এক্সপ্লোর

ইউরো কাপ: স্টেডিয়ামে সমর্থক হাঙ্গামার জের, রাশিয়াকে বহিষ্কারের হুঁশিয়ারি, জরিমানা উয়েফার

প্যারিস: ইউরো চলাকালীন স্টেডিয়ামে সমর্থকদের হাঙ্গামার জের। রাশিয়াকে চরমবার্তা দিল ইউরোপীয় ফুটবল ফেডারেশন বা উয়েফা। আরেকবার হলে, প্রতিযোগিতা থেকে বের করে দেওয়া হবে। একইসঙ্গে দেড় লক্ষ ইউরো জরিমানাও করা হয়েছে রাশিয়াকে। গত শনিবার মার্সেইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে মাঠেই ঝামেলায় জড়িয়ে পড়েন দুদেশের সমর্থকরা। স্টেডিয়ামে হাঙ্গামা ও বর্ণবিদ্বেষী আচরণ করার অভিযোগ ওঠে রুশ সমর্থকদের বিরুদ্ধে। পাশাপাশি, স্টেডিয়ামে আতসবাজি ছাড়ার অভিযোগও আনা হয়েছে। বিষয়টিকে হাল্কাভাবে নেয়নি উয়েফা। এদিন সংস্থার শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে রাশিয়াকে চরমবার্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুসারে, রাশিয়াকে দেড় লক্ষ ইউরো জরিমানা করেছে উয়েফা। পাশাপাশি এ-ও জানিয়ে দেওয়া হয়েছে, আরেকবার এধরনের ঘটনা ঘটলে রাশিয়াকে আর খেলতে দেওয়া হবে না ইউরো কাপে। উয়েফার বিবৃতি অনুযায়ী, চলতি ইউরো কাপ পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। উয়েফার সংবিধান অনুযায়ী, কোনও দেশের সমর্থকরা যদি স্টেডিয়াম এবং তার সংলগ্ন অঞ্চলে হাঙ্গামা বাধায়, তা হলে সংশ্লিষ্ট দেশকে জরিমানা ও শাস্তি দিতে পারে তারা। বুধবার লিলেতে স্লোভাকিয়ার বিরুদ্ধে এবং আগামী সোমবার টুলুজে ওয়েলসের বিরুদ্ধে খেলবে রাশিয়া। এদিকে, বেশ কিছু রুশ সমর্থককেও ফ্রান্স থেকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। বুধবার স্লোভাকিয়ার বিরুদ্ধে খেলতে নামবে রাশিয়া। এই প্রথম নয়। এর আগেও রুশ সমর্থকদের বিরুদ্ধে ঝামেলা পাকানোর অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, ২০১২ সালের ইউরো কাপে পোল্যান্ডের রোক্ল-তে স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীদের মারধর করার অভিযোগ ওঠে রুশ সমর্থকদের বিরুদ্ধে। এছাড়া, চার বছর আগে চলতি ইউরো কাপের যোগ্যতা-নির্ণয়ক পর্যায়র সময়েও একইভাবে দর্শক-হাঙ্গামার জন্য রাশিয়াকে সতর্ক করেছিল উয়েফা। বলা হয়েছিল, আরেকবার স্টেডিয়ামে ঝামেলা হলে শাস্তিস্বরূপ হোম ম্যাচগুলি ফাঁকা স্টেডিয়ামে খেলতে হবে। এদিকে, উয়েফার শাস্তিকে মেনে নিয়েছে রাশিয়া। এদিন সেদেশের ক্রীড়ামন্ত্রী তথা রুশ ফুটবল ফেডারেশনের সভাপতি ভিটালি মুটকো জানান, তাঁরা উয়েফার সিদ্ধান্ত মেনেই চলবেন। অপরাধের তুলনায় শাস্তি বেশি হয়েছে বলে জানিয়েও তিনি যোগ করেন, এবিষয়ে তাঁরা আবেদন করবেন না। Web Dek, ABP Ananda

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও

ভিডিও

TMC News:টুলু মণ্ডল ছিল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। তৃণমূলের সঙ্গে কোনও যোগ নেই এটা মানতে হবে?:ওফেলিয়া
TMC News: 'এই টাকাগুলো কীসের টাকা? কোথা থেকে পেল টুলু মণ্ডল এত টাকা?' বললেন প্রাক্তন পুলিশ কর্তা।
Samik Bhattacharya: 'আমাদের মুখ্যমন্ত্রী জেহাদি কার্যকলাপের বিরুদ্ধে', বললেন শমীক
Taslima Nasrin News:
Taslima Nasrin:বাম আমলে বিতাড়িত, বিজেপি জমানায় প্রত্যাবর্তন।১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget