এক্সপ্লোর

Mashrafe Bin Mortaza: অশান্ত বাংলাদেশ, যেন পরাজয়ের তিক্ততা, বলছেন মর্মাহত মাশরাফি

উৎসবের মধ্যেই বাংলাদেশের পীরগঞ্জে বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা করলেন মাশরাফি বিন মুর্তজা।

ঢাকা: উৎসবের মধ্যেই বাংলাদেশের কুমিল্লা, ফেনি, রংপুর, চট্টগ্রাম-সহ বিভিন্ন জায়গা থেকে সামনে এসেছে অশান্তির খবর। ইস্কনের মন্দিরে হামলা থেকে বেশ কিছু জায়গায়, বাড়ি-ঘর-দোকানেও ভাঙচুর চালানো হয়েছে। বাংলাদেশের পীরগঞ্জে বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা করলেন মাশরাফি বিন মুর্তজা। বললেন, 'সোমবার রাতে দুটি হারের সাক্ষী থেকেছি। একটিতে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। অপরটিতে হেরে গিয়েছে পুরো বাংলাদেশ।'

সোমবার ফেসবুকে পীরগঞ্জে বাড়ি জ্বালিয়ে দেওয়ার ছবি পোস্ট করে বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক লেখেন, ‘কাল দুইটা (দুটি) হার দেখেছি। একটা বাংলাদেশ ক্রিকেট দল, যেটায় কষ্ট পেয়েছি। আর একটি পুরো বাংলাদেশের, যা হৃদয় ভেঙে চুরমার করেছে। এই লাল-সবুজ তো আমরা চাইনি। কত-কত স্বপ্ন, কত কষ্টার্জিত জীবন যুদ্ধ এক নিমিষেই শেষ। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দিন।’

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে, এমনটাই মত হাসিনা প্রশাসনের। এই ঘটনা নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন এপার বাংলার অভিনেতা-অভিনেত্রীরাও। এবার সোশাল মিডিয়ায় গর্জে উঠলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।  বাংলাদেশের হিংসার ঘটনা নিয়ে জয়া এদিন ফেসবুকে নবারুণ ভট্টাচার্যের বিখ্যাত একটি কবিতা নিয়েই প্রতিবাদের সুর চড়িয়েছেন। বাংলাদেশের সাম্প্রদায়িক হিংসার নিন্দা করে তিনি লিখেছেন, ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না।’

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দাবি করেছেন বাংলাদেশে হামলা পূর্ব পরিকল্পিত, প্ররোচনামূলক। হাসিনা সরকারের মন্ত্রীর দাবি, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করাই ছিল হামলাকারীদের উদ্দেশ্য। এর নেপথ্যে কারও কায়েমি স্বার্থ রয়েছে বলে মনে করছে বাংলাদেশ প্রশাসন। তাঁর আরও দাবি, এই হামলার নেপথ্যে কোনও তৃতীয় পক্ষের উস্কানি রয়েছে। হিংসার মাধ্যমে বাংলাদেশের স্থিতাবস্থা বিঘ্নিত করার চেষ্টা চালানো হয়েছে। প্রমাণ পেলেই তা প্রকাশ্যে আনা হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলেও জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL 2026: মাঠে নামলেই রানের ফুলঝুরি তার ব্যাটে, বছর চোদ্দোর বৈভবকে নিয়ে আশঙ্কা প্রকাশ উথাপ্পার
মাঠে নামলেই রানের ফুলঝুরি তার ব্যাটে, বছর চোদ্দোর বৈভবকে নিয়ে আশঙ্কা প্রকাশ উথাপ্পার
Sanju On Abhishek:
"ভাই দ্রুত বিয়ে করে নে তো...", হঠাৎ অভিষেককে এমন কেন বললেন সঞ্জু?
Jasprit Bumrah: যশপ্রীত বুমরাকে 'ফাস্ট বোলারদের উসমান তারিক' বলে সম্বোধন পাকিস্তানি নির্বাচকের
যশপ্রীত বুমরাকে 'ফাস্ট বোলারদের উসমান তারিক' বলে সম্বোধন পাকিস্তানি নির্বাচকের
Jay Shah: টি-২০ বিশ্বকাপ শেষ হতেই নাম না করে পাকিস্তান-বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি অমিত শাহ-পুত্রের
টি-২০ বিশ্বকাপ শেষ হতেই নাম না করে পাকিস্তান-বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি অমিত শাহ-পুত্রের

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget