এক্সপ্লোর

SA vs IND: ওয়ান্ডার্সে সিরিজ জয়ের লক্ষ্যে প্রস্তুতিতে নেমে পড়ল বিরাট বাহিনী

SA vs IND: দীর্ঘ ২৯ বছরের প্রতিদ্বন্দ্বীতায় এখনও পর্যন্ত প্রোটিয়াদের ঘরের মাঠে কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি টিম ইন্ডিয়া (team india)। প্রথম টেস্টে সেঞ্চুরিয়নে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে তারা।

ওয়ান্ডার্স: দক্ষিণ আফ্রিকার (south africa) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে নেমে পড়ল ভারতীয় ক্রিকেট দল। দীর্ঘ ২৯ বছরের প্রতিদ্বন্দ্বীতায় এখনও পর্যন্ত প্রোটিয়াদের ঘরের মাঠে কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি টিম ইন্ডিয়া (team india)। এবারই সেরা সুযোগ রয়েছে ভারতীয় দলের কাছে। প্রথম টেস্টে সেঞ্চুরিয়নে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে বিরাট বাহিনী। ১১৩ রানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। আগামীকাল থেকে জােহানেসবার্গে তৃতীয় টেস্টে খেলতে নামবে ২ দল। প্রথম ম্যাচে জয় পেলেও নতুন বছরের শুরুতে আর সময় নষ্ট করতে রাজি নয় বিরাটরা। তাই প্রস্তুতি রাহুল দ্রাবিড়ের কড়া নজরদারিতে নেমে পড়েছে ভারতীয় ক্রিকেটাররা। 

নেটে স্বমহিমায় ব্যাটিং করতে দেখা গেল বিরাট কোহলিকে। ২ বছর ধরে কোনও শতরান নেই আন্তর্জাতিক ক্রিকেটে। ম্যাচের তালিকাটা সেঞ্চুরিয়নে আরও দীর্ঘ হয়েছে। ২ ইনিংসেই বাজেভাবে খোঁচা দিয়ে আউট হয়েছেন বিরাট। ওয়ান্ডার্সে রানে ফিরতে চাইবেন ভারত অধিনায়ক। একইসঙ্গে এই ম্যাচে যদি ভারতীয় দল জয় পায়, তবে প্রথম ভারত অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের নজির গড়বেন বিরাট। 

রানের নিরিখে এই ম্যাচে নজর থাকবে রাহানে ও পূজারার দিকেও। সহ অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাহানেকে। তাঁর বদলে রাহুলকে দায়িত্ব দেওয়া হয়েছে। যিনি প্রথম ম্যাচে দুর্দান্ত শতরান হাঁকিয়েছেন। রাহানে প্রথম টেস্টে প্রথম ইনিংসে অল্পের জন্য অর্ধশতরান মিস করেছেন। পূজারা যদিও ২ ইনিংসেই ব্যর্থ হয়েছেন। বোলিং ডিপার্টমেন্টে মহম্মদ সিরাজ, মহম্মদ শামি ও জশপ্রীত বুমরা ছাড়াও উমেশ যাদব ও ইশান্ত শর্মাকে দেখা গেল বোলিং করতে নেটে। যদিও প্রথম টেস্টের একাদশই হয়ত দ্বিতীয় টেস্টেও ধরে রাখা হবে। 

২০২১ কে বিদায় জানিয়ে আমরা সবাই ২০২২ -এ পা রেখেছি। এই বতুন বছরের প্রাক্কালে সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে ভক্তদের জন্য নতুন বছরের শুভেচ্ছা বার্তা পাঠালেন বিরাট কোহলি। এই মুহূর্তে ম্যান্ডেলার দেশে টেস্ট সিরিজ খেলছে ভারতীয় দল। প্রথম টেস্টে জয় এসেছে। দ্বিতীয় টেস্টে নামার আগে বর্ষবরণের আনন্দ সবার সঙ্গে ভাগ নিয়েছেন ক্রিকেটারর। টিম হোটেলেই সেলিব্রেশন মুডে ধরা দিয়েছেন প্রত্যেকেই। 

বিরাট তাঁর ট্যুইটারে ২টো ছবি পোস্ট করেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে তাকে স্ত্রী অনুষ্কা শর্মা সঙ্গে। আর ২টো ছবিতে দলের সতীর্থদের সঙ্গে দেখা গিয়েছে ভারতীয় টেস্ট দলের অধিনায়ককে। নিজের ট্যুইটারে বিরাট লিখেছেন, ''আশা করব নতুন বছর সবার জীবনে ভাল কিছু নিয়ে আসবে। অনেক অনেক ভালবাসা ও পজিটিভিটি আমাদের তরফ থেকে।''

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget