এক্সপ্লোর

ধোনির অবসর ঘোষণার পোস্টে ইমোজি-প্রতিক্রিয়া সাক্ষীর

ইমোজির মাধ্যমে ঠিক কী বোঝাতে চেয়েছেন সাক্ষী ??

নয়াদিল্লি: গত এক দশকে যিনি মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন, ধোনিকে যিনি সবচেয়ে কাছ থেকে দেখেছেন, তিনি হলেন সাক্ষী ধোনি। মাহির জীবনের সকল উতর-চড়াইয়ের সাক্ষী থেকেছেন স্ত্রী সাক্ষী। ফলে, ধোনিকে তাঁর চেয়ে ভাল বোধহয় কেউ বুঝতে পারেন না।

সোশ্যাল মিডিয়ায় এমনিতে ৩৯ বছরের মাহি খুব বেশি সক্রিয় না হলেও, সাক্ষী ঠিক তার উল্টোটা। ধোনির সমর্থনে তাঁকে বহুবার সোচ্চার হতেও দেখা গিয়েছে। অথচ, প্রাক্তন ভারত অধিনায়কের অবসরগ্রহণ নিয়ে সাক্ষীকে দেখে গেল অন্য ভূমিকায়। ধোনির অবসর ঘোষণার প্রেক্ষিতে স্রেফ একটা ছোট্ট ও সাধারণ বার্তা দিয়েছেন সাক্ষী।

স্বাধীনতা দিবসেই কেরিয়ারের ইতি টানলেন মহেন্দ্র সিংহ ধোনি। শনিবার সন্ধেয় ইনস্টাগ্রামে ধোনি ঘোষণা করলেন, আপনাদের ভালবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। শনিবার সন্ধে ৭.২৯ থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে বিবেচনা করুন।

ভারতের জার্সিতে দীর্ঘ ১৫টা বছর কাটানোর পর, ধোনি মনে করেছেন, এটাই অবসরের সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময়। টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন আগেই। এবার সীমিত ওভারের ক্রিকেটকেও আলবিদা জানালেন।

দেশের জার্সি গায়ে খেলেছেন ৩৫০ টি ওয়ান ডে। স্কোর ১০৭৭৩। ৯৮ টি২০ ম্যাচে করেছেন ১৬১৭ রান। ৯০ টি টেস্টে মোট রান ৪৮৭৬। আইপিএলেও চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। এনে দিয়েছেন তিনটি আইপিএল খেতাব।

ধোনির অবসর ঘোষণার পোস্টে ইমোজি-প্রতিক্রিয়া সাক্ষীর

তাঁর আকস্মিক সিদ্ধান্তে অনেকেই স্তম্ভিত হয়ে যান। তাঁর অনেক অনুরাগী সিদ্ধান্ত বদলের আবেদনও করেন। কিন্তু সাক্ষী ছিলেন নিশ্চুপ। তিনি শুধু ধোনির পোস্টের কমেন্টে স্রেফ দুটি ইমোজি দিয়েই কাজ সারেন। অনেকেই হয়ত এই বিষয়টির মধ্যে কোনও গুরুত্ব খুঁজে নাও পেতে পারেন। কিন্তু, বাকিদের মতে, এই ছোট্ট ইমোজির মধ্যেও একটা জোরাল বার্তা দিয়েছেন সাক্ষী।

প্রথমে 'লাভ' ইমোজি দিয়েছেন তিনি। যার মাধ্যমে তিনি প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যানের প্রতি তাঁর প্রশংসা এবং স্নেহ বুঝিয়েছেন। পরে 'নমস্কার' ইমোজির মাধ্য়মে তিনি সকল অনুরাগীদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget