এক্সপ্লোর

Rohit Sharma Records: নিয়মরক্ষার ম্যাচে বিরল কীর্তি গড়ে ফেললেন রোহিত শর্মা

রবিবার ধর্মশালায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ তাই কার্যত নিয়মরক্ষার। সেই ম্যাচেই বিশ্বরেকর্ড গড়ে ফেললেন রোহিত শর্মা (Rohit Sharma)।

ধর্মশালা: সিরিজ জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছে । লখনউয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ও ধর্মশালায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে কার্যত দুরমুশ করেছে ভারত (Ind vs SL) । রবিবার ধর্মশালায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ তাই কার্যত নিয়মরক্ষার । সেই ম্যাচেই বিশ্বরেকর্ড গড়ে ফেললেন রোহিত শর্মা (Rohit Sharma) ।

কী সেই রেকর্ড ? মুম্বইয়ের তারকাই বিশ্বের সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা ক্রিকেটার হয়ে গেলেন। রবিবারের ম্যাচ রোহিতের কেরিয়ারে ১২৫তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ । তিনি ভেঙে দিলেন শোয়েব মালিকের (Shoaib Malik) রেকর্ড । পাকিস্তানের হয়ে ১২৪টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন সানিয়া মির্জার (Sania Mirza) স্বামী। তাঁর পিছনে রয়েছে পাকিস্তানেরই মহম্মদ হাফিজ। প্রোফেসর নামে ক্রিকেটবিশ্বে জনপ্রিয় পাক তারকা ১১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ইংল্য়ান্ডের অইন মর্গ্যান ১১৫টি ও বাংলাদেশের মাহমাদুল্লাহ ১১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

বাংলার জাডেজা? রঞ্জিতে ম্যাচ জিতিয়ে প্রিয় নায়ককে নিয়ে কী বললেন শাহবাজ?

ভারতীয়দের মধ্যে তালিকায় রোহিতের পরে মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহলি। ধোনি ৯৮টি ও কোহলি ৯৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ধোনি আইপিএলে খেললেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন। তাই তাঁর আর রোহিতের রেকর্ড ভাঙার সুযোগ নেই। অন্যদিকে কোহলি এখন টি-টোয়েন্টি ম্যাচ বাছাই করে খেলছেন। কোহলি বরাবরই বেশি গুরুত্ব দিয়ে থাকেন টেস্ট ক্রিকেটকে। তিনি এখন আর জাতীয় দলের অধিনায়কও নন। তাঁক হাত থেকেই নেতৃত্বের ব্যাটন গিয়েছে রোহিতের হাতে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ খেলেছিলেন কোহলি। তবে সেই দুই ম্যাচ ভারত জিতে সিরিজ জয় নিশ্চিত হয়ে পড়ায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ থেকে বিশ্রাম নেন কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও খেলছেন না কোহলি। তাই কোহলির পক্ষেও রোহিতের রেকর্ড ভাঙার সম্ভাবনা এখনই নেই।

দুরন্ত ছন্দে বাংলার বোলাররা, প্রতিপক্ষদের সাবধান করে দিচ্ছেন কোচ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget