এক্সপ্লোর

Shakib Al Hasan :  ‘তুমি নাস্তিক’, ‘ওকে বোরখা পরাও"! ফের ট্রোলড শাকিব, এবার স্ত্রী-র সঙ্গে ছবি পোস্ট করায়

স্ত্রীকে আলিঙ্গনরত অবস্থায় একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন শাকিব। যার পরই ফের নেমে এসেছে মৌলবাদীসুলভ আক্রমণ। ‘তুমি নাস্তিক হয়ে গিয়েছো’, ‘স্ত্রীকে বোরখা পরাও’, ‘এরকম অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করাই ভাল’, এরকম বেশ কিছু নেতিবাচক মন্তব্য উড়ে এসেছে একাধিক নেটবাসিন্দাদের তরফে। তবে তাদের পাল্টা বক্তব্যও কিন্তু কম নেই। অনেকেই আবার শাকিব ও তাঁর স্ত্রী-র ছবির প্রশংসাও করেছেন।

ঢাকা: নেটজগতে ফের একবার আক্রমণের মুখে শাকিব আল হাসান। এবার স্ত্রী-র সঙ্গে ছবি পোস্ট করার জেরে ট্রোলড হতে হয়েছে বাংলাদেশের অলরাউন্ডারকে।

দীর্ঘদিনের নির্বাসন কাটিয়ে মঙ্গলবার সন্ধেতেই প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলতে মাঠে ফিরছেন শাকিব আল হাসান। বাংলাদেশের ঘরোয়া বঙ্গবন্ধু টি২০ কাপে খুলনার দলের হয়ে বরিশালের দলের বিরুদ্ধে মাঠে নামবেন শাকিব। গড়াপেটার জন্য বুকিদের দেওয়া প্রস্তাব চেপে গিয়ে আইসিসি-র চাপানো বছরখানেকের নির্বাসনের পরে এটাই হতে চলেছে শাকিবের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ।

কিন্তু সেই ম্যাচে নামার আগে ফের বিপাকে শাকিব। স্ত্রীকে আলিঙ্গনরত অবস্থায় একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন শাকিব। যার পরই ফের নেমে এসেছে মৌলবাদীসুলভ আক্রমণ। ‘তুমি নাস্তিক হয়ে গিয়েছো’, ‘স্ত্রীকে বোরখা পরাও’, ‘এরকম অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করাই ভাল’, এরকম বেশ কিছু নেতিবাচক মন্তব্য উড়ে এসেছে একাধিক নেটবাসিন্দাদের তরফে। তবে তাদের পাল্টা বক্তব্যও কিন্তু কম নেই। অনেকেই আবার শাকিব ও তাঁর স্ত্রী-র ছবির প্রশংসাও করেছেন।

কিছুদিন আগেই প্রবল বিতর্কে জড়িয়ে পড়েছিলেন শাকিব আল হাসান। কলকাতায় একটি কালীপুজোর উদ্বোধনে আসা নিয়ে তাঁকে পেতে হয়েছিল খুনের হুমকি। যার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চেয়েও নিতে বাধ্য হয়েছিলেন শাকিব। যদিও অস্বীকার করেছিলেন উদ্বোধনের কথা।

শাকিব আদৌ পুজো উদ্বোধন করেছিলেন কি না সেই তথ্যের মধ্যে না ঢুকে একাধিক নেটবাসিন্দার অভিযোগ মুসলমান হয়েও তাঁর হিন্দু পুজোয় উপস্থিতি নিয়ে। তারা শাকিবকে দৌষী সাব্যস্ত করেন। তবে শাকিবের পক্ষেও মতামত কম নয়। অনেকেই তাঁর কাজকর্মে দোষের কিছু দেখেননি। বরং তাঁর ক্ষমা চাওয়া অনুচিত, এতে আখেরে মৌলবাদীদের পরবর্তীতে আক্রমণ শানানোর হাতই শক্ত হতে বলেই মত ছিল তাঁদের।

সেরা শিরোনাম

India vs New Zealand Live: সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
Mohammed Siraj: মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
India vs New Zealand Day 1 Highlights: ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
Mohammed Siraj: ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা
ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget