এক্সপ্লোর

ক্রিকেটকে বিদায় জানানো উচিত আফ্রিদির: কাদির

করাচি: পাকিস্তানের অল-রাউন্ডার শাহিদ আফ্রিদির উদ্দেশ্যে ক্রিকেটকে বিদায় জানানোর পরামর্শ দিলেন সেদেশেরই প্রাক্তন কিংবদন্তি লেগ-স্পিনার আব্দুল কাদির। একইসঙ্গে, পাক ব্যাটসম্যান তথা নিজের জামাতা উমর আকমলকেও তুলোধনা করে বললেন, নিজের ভুলে ও দলে নিজের জায়গা হারিয়েছে। অকপট মন্তব্য করার জন্য এমনিতেই পরিচিত কাদির। সম্প্রতি, লাহৌরে একটি অনুষ্ঠানে  পাক ক্রিকেট সম্পর্কে বলতে গিয়ে আফ্রিদির প্রসঙ্গ চলে আসে। তখনই কাদির সাফ জানিয়ে দেন, আফ্রিদির বয়স হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলার আর ক্ষমতা নেই এই একদা বিস্ফোরক ব্যাটসম্যানের। কাদির বলেন, ওর ক্রিকেটকে বিদায় জানানো উচিত। শুধু আফ্রিদি নয়, পাক ব্যাটসম্যান আহমেদ শাহজাদ ও উমর আকমলেরও যে ইংল্যান্ড সফরকারী দলে জায়গা পাওয়া উচিত নয়, সেই নিয়েও কোনও রাখঢাক রাখেননি তিনি। উমর আকমলের অন্য একটি পরচিয়ও রয়েছে। সম্পর্কে আকমলের শ্বশুর হন কাদির। তাঁর কন্যার সঙ্গে উমরের বিয়ে হয়েছে। কিন্তু, তা সত্ত্বেও আকমলকে আড়াল করার কোনও চেষ্টা করেননি এই কিংবদন্তি স্পিনার। এখানেই থেমে না থেকে দেশের ক্রিকেট বোর্ডের তুলোধনা করেন কাদির। বলেন, দেশের ক্রিকেট বোর্ডে পক্ষপাত ও স্বজনপোষণ আখেরে ক্রিকেটকে শেষ করে দিয়েছে। তাঁর মতে, বিদেশি কোচের খোঁজ করা ছেড়ে দিয়ে দেশী কোচ নিয়োগ করা উচিত পিসিবি-র। তবে, তারা যদি বিদেশি কোচ নিয়োগ করতেই মনস্থির করে থাকে, তাহলে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি স্যর ভিভ রিচার্ডসের চেয়ে কোনও ভাল কোচ নেই বলে মনে করেন কাদির।  

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফেডারেশন, কিন্তু কেন?
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফেডারেশন, কিন্তু কেন?
Chinmay Sutar: ৭৮ বছর পর রঞ্জি ট্রফিতে ৪০০! ইতিহাস চিন্ময়ের, বিশ্বের দশম ক্রিকেটার হিসাবে গড়লেন কীর্তি
৭৮ বছর পর রঞ্জি ট্রফিতে ৪০০! ইতিহাস চিন্ময়ের, বিশ্বের দশম ক্রিকেটার হিসাবে গড়লেন কীর্তি
Sourav Ganguly Biopic: খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
Bengal vs Services: ২ দিনে ৩০ উইকেট! ফের ব্যাটিং বিপর্যয় বাংলার, সার্ভিসেসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফলের অপেক্ষা
২ দিনে ৩০ উইকেট! ফের ব্যাটিং বিপর্যয় বাংলার, সার্ভিসেসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফলের অপেক্ষা

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget