এক্সপ্লোর

Santosh Trophy: সন্তোষ ট্রফির প্রথম ম্যাচে দিল্লির সঙ্গে ড্র বাংলার, সময়সূচি নিয়ে ক্ষোভ কোচের

Ben vs Del: দিল্লির বিরুদ্ধে ম্যাচে জোড়া গোল করেন নরহরি শ্রেষ্ঠা। কিন্তু রক্ষণের ভুলে জিততে পারেনি বাংলা।

ভুবনেশ্বর: সন্তোষ ট্রফির (Santosh Trophy) মূল পর্বের প্রথম ম্যাচেই আটকে গেল বাংলা। দিল্লির সঙ্গে বাংলার ম্যাচ শেষ হল ২-২ গোলে। ম্যাচের শেষে বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য (Biswajit Bhattacharya) অসন্তুষ্ট ক্রীড়াসূচি নিয়ে। বিশেষ করে যেভাবে চড়া রোদের মধ্যে ফুটবলারদের খেলতে হয়েছে, তা নিয়ে সরব বিশ্বজিৎ।

সন্তোষ ট্রফির যোগ্যতা অর্জনকারী পর্বে দাপট দেখিয়েছিল বাংলা। কিন্তু মূল পর্বের প্রথম ম্যাচেই দিল্লির কাছে তারা আটকে গেল। ম্যাচের ফলে ২-২। বাংলার হয়ে নরহরি শ্রেষ্ঠা জোড়া গোল করেন।

দিল্লির বিরুদ্ধে ম্যাচ ড্রয়ের পর একরাশ ক্ষোভ উগরে দেন বাংলার কোচ বিশ্বজিৎ। তিনি বলেছেন, ‘এত রোদের মধ্যে কি ভালো ফুটবল খেলা যায়? ভুবনেশ্বরে প্রচণ্ড গরম। আর এই গরমে সকাল ন’টায় খেলা দেওয়া হয়েছে আমাদের।’ সন্তোষ ট্রফির নক আউট পর্ব এবং ফাইনাল ম্যাচ হবে সৌদি আরবে। বাংলার কোচ বলেছেন, ‘সন্তোষ ট্রফির নক আউট ও ফাইনাল হবে সৌদি আরবে, এটা ভাল দিক। ফুটবলারদের সামনে আরও একটা অনুপ্রেরণা থাকবে। ভাল খেলতে পারলে ওখানকার কোনও ক্লাব ওদের ডাকতেও পারে। তবে সূচি নিয়ে একটু ভাবনাচিন্তার দরকার ছিল।’

যোগ্যতা অর্জনকারী পর্বে দাপট দেখিয়েছিল বাংলা। যদিও মূল পর্বের প্রথম ম্যাচই ড্র হল। বিশ্বজিৎ দলের খেলার বিশ্লেষণ করে বলছেন, ‘আমরা অনেক ভুল পাস করেছি। এত ভুল পাস খেললে সমস্যা তো হবেই। ছেলেদের বোঝাতে হবে। পরের ম্যাচ ১৩ তারিখ। সেই সকাল ৯ টায় ম্যাচ। তবে সর্বভারতীয় ফুটবল সংস্থা যেমন সূচি করেছে, তাতে তো খেলতেই হবে।’

 

দিল্লির বিরুদ্ধে ম্যাচে জোড়া গোল করেন নরহরি শ্রেষ্ঠা। কিন্তু রক্ষণের ভুলে জিততে পারেনি বাংলা। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল বাংলা। বিরতিতে খেলার ফল ছিল দিল্লির পক্ষে ১-০। দ্বিতীয়ার্ধে নরহরির গোলে সমতা ফেরে। এর পর আবার গোল করে বাংলাকে ২-১ এগিয়ে দেন দলের অধিনায়ক। কিন্তু বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি সুরজিৎ হাঁসদা, বাসুদেব মাণ্ডিরা। ম্যাচের শেষ লগ্নে গোল শোধ করে দেয় দিল্লি। প্রথম ম্যাচ ড্র হওয়ায় কিছুটা চাপে পড়ে গেল বাংলা। সোমবার সার্ভিসেসের বিরুদ্ধে পরের ম্যাচ বাংলার।

আরও পড়ুন: প্রত্যাবর্তনেই ম্যাচের সেরা, তবুও আইসিসির শাস্তির কবলে জাডেজা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget