এক্সপ্লোর

IND vs PAK: জীবনে কোনওদিন ভাবিনি এত ম্যাচ খেলব, এত গোল করব: সুনীল ছেত্রী

SAFF Championship: আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের তালিকায় সবার আগে রোনাল্ডো (১২৩)। দ্বিতীয় স্থানে ইরানের আলি দায়ি (১০৯) ও তৃতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি (১০৩)। চতুর্থ স্থানে সুনীল ছেত্রী।

বেঙ্গালুরু: বয়স ৩৬ পেরিয়েছে। কিন্তু এই বয়সেই তিনি অপ্রতিরোধ্য। তরুণ ফুটবলারকেও গতি থেকে স্কিল, ফিটনেস সবেতেই টেক্কা দিচ্ছেন। সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন। দলকে জিতিয়েছেন। ঝুলিতে পুরেছেন ৯০ আন্তর্জাতিক গোল। এশিয়ার ফুটবলারদের মধ্যে এই মুহূর্তে দ্বিতীয় সর্বােচ্চ গোলস্কোরার সুনীলই। ভারত অধিনায়ক অবশ্য এই নিয়ে বেশি ভাবতে নারাজ। নিজের লক্ষ্যে স্থির তিনি। আরও বেশি করে দেশের হয়ে গোল করতে চান। বেশি করে দেশকে জেতাতে চান। গতকাল ম্যাচের পর সুনীল বলেন, ''সত্যি কথা বলতে আমি কখনওই ভাবিনি যে আমি এতগুলাে ম্যাচ কোনওদিন খেলতে পারব। এত গোল করতে পারব। আমি ভাগ্যবান যে দেশের হয়ে এত ম্যাচে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। আমি এখনও ড্রেসিংরুমে সব তরুণ ফুটবলারদের একটাই বার্তা দিই যে ফিটনেসের দিক থেকে যেন তালিকায় সবার শেষে আমার নাম থাকে। তরুণদের উদ্বুদ্ধ করতে চাই এভাবে। যাতে প্রত্যেকে নিজেকে নিংড়ে দেয়। আর এভাবেই দল হিসেবে আমরা সাফল্য পেয়ে থাকি।''

লেবাননের বিরুদ্ধেও ফাইনালে গোল করে ইন্টারকন্টিনেন্টাল কাপে দলকে জিতিয়েছিলেন সুনীল ছেত্রী। এর ৭২ ঘণ্টার মধ্যেই সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে নেমে পাকিস্তানকে হারায় ভারত। সুনীল বলেন, ''লেবানেন বিরুদ্ধে জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। ওড়িশার আবহাওয়াও আমাদের অনুকূলে ছিল না। প্রত্যেকেই কম বেশি ক্লান্ত ছিলাম। কিন্তু এই বিষয়গুলো মাথায় আনতে চাইনি কেউই। দল হিসেবে খেলতে নেমেছিলাম। দল হিসেবে জয় পেয়েছি।''

বিশ্ব ফুটবলের চতুর্থ সর্বোচ্চ গোলের মালিক সুনীল আরও বলেন, ''দলের ছেলেদের দেখলে আমি ভীষণ খুশি হই। কয়েক বছর আগে সন্দেশ ও গুরপ্রীত আমার কাছে এসেছিল চেঞ্জরুমে। তখন ওদের সঙ্গে আমি কথা বলেছিলাম কীভাবে দলটাকে গড়ে তোলা যায়। কীভাবে দলের মধ্যে শৃঙ্খলা নিয়ে আসা যায়। এখন সেই ধারা, সেই সংস্কৃতিটাই ওরা ২ জন বয়ে নিয়ে চলেছে। তরুণদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হয়েছে।''

গতকালের ম্যাচে প্রথমার্ধে ১০ মিনিটের মাথায় গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন সুনীল ছেত্রী। ১৬ মিনিটের মাথায় ফের গোল করেন তিনি। প্রথমার্ধে আর কোনও দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন ফের সুনীল। ৮১ মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন উদান্ত সিংহ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL 2026: পিএসএলকে বুড়ো আঙুল দেখিয়ে আইপিএলে যোগ দিচ্ছেন ফের এক তারকা ক্রিকেটার?
পিএসএলকে বুড়ো আঙুল দেখিয়ে আইপিএলে যোগ দিচ্ছেন ফের এক তারকা ক্রিকেটার?
IPL 2026: 'এবার নম্বর ছয়', আইপিএল শুরুর আগেই মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের প্রতিশ্রুতি রোহিতের
'এবার নম্বর ছয়', আইপিএল শুরুর আগেই মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের প্রতিশ্রুতি রোহিতের
Vaibhav Sooryavanshi: এই আইপিএলে কত রান করতে চাও? বৈভবের উত্তরেই চোখ কপালে উঠবে!
এই আইপিএলে কত রান করতে চাও? বৈভবের উত্তরেই চোখ কপালে উঠবে!
IPL 2026: সিএসকের ধ্রুবক তিনি, তবে এ মরশুম শেষেই অবসর নেবেন ধোনি, মত প্রাক্তন সতীর্থর, নেপথ্যে স্যামসন?
সিএসকের ধ্রুবক তিনি, তবে এ মরশুম শেষেই অবসর নেবেন ধোনি, মত প্রাক্তন সতীর্থর, নেপথ্যে স্যামসন?

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI FD Interest : স্টেট ব্যাঙ্কের FD-তে সুদের হার বাড়ল, কারা পাবেন বিশেষ সুবিধা ?
স্টেট ব্যাঙ্কের FD-তে সুদের হার বাড়ল, কারা পাবেন বিশেষ সুবিধা ?
Viral Rainfall Claim: বসন্তে অকাল বৃষ্টির নেপথ্যে বিল গেটস, গোপন পরীক্ষা-নিরীক্ষা? সোশ্যাল মিডিয়ায় জোর শোরগোল
বসন্তে অকাল বৃষ্টির নেপথ্যে বিল গেটস, গোপন পরীক্ষা-নিরীক্ষা? সোশ্যাল মিডিয়ায় জোর শোরগোল
Weather Update: এক ধাক্কায় কমেছে তাপমাত্রা, বসন্তেই ঘোর বর্ষা! কবে পরিষ্কার হবে আকাশ?
এক ধাক্কায় কমেছে তাপমাত্রা, বসন্তেই ঘোর বর্ষা! কবে পরিষ্কার হবে আকাশ?
India Iran Relations : নয়াদিল্লিতে মোদি সরকারের বৈঠক, ভারতের LPG ট্যাঙ্কার দেখেই এগিয়ে এল ইরানের নৌবাহিনী.. 
নয়াদিল্লিতে মোদি সরকারের বৈঠক, ভারতের LPG ট্যাঙ্কার দেখেই এগিয়ে এল ইরানের নৌবাহিনী.. 
Richest Indian Actress 2026 : ২০২৬ সালে দক্ষিণের সবথেকে ধনী অভিনেত্রী নয়নতারা, তালিকায় আর কার নাম আছে, জেনে নিন
২০২৬ সালে দক্ষিণের সবথেকে ধনী অভিনেত্রী নয়নতারা, তালিকায় আর কার নাম আছে, জেনে নিন
Diabetic Treatment :  ৯০ শতাংশ দাম কমল ডায়াবেটিস ওষুধের, ১০,০০০ টাকার ওষুধ পাবেন ২২০ টাকায় ?
৯০ শতাংশ দাম কমল ডায়াবেটিস ওষুধের, ১০,০০০ টাকার ওষুধ পাবেন ২২০ টাকায় ?
Gold Investment : সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড
সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড
Donald Trump On NATO : ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
Embed widget