এক্সপ্লোর

জাহির নন, পছন্দের ভরত অরুণকেই বোলিং কোচ হিসেবে চাইছেন শাস্ত্রী!

মুম্বই: অনিল কুম্বলের ইস্তফা ও ভারতীয় দলের কোচ পদে রবি শাস্ত্রীর নিয়োগের পরেও টিম ম্যানেজমেন্টে অশান্তির আগুনে এখনও জল পড়ল না। বিসিসিআই-এর চূড়ান্ত ঘোষণার পরও ঘটনাক্রমে নয়া মোড় আসার ইঙ্গিত মিলছে। সূত্রের খবর, ড্রেসিংরুমে ফিরতে পারেন প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ। কোচ রবি শাস্ত্রীই তাঁর পুরানো সঙ্গীকে ফিরে চাইছেন বলে খবর। এক্ষেত্রে কোপ পড়তে পারে জাহির খানের ওপর। সমাধান সূত্র হিসেবে তাঁকে বিদেশ সফরের সময় রাহুল দ্রাবিড়ের মতোই পরামর্শদাতা হিসেবে পাঠানো হতে পারে। এবিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। শাস্ত্রী যখন টিম ডিরেক্টর ছিলেন তখন ভরত দলের বোলিং কোচ হয়ে গিয়েছিলেন। শাস্ত্রীর সঙ্গে ভরতের বন্ধুত্ব অনুর্দ্ধ ১৯ ক্রিকেট খেলার সময় থেকেই। তত্কালীন বোর্ড প্রধান এন শ্রীনিবাসনের সঙ্গে সুসম্পর্কের দৌলতে শাস্ত্রী ন্যাশনাল ক্রিকেট অকাদেমী থেকে সরাসরি টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে এনেছিলেন ভরতকে। এবার শাস্ত্রীকে কোচ ঘোষণার সময় বোর্ড তাঁর সহকারীদের নামও ঘোষণা করেছিল। বলা হয়, দলের বোলিং কোচ হবেন জাহির খান। ব্যাটিং পরামর্শদাতা দ্রাবিড়। কিন্তু  বোলিং কোচ নিয়ে নয়া বিতর্ক শুধু পছন্দ নিয়েই নয়, অর্থ নিয়েও। জানা গেছে, পারিশ্রমিক নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জাহির ও বোর্ডের প্রশাসকদের কমিটির মধ্যে। জাহির চার কোটি টাকা পারিশ্রমিক চাইছেন। বোর্ড তা অত্যন্ত বেশি বলেই মনে করছে। এই অবস্থায় জাহিরকে দ্রাবিড়ের মতো পরামর্শদাতা হিসেবে বিদেশ সফরে দলের সঙ্গে পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। কোচ নির্বাচনের দায়িত্বে থাকা বোর্ডের ক্রিকেট পরামর্শদাতা কমিটি (সিএসি)-র সদস্য জাহিরকে পুরো সময়ের জন্যই বোলিং কোচ করার কথা বলেছিলেন।সেইমতো ঘোষণাও হয়। কিন্তু জানা গেছে, নিজের পছন্দমতো সহকারী না পাওয়ায় ঘটনায় শাস্ত্রী সন্তুষ্ট নন। আগামী ১৫ তারিখ প্রশাসকদের কমিটির বৈঠকে সহকারি স্টাফ সংক্রান্ত বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে খবর।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RCB: আইপিএল শুরুর আগেই বিক্রি হয়ে গেল আরসিবি, দাম শুনলে চমকে উঠবেন! কারা কিনল কোহলিদের দল?
আইপিএল শুরুর আগেই বিক্রি হয়ে গেল আরসিবি, দাম শুনলে চমকে উঠবেন! কারা কিনল কোহলিদের দল?
IPL 2026: দলের সঙ্গে ফিট হয়ে কবে যোগ দিতে পারবেন জশ হ্যাজেলউড? আপডেট দিল আরসিবি কর্তৃপক্ষ
দলের সঙ্গে ফিট হয়ে কবে যোগ দিতে পারবেন জশ হ্যাজেলউড? আপডেট দিল আরসিবি কর্তৃপক্ষ
Football News: একই দিনে দুই কিংবদন্তির বিদায় ঘোষণা, আতলেতিকোকে বিদায় গ্রিজ়ম্যানের, লিভারপুল ছাড়ছেন সালা
একই দিনে দুই কিংবদন্তির বিদায় ঘোষণা, আতলেতিকোকে বিদায় গ্রিজ়ম্যানের, লিভারপুল ছাড়ছেন সালা
IPL 2026: ‘সময় এসেছে অবসর নেওয়ার…’ ধোনির ভবিষ্যৎ প্রসঙ্গে বিরাট দাবি ভারতীয় প্রাক্তনীর
‘সময় এসেছে অবসর নেওয়ার…’ ধোনির ভবিষ্যৎ প্রসঙ্গে বিরাট দাবি ভারতীয় প্রাক্তনীর

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : ৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
Iran US Israel War : ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
Stock Market Holidays : আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
Trump Modi Talks : মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
Iran Israel War : মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
LPG Cylinder Booking : LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
Iran Israel War : 'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
Donald Trump Health : হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
Embed widget