এক্সপ্লোর

একদিনের আন্তর্জাতিকে সর্বকালের অন্যতম সেরা ওপেনার রোহিত শর্মা, মত কৃষ্ণমাচারি শ্রীকান্তের

এখনও পর্যন্ত একদিনের আন্তর্জাতিকে ২৯টি শতরান করেছেন রোহিত। এর মধ্যে ১১ বার তিনি ১৪০-এর বেশি রান করেছেন। একদিনের আন্তর্জাতিকে তাঁর তিনটি দ্বিশতরান রয়েছে।

মুম্বই: সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মাকে একদিনের আন্তর্জাতিকে সর্বকালের অন্যতম সেরা ওপেনার বলে আখ্যা দিলেন প্রাক্তন অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি একটি ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানে বলেছেন, ‘বিশ্ব ক্রিকেটে একদিনের আন্তর্জাতিকে সর্বকালের অন্যতম সেরা ওপেনার রোহিত শর্মা। ওর সবচেয়ে বড় গুণ হল, বড় শতরান বা দ্বিশতরান করতে পারে। এটা দুর্দান্ত ব্যাপার। ও একদিনের ম্যাচে ১৫০, ১৮০, ২০০ রান করে। ভাবুন, এই রান করে ও দলকে কোথায় নিয়ে যায়! এটাই ওকে মহান ক্রিকেটার বানিয়ে দিয়েছে।’ এখনও পর্যন্ত একদিনের আন্তর্জাতিকে ২৯টি শতরান করেছেন রোহিত। এর মধ্যে ১১ বার তিনি ১৪০-এর বেশি রান করেছেন। একদিনের আন্তর্জাতিকে তাঁর তিনটি দ্বিশতরান রয়েছে। সর্বকালের সেরা ওপেনারদের মধ্যে তিনি প্রথম তিন বা প্রথম পাঁচের মধ্যে থাকবেন বলেই মনে করেন শ্রীকান্ত। ৩০ বছর বয়সি রোহিত এখনও পর্যন্ত ২২৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ৪৯.২৭ গড়ে তাঁর রান ৯,১১৫। ২৯টি শতরান ও তিনটি দ্বিশতরানের পাশাপাশি তাঁর অর্ধশতরানের সংখ্যা ৪৩। তাঁর সর্বোচ্চ স্কোর ২৬৪। একদিনের আন্তর্জাতিকে একটি ম্যাচে এটাই কোনও ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর। একদিনের আন্তর্জাতিকের মতো টি-২০ ও টেস্টেও সফল রোহিত। টেস্টে ওপেন করার সুযোগ পাওয়ার পর থেকেই তিনি নিয়মিত বড় রান করে চলেছেন। ৩২টি টেস্ট খেলে ৬টি শতরান ও ১০টি অর্ধশতরান সহ তিনি করেছেন মোট ২,১৪১ রান। সর্বোচ্চ স্কোর ২১২। ১০৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তাঁর মোট ২,৭১৩। তাঁর গড় ৩১.৯০। শতরান চারটি এবং অর্ধশতরান ২০টি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget