এক্সপ্লোর

Wimbledon 2023: উইম্বলডনে ফের একবার খেলতে দেখা যাবে সানিয়া মির্জাকে

Wimbledon 2023: আজ, সোমবার, ৩ জুলাই থেকে শুরু হচ্ছে উইম্বলডনের মহারণ।

লন্ডন: পেশাদার খেলোয়াড় হিসাবে এ বছরের শুরুতেই টেনিসকে বিদায় জানিয়েছেন সানিয়া মির্জা (Sania Mirza)। তবে তা সত্ত্বেও এবারের উইম্বলডনে (Wimbledon 2023) খেলতে দেখা যাবে সানিয়া মির্জাকে।

ভারতের কিংবদন্তি টেনিস তারকাকে অবশ্য মূলপর্বে খেলতে দেখা যাবে না। বিশ্বের প্রাক্তন এক নম্বর ডাবলস তারকা খেলবেন কিংবদন্তিদের বিভাগে। সানিয়া লেডিস লেজেন্ডস ইনভিটেশন ডাবলস বিভাগে খেলবেন তিনি। গ্রেট ব্রিটেনের জোহানা কোন্টার সঙ্গে জুটি বেঁধেই তিনি ঘাসের কোর্টে খেলতে নামবেন। সানিয়া সদ্যই রিটায়ার করলেও, তাঁর পার্টনার কিন্তু ২০২১ সালেই খেলোয়াড় হিসাবে অবসর নিয়েছিলেন। সানিয়া মির্জার বাবা ইমাম মির্জাই তাঁর মেয়ের উইম্বলডনে খেলার কথা নিশ্চিত করেন।

নিজের সোশ্যাল মিডিয়ায় ইমাম মির্জা সেই টুর্নামেন্টের সূচিও সকলের সঙ্গে ভাগ করে নেন। এই টুর্নামেন্টে কিন্তু সানিয়ার পাশাপাশি আরও একগুচ্ছ কিংবদন্তিদের অংশগ্রহণ করতে দেখা যাবে। সানিয়ার প্রাক্তন ডাবলস পার্টনার মার্টিনা হিঙ্গিস, চার বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী কিম ক্লাইস্টার্সরা এই টুর্নামেন্ট খেলবেন।

প্রসঙ্গত, এ বছরে উইম্বলডনের মূলপর্বে একমাত্র ভারতীয় হিসাবে কিন্তু রোহন বোপান্নাকেই খেলতে দেখা যাবে। ৪৩ বছর বয়সি ভারতীয় তারকা অস্ট্রেলিয়ার ম্যাথেউ এবডেনের সঙ্গে জুটি বেঁধে বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামে খেলতে নামবেন। ৫ জুলাই পুরুষদের ডাবলসের প্রথম রাউন্ডে আর্জেন্তিনার গুইলার্মো ডুরান ও টমাস মার্টিন এটচেভারির মুখোমুখি হবেন বোপন্নারা।

এই স্ল্যামে কিন্তু সবার নজর থাকবে নোভাক জকোভিচের উপর। এই মুহূর্তে বিশ্ব টেনিসে পুরুষদের মধ্যে সর্বাধিক গ্র্যান্ডস্লামের (Grand Slam) মালিক তিনি। কিন্তু থামতে রাজি নন নোভাক জকোভিচ। ঘাসের কোর্টে সাতটি গ্র্যান্ডস্লাম রয়েছে তাঁর ঝুলিতে। সংখ্যাটা আরো বাড়িয়ে নিতে মরিয়া জোকার।

জোকার বলছেন, ''আমি এখনও একইরকম ক্ষুধার্ত। এখনও আরও অনেক গ্র্যান্ডস্লাম জিততে চাই। এখনও আরও অনেক সাফল্য পেতে চাই টেনিস। আমার শরীর ও মন এখনও চাঙ্গা। সর্বােচ্চ পর্যায়ে পারফরম্য়ান্সের জন্য় নিজেকে এখনও তৈরি রেখেছি।'' ২৩ গ্র্যান্ডস্লামের মালিক আরও বলেন, ''ফরাসি ওপেন জয়ের পর অনেকেই আমার কাছে এসে আমাকে শুভেচ্ছা জানিয়েছিল। কত বড় অ্যাচিভমেন্ট, তা বুঝতে পারছিলাম গ্র্যান্ডস্লাম জয়ের নিরিখে। কিন্তু একই সঙ্গে আমার মন ঠিক তখন থেকেই উইম্বলডনের জন্য় ভাবা শুরু করে দিয়েছিল। এটাই একজন পেশাদার টেনিস প্লেয়ারের সঙ্গে হয়ে থাকে। পরের টুর্নামেন্ট, পরের লক্ষ্য নিয়ে ভাবা ও প্রস্তুতি শুরু করে দিতে হয়।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: মানবদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিকভাবে বজায় রাখতে অবশ্যই পাতে পড়ুক এই পাঁচ 'সুপারফুড'

সেরা শিরোনাম

India vs New Zealand ODI Live: সেইফার্টকে ফেরালেন ব্রার, ১২ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৮৫/১, লাইভ আপডেট
সেইফার্টকে ফেরালেন ব্রার, ১২ ওভারের শেষে নিউজ়িল্যান্ডের স্কোর ৮৫/১, লাইভ আপডেট
India vs New Zealand: টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শ্রেয়সের, দলে বড় চমক, এক ঝাঁক পরিবর্তন
টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শ্রেয়সের, দলে বড় চমক, এক ঝাঁক পরিবর্তন
Brazil Legend Ronaldinho : অবসর ভাঙছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, এক দশক পর দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবলে
অবসর ভাঙছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, এক দশক পর দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবলে
IPL 2027: ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget