এক্সপ্লোর

নাইটক্লাবে অভিনেত্রীকে মারধরের অভিযোগ থেকে রেহাই শেন ওয়ার্নের

লন্ডন: লন্ডনের একটি নাইটক্লাবে পর্ন ছবির এক অভিনেত্রীকে মারধর করার অভিযোগ থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন। পুলিশ তাঁকে জেরা করলেও, মামলা দায়ের করেনি। আটক বা গ্রেফতারও করা হয়নি ওয়ার্নকে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ হয়ে গিয়েছে। ওয়ার্ন এক বিবৃতিতে বলেছেন, ‘সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের খবর দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। পুলিশের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেছি। পুলিশকর্মীরা আমাকে জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে আমার বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। এখানেই বিষয়টি মিটে গিয়েছে।’ ভ্যালেরি ফক্স নামে ওই অভিনেত্রীর অভিযোগ, শুক্রবার রাতে নাইটক্লাবে তাঁকে মারধর করেন ওয়ার্ন। শনিবার সকালে ট্যুইটারে একটি ছবি পোস্ট করেন ভ্যালেরি। সেই ছবিতে দেখা যাচ্ছে, তাঁর বাঁ চোখে আঘাত লেগেছে। এই ছবি দিয়ে ওয়ার্নকে উদ্দেশ্য করে ভ্যালেরি লেখেন, ‘নিজের উপর গর্ব হচ্ছে? একজন মহিলা মারলে? ইতর জীব।’ তবে ভ্যালেরির এই অভিযোগে সত্যতা নেই বলেই জানিয়ে দিল পুলিশ। ওয়ার্ন আন্তর্জাতিক ক্রিকেটে এক হাজারের বেশি উইকেট নিলেও, মাঠের বাইরে বহু বিতর্কে জড়িয়েছেন। ২০০০ সালে এক ব্রিটিশ নার্সকে অশ্লীল মেসেজ পাঠিয়ে বিতর্কে জড়িয়ে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়কত্ব হারান তিনি। ২০০৫ সালে প্রতারণার অভিযোগ এনে সম্পর্ক ছেদ করেন ওয়ার্নের স্ত্রী সিমোন ক্যালাহান। ২০০৭ সালে তাঁরা ফের একসঙ্গে থাকতে শুরু করেন। কিন্তু অন্য এক মহিলাকে মেসেজ পাঠাতে গিয়ে ভুল করে স্ত্রীকে পাঠিয়ে বসেন ওয়ার্ন। ফলে ফের তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ব্রিটিশ অভিনেত্রী লিজ হার্লের সঙ্গে ওয়ার্নের সম্পর্ক তৈরি হয়। তবে সেই সম্পর্কও তিন বছরের বেশি টেকেনি। গত বছর লন্ডনে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় ওয়ার্নকে। এবার নয়া বিতর্কে জড়ালেন এই প্রাক্তন ক্রিকেটার।

সেরা শিরোনাম

Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
IND vs WI 2nd T20I Live: হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget