এক্সপ্লোর

বিশ্বকাপ জয়ের আনন্দে নাচতে শুরু করেছিলেন সচিন, ফাঁস করলেন হরভজন

কপিল দেবের নেতৃত্বে ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ের পরে আবার ধোনির নেতৃত্বে ২০১১ সালের ২ এপ্রিল ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল ভারত।

জলন্ধর: ন’বছর আগে ওয়াংখেড়েতে মহেন্দ্র সিংহ ধোনি সেই অবিস্মরণীয় ছক্কা মারার পরে ঠিক কী ঘটেছিল ভারতীয় ড্রেসিংরুমে? হরভজন সিংহের স্মৃতিতে আবার ফিরে এল সেই রূপকথার রাত। হরভজন জানাচ্ছেন, ক্রিকেট জীবনের বাইশ বছর পার করার পরে বিশ্বকাপ জেতার আনন্দে নাচতে শুরু করেছিলেন সচিন। একটি সংবাদমাধ্যমে হরভজন বলেছেন, ‘‘জীবনে ওই প্রথম দেখেছিলাম, সচিন আনন্দে নাচছে। চারপাশে কে আছে না আছে, তা নিয়ে মাথাই ঘামাচ্ছে না। সবার সঙ্গে আনন্দে মেতে উঠেছিল সচিন। ওই ঘটনা জীবনে ভুলব না।’’ আর তিনি নিজে? কী করেছিলেন স্বপ্নের সেই রাতে? হরভজন বলেছেন, ‘‘মনে আছে, সেই রাতে আমি বিশ্বকাপ জয়ের পদকটা নিয়ে ঘুমিয়েছিলাম। যখন ঘুম ভাঙল, তখন দেখলাম পদকটা আমার সঙ্গে রয়েছে। অনুভূতিটা বলে বোঝানো যায় না।’’ হরভজন যোগ করেছেন, ‘‘আমরা সবাই মিলে এই স্বপ্নটা দেখে এসেছি। সেই স্বপ্নটা সে দিন সত্যি হয়েছিল। অবিশ্বাস্য একটা মুহূর্ত ছিল বিশ্বকাপ জয়। এখনও গায়ে কাঁটা দিয়ে ওঠে সে দিনের কথা ভাবলে।’’ ভারতীয় অফস্পিনার এ-ও বলেন, ‘‘বিশ্বকাপ জয়টা আমাদের কাছে বিশেষ একটা মুহূর্ত ছিল। সবার সামনে বোধ হয় সেই প্রথম আমি কেঁদেছিলাম। তখন কী করব, বুঝতে পারছিলাম না।’’ কপিল দেবের নেতৃত্বে ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ের পরে আবার ধোনির নেতৃত্বে ২০১১ সালের ২ এপ্রিল ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল ভারত। এর আগে ভারতের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা হরভজনের থাকলেও সচিন কোনও দিন বিশ্বসেরার ট্রফি হাতে তুলতে পারেননি তার আগে। ফাইনালে শ্রীলঙ্কাকে হারানোর পরে সচিনকে কাঁধে নিয়ে ওয়াংখেড়ে ঘুরেছিলেন কোহলিরা।

সেরা শিরোনাম

MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
Sandpaper Gate: 'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট
'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget