এক্সপ্লোর

বিরাটের ব্যাটিং অর্ডার নিয়ে ক্ষুব্ধ লক্ষ্মণ, বললেন সচিনও চার নম্বরে ব্যাটিং উপভোগ করতেন না

লক্ষ্মণের সঙ্গে ধারাভাষ্য দেওয়া ম্যাথু হেডেনও কোহলির নিজের তিন নম্বর ব্যাটিং পজিশন ছেড়ে চারে ব্যাট করতে আসার সমালোচনা করেছেন।

মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ান ডে-তে লজ্জাজনক হারের মধ্যেই ভারত অধিনায়ক বিরাট কোহলির দিকে ধেয়ে এল বাউন্সার। আর সেই বাউন্সার করলেন নিজের দেশেরই প্রাক্তন তারকা ভিভিএস লক্ষ্মণ। বিরাটের চার নম্বরে ব্যাট করতে নামা নিয়ে যিনি ক্ষুব্ধ। লক্ষ্মণের মতে, দলের সেরা ব্যাটসম্যানের উচিত সবচেয়ে বেশি বল খেলার সুযোগ তৈরি করা এবং চার নম্বরে ব্যাট করলে সেটা কখনওই সম্ভব নয়। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে লক্ষ্মণ বলেন, ‘এই স্ট্র্যাটেজি (চার নম্বরে ব্যাট করার) সফল হবে বলে মনে হয় না।’ লক্ষ্মণ তুলে আনেন সচিন তেন্ডুলকরের প্রসঙ্গ। বলেন, ‘বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটার সচিন। তবে ও কখনওই চার নম্বরে ব্যাট করা উপভোগ করত না।’ নিজের মতের স্বপক্ষে লক্ষ্মণের যুক্তি, ‘যে কেউ চাইবে দলের সেরা ব্যাটসম্যান সবচেয়ে বেশি ডেলিভারি খেলুক, ম্যাচের রাশ হাতে তুলে নিক এবং ম্যাচ শেষ করে আসুক। বিশেষ করে বিশ্বমানের বোলিং আক্রমণের বিরুদ্ধে। এই অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের বিরুদ্ধে পরীক্ষা-নিরীক্ষা করার কোনও জায়গা নেই।’ লক্ষ্মণ যোগ করেছেন, ‘আমি জানি কেএল রাহুলকে ফর্মের জন্য এবং শিখর ধবনকে অভিজ্ঞতার জন্য খেলাতে চাইবে যে কেউই। তবে ওয়ান ডে-তে রাহুলকে চার নম্বরে খেলানো উচিত। বিরাট কোহলিকে তিনে ব্যাট করতে হবে আর ম্যাচের গতিপথ সাজিয়ে দিতে হবে, ইনিংসের শেষ পর্যন্ত থাকতে হবে।’ লক্ষ্মণের সঙ্গে ধারাভাষ্য দেওয়া ম্যাথু হেডেনও কোহলির নিজের তিন নম্বর ব্যাটিং পজিশন ছেড়ে চারে ব্যাট করতে আসার সমালোচনা করেছেন। কোহলি নিজে বলেছেন, ‘আগেও এ নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে কেএল যে ছন্দে ব্যাট করছে। ওকে প্রথম একাদশে জায়গা করে দেওয়ার চেষ্টা করেছি। তবে আমি চার নম্বরে ব্যাট করায় দলের সুবিধা হয়নি। এটা নিয়ে আবার ভাবতে হবে। তবে অন্যান্যদের সুযোগও দিতে হবে। একটা ম্যাচের ফল দেখে আতঙ্কিত হয়ে পড়লে চলবে না। আমার মনে হয় পরীক্ষী-নিরীক্ষা করার সুযোগ পাওয়া উচিত।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget