখন নোভাক, সকলেই আমরা এমনটা করতে সক্ষম হয়েছি। বর্তমান সময়টা টেনিস খেলোয়াড় ও ভক্ত হওয়ার জন্য দারুণ একটা সময়।'

তিনি আরও যোগ করেন, 'আমার মনে আছে আমি যখন ট্যুরে এসেছিলাম এবং পিট স্যামপ্রাস ১৪টি স্ল্যাম জিতেছিল, তখন প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছিল, এই রেকর্ডটি আর কেউ ভাঙতে পারবে না। তারপর আমি ১৫টি খেতাব জিতি, তারপর সেটা ধীরে ধীরে ২০টিতে গিয়ে ঠেকে। তারপর রাফা সেটাকে আরও এগিয়ে নিয়ে ২২ যান। এখন নোভাক ২৩ নম্বর খেতাবটি জিতে নিল। ওকে দেখে মনে হচ্ছে ও এখনও অনেকদিন এই স্তরে খেলে যাবে। আমার তরফ থেকে ওর জন্য অনেক শুভেচ্ছা রইল।'

ব়্যাঙ্কিংয়ের শীর্ষে

খেতাব জয়ের নিজের হারানো স্থানও ফিরে পেলেন জকোভিচ। সদ্য প্রকাশিত এটিপি ব়্যাঙ্কিংয়ে ফের একবার শীর্ষে পৌঁছে গিয়েছেন সার্বিয়ান কিংবদন্তি। জকোভিচই প্রথম খেলোয়াড় যিনি চারটি গ্র্যান্ডস্ল্যামের (অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন, উইম্বলডন ও যুক্তরাষ্ট্র ওপেন) প্রত্যেকটিই অন্তত তিনবার করে জিতেছেন। গ্র্যান্ডস্ল্যাম তো বটেই, বড় খেতাব (গ্র্যান্ড স্ল্যাম, অলিম্পিক্স সিঙ্গলসে স্বর্ণপদক, এটিপি ফাইনাল ও এটিপি মাস্টার্স ১০০০) জয়ের নিরিখেও কিন্তু তাঁর দুই প্রতিদ্বন্দ্বীকে রাফায়েল নাদাল ও রজার ফেডেরারকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন। জকোভিচ ২৩ গ্র্যান্ড স্ল্যাম, ৩৮টি এটিপি মাস্টার্স, ছয়টি এটিপি ফাইনাল মিলিয়ে মোট ৬৭টি বড় খেতাব জিতেছেন। সেখানে নাদাল তাঁর থেকে অনেকটাই পিছিয়ে। স্প্যানিয়ার্ডের দখলে ৫৯টি খেতাব রয়েছে। অবসর নেওয়া বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা টেনিস খেলোয়াড় ফেডেরার ৫৪টি বড় খেতাব জিতেছেন।

আরও পড়ুন: উজ্জ্বল ত্বকের রহস্য লুকিয়ে রয়েছে ভিটামিন কে-এর মধ্যে, কী কী খাবার খেতে পারেন?

সেরা শিরোনাম

Dhruv Jurel: কেন ধ্রুব জুড়েল কোনও মাইলফলক স্পর্শ করার পরে স্যালুট করে তা উদযাপন করেন? জানুন আসল কারণ
কেন ধ্রুব জুড়েল কোনও মাইলফলক স্পর্শ করার পরে স্যালুট করে তা উদযাপন করেন? জানুন আসল কারণ
Mohammed Siraj: 'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন
'অস্থিরতা তৈরি হচ্ছে', নাগাড়ে সিরাজ়কে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে ম্যানেজমেন্টের বিপক্ষে সরব অশ্বিন
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
যুবভারতীতে উড়ল সবুজ মেরুন আবির, আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের দাপট অব্যাহত
Suryakumar Yadav: জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব
জাতীয় দল থেকে নাগাড়ে বাদ, ভবিষ্যৎ ঘিরে সংশয়, নিজের ব্যাটিং নিয়ে কড়া বার্তা দিলেন সূর্যকুমার যাদব

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget