এক্সপ্লোর

টেস্টে ভারতীয় দলে প্রথম একাদশে সুযোগের জন্য অপেক্ষায় থাকতে হবে রোহিত ও ঋদ্ধিকে: গম্ভীর

টেস্টে প্রথম একাদশে জায়গা পেতে রোহিত শর্মাকে অপেক্ষা করতে হবে। আজিঙ্কা রাহানে ও হনুমা বিহারী তাঁদের অন্তর্ভূক্তিকে সঠিক প্রমাণ করেছেন। এমনই মন্তব্য করেছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর।

নয়াদিল্লি:  টেস্টে প্রথম একাদশে জায়গা পেতে রোহিত শর্মাকে অপেক্ষা করতে হবে। আজিঙ্কা রাহানে ও হনুমা বিহারী তাঁদের অন্তর্ভূক্তিকে সঠিক প্রমাণ করেছেন। এমনই মন্তব্য করেছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। সম্প্রতি বেশ ভালো ফর্মে রয়েছেন সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের সহ অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ভারতীয় স্কোয়াডেও রয়েছেন রোহিত। তবে প্রথম টেস্টে রোহিতকে দলে নেওয়া হয়নি। ওই টেস্টে রাহানে ও হনুমা ভালো পারফর্ম করেছেন। কাজেই, দ্বিতীয় টেস্টেও সম্ভবত ড্রেসিংরুমেই বসতে হবে রোহিতকে। গম্ভীর বলেছেন, রোহিতকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। রাহানে ভালো খেলেছে, বিহারীও। তাই ওকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে এবং পারফর্ম করতে হবে। উল্লেখ্য, সিরিজের প্রথম টেস্টের আগে যথেষ্ট চাপে ছিলেন রাহানে। কিন্তু ম্যাচে ব্যাট হাতে উভয় ইনিংসেই সফল হন। প্রথম ইনিংসে ৮১ রান করেন। দ্বিতীয় ইনিংসে শতরান করেন তিনি। প্রায় দুই বছর পর টেস্টে সেঞ্চুরি করেন রাহানে। হনুমাও ৩২ ও ৯৩ রানের ইনিংস খেলেন। গম্ভীর বলেছেন, রাহানের এই পারফর্ম্যান্সে আমি আদৌ অবাক হইনি। তবে, ওর কাছে ব্যক্তিগত ও দলের জন্য এই পারফরম্যান্স খুবই প্রয়োজনীয় ছিল। আর তা যদি দলের জয়ের কাজে আসে, তার থেকে ভালো কিছু আর হয় না। ঋষভ পন্থ এখন ভারতীয় দলের প্রথম পছন্দের উইকেটরক্ষক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ঋদ্ধিমান সাহাকে খেলানো হয়নি। চোট সারিয়ে দীর্ঘদিন পর দলে ফিরেছেন ঋদ্ধি। চোটের আগে টেস্টে তিনিই ছিলেন প্রথম পছন্দের উইকেটরক্ষক। গম্ভীর মনে করেন, ঋদ্ধিকেও সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। তিনি বলেছেন, পন্থের ব্যাটিংয়ে গড় প্রায় ৪৮ (৪৫.৪৩) এবং ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছে ও। তাই টেস্টে খেলার ও দাবিদার। তাই ঋদ্ধিকে সুযোগের অপেক্ষায় থাকতে হবে এবং তা পেলে দুহাতে কাজে লাগাতে হবে। উল্লেখ্য, কয়েকদিন আগে ভারতের প্রাক্তন উইকেটরক্ষক সৈয়দ কিরমানি পন্থের পরিবর্তে ঋদ্ধিমানকে সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন।

সেরা শিরোনাম

Fifa World Cup 2026 : স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
India vs England: ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
Erling Haaland: বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড
বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget