এক্সপ্লোর

ট্যুইটারে কোহলিকে ‘আনফলো’ করলেন রোহিত, দুজনের সম্পর্ক নিয়ে জোর জল্পনা সোশ্যাল মিডিয়ায়

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সহ অধিনায়ক রোহিত শর্মার সম্পর্কে ফাটল ধরেছে? এমনই জল্পনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। খেলার মাঠে দুজনের জুটি অনেক সময়ই দলকে নয়া উচ্চতায় পৌঁছে দিয়েছে। কিন্তু ক্রিকেট মহলে জল্পনা ছড়িয়েছে যে, মাঠের বাইরে দুজনের জুটি ভেঙে গিয়েছে। কারণ, ট্যুইটারে তাঁরা একে অপরকে আনফলো করে দিয়েছেন। আর শুধু কোহলিই নয়, তাঁর স্ত্রী অনুষ্কাকেও আর ফলো করছেন না রোহিত। গুঞ্জন ছড়িয়েছে যে, এশিয়া কাপের দল বাছাইয়ের পর রোহিত কোহলিকে আনফলো করেছেন। এশিয়া কাপে কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। অধিনায়কত্বের ভার দেওয়া হয়েছে রোহিতকে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সিরিজে দলে জায়গা পাননি রোহিত। কেউ কেউ মনে করছেন, তিনি ওপেনার হিসেবে খেলতে তৈরি বলে জানানোর পর দলে সুযোগ না পাওয়ায় কোহলির ওপর ক্ষুব্ধ রোহিত। উল্লেখযোগ্য ব্যাপার হল, টুইটারে একজন ভারতের টেস্ট দলে রোহিতের থাকা উচিত বলে লিখেছেন। তিনি বলেছেন, ছয় নম্বরে ব্যাটিংয়ে রোহিতের গড় (৫৮.১৯) বিশ্বের সবচেয়ে বেশি। আর রোহিত ওই ট্যুইটে'লাইক'ও দিয়েছেন। এরপর অধিনায়কের সঙ্গে তাঁর বনিবনার অভাবের জল্পনা আরও পাখা মিলেছে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে জোর জল্পনা চলছে। কেউ কেউ জানতে চেয়েছেন, কারণটা কী? কেন রোহিত কোহলিকে ইন্সটাগ্রামে আনফলো করলেন?

— Neelabh (@CuteNilab) September 5, 2018

আবার কেউ বলেছেন, শার্দুল ঠাকুর, ধবল কুলকার্নিদের ফলো করেন রোহিত শর্মা। কিন্তু জাতীয় দলের অধিনায়ককে ফলো করার মতো সময় ওঁর নেই। তাই কোহালিকে আনফলো করে দিয়েছেন।

অন্য একজন আবার লিখেছেন, বিরাটও তো ফলো করেন না রোহিতকে। সোশ্যাল মিডিয়ায় ফলো করা কি খুব গুরুত্বপূর্ণ?

সেরা শিরোনাম

Mohammed Shami: BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
IND vs NZ Test: দ্রাবিড়-প্রসাদের ২৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে টেস্টে নতুন কীর্তি গড়লেন জুড়েল-ব্রার
দ্রাবিড়-প্রসাদের ২৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে টেস্টে নতুন কীর্তি গড়লেন জুড়েল-ব্রার
Mohammed Siraj: বেনজির বিতর্ক! কেন সিরাজ়কে খেলানো হল না? ক্ষোভে, বিদ্রুপে ফেটে পড়লেন গাওস্কর-অশ্বিনরা
বেনজির বিতর্ক! কেন সিরাজ়কে খেলানো হল না? ক্ষোভে, বিদ্রুপে ফেটে পড়লেন গাওস্কর-অশ্বিনরা
IND vs NZ Day 3 Highlights: স্বস্তির ২ উইকেট বুমরার, ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষা ভারতের, শেষ ২ দিনে নাটক?
স্বস্তির ২ উইকেট বুমরার, ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষা ভারতের, শেষ ২ দিনে নাটক?

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mohammed Shami: BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Bank Holidays : নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Embed widget