এক্সপ্লোর

মুগ্ধ সচিন, জানালেন স্মিথ বাকিদের থেকে কোথায় আলাদা

বল বিকৃতিকাণ্ডের কলঙ্ক এখন অতীত। নির্বাসনের পর আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় নয়া রূপকথার আলপনা আঁকছে স্টিভ স্মিথের ব্যাট। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট দুই ইনিংসেই সেঞ্চুরি করে রাজকীয় প্রত্যাবর্তন প্রাক্তন অজি অধিনায়কের।

নয়াদিল্লি: বল বিকৃতিকাণ্ডের কলঙ্ক এখন অতীত। নির্বাসনের পর আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় নয়া রূপকথার আলপনা আঁকছে স্টিভ স্মিথের ব্যাট। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট দুই ইনিংসেই সেঞ্চুরি করে রাজকীয় প্রত্যাবর্তন প্রাক্তন অজি অধিনায়কের। দ্বিতীয় টেস্টে জোফরা আর্চারের বিষাক্ত বাউন্সারে জখম হয়েছিলেন।পরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি থেকে আট রান দূরে থামতে হয়েছিল তাঁকে। আঘাতের কারণে ওই টেস্টে আর খেলতে পারেননি। সিরিজের তৃতীয় টেস্টেও খেলা হয়নি তাঁর। কিন্তু ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট স্মিথ দেখালেন, তাঁর দৃঢ় মানসিকতায় কোনও টোল ফেলতে ব্যর্থ হয়েছে মারাত্মক বাউন্সারও।স্মিথের ব্যাটে অব্যাহত রানের বন্যা। ওল্ড ট্র্যাফোর্ডে ডাবল সেঞ্চুরি হাঁকালেন টেস্ট ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান। এই ইনিংস খেলার পথে ভেঙেছেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। দ্রুততম ২৬ টি শতরান সংগ্রহের ক্ষেত্রে ডন ব্র্যাডম্যানের পরেই দ্বিতীয় স্থানে উঠে এসেছেন স্মিথ। চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে স্মিথের ব্যাট থেকে এল ২১১ রান। অস্ট্রেলিয়া ইনিংস ডিক্লেয়ার করে আট উইকেটে ৪৯৭ রানে। স্মিথের এই ব্যাটিং বিক্রমে মুগ্ধ সচিন। ট্যুইটে স্মিথের ব্যাটিং কৌশলের ব্যাখ্যাও দিয়েছেন তিনি।বাকিদের থেকে স্মিথ কোথায় আলাদা, সে কথা জানিয়েছেন সচিন। লিখেছেন, ‘স্মিথের টেকনিক খুব জটিল। কিন্তু খুব গোছানো মানসিকতার মালিক। এটাই স্মিথকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে। অবিশ্বাস্য প্রত্যাবর্তন!’ টেস্টের দ্বিতীয় দিন ৬০ রানে ব্যাটিং শুরু করেছিলেন স্মিথ। জোফরা আর্চার কয়েকবার ঝামেলায় ফেলেছিলেন তাঁকে। কিন্তু এতে তাঁর রানের গতি রুদ্ধ হয়নি। ১২ মাসের নির্বাসনের মেয়াদ কাটিয়ে চলতি সিরিজে এখনও পর্যন্ত ৫৮৯ রান করেছেন স্মিথ। গড় ১৪৭.২৫। দ্বিশতরানের ইনিংস খেলার পথে অবশ্য দুবার জীবনদান পেয়েছেন স্মিথ। ৬৫ রানে যখন ব্যাট করছিলেন, তখন আর্চারের একটি ফুলটস বলে সজোরে ব্যাট চালিয়েছিলেন। কিন্তু আর্চার কট অ্যান্ড বোল্ডের সুযোগ হাতছাড়া করেন। ১১৮ রানে স্লিপে বেন স্টোকসের হাতে ক্যাচ তোলেন তিনি। কিন্তু রিপ্লেতে দেখা যায়, বোলার নো বল করেছেন।

সেরা শিরোনাম

Raina On Kohli: অকালে অবসর নিতে হয়েছিল কোহলির জন্য! বিস্ফোরক তথ্য ফাঁস করলেন রায়না
অকালে অবসর নিতে হয়েছিল কোহলির জন্য! বিস্ফোরক তথ্য ফাঁস করলেন রায়না
Bengal Cricket: বাংলার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলে পক্ষপাত, স্বজনপোষণের অভিযোগ, নির্বাচক কমিটির প্রধান বললেন...
বাংলার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলে পক্ষপাত, স্বজনপোষণের অভিযোগ, নির্বাচক কমিটির প্রধান বললেন...
Cafu In Darjeeling: পাহাড় মাতালেন কাফু, কিংবদন্তি ব্রাজিলীয়কে ঘিরে উন্মাদনা তুঙ্গে দার্জিলিংয়ে
পাহাড় মাতালেন কাফু, কিংবদন্তি ব্রাজিলীয়কে ঘিরে উন্মাদনা তুঙ্গে দার্জিলিংয়ে
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?

ভিডিও

CM Suvendu Adhikari: ডেঙ্গি প্রতিরোধে কী কী কাজ? খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী| Dengue | ABP Ananda
Delhi Building Collapse: দিল্লির মোতিবাগ এলাকায় ভেঙে পড়ল বহুতল। ধ্বংসসতূপ থেকে একের পর এক দেহ উদ্ধার
TMC ED Raid: পার্ক সার্কাসের ১২ নম্বর দরগা রোডে নাদিমুলের বাড়ি ও খবরের কাগজের অফিসে তল্লাশি
BJP Government : 'গ্রেট ক্যালাকাটা কিলিং-য়ের যে ইতিহাসকে লুকিয়ে রাখা হয়েছিল', বললেন শমীক
Sukanta Majumdar : 'যার জেতার ক্ষমতা আছে পার্টি তাকেই টিকিট দেবে', মন্তব্য সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget