এক্সপ্লোর

রোহিত শর্মার প্রশংসা, ভবিষ্যদ্বাণীও করে দিলেন শোয়েব আখতার

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে ওপেন করতে নেমে দুরন্ত শতরান করেছেন রোহিত শর্মা। ওপেনারের ভূমিকায় তাঁর এই অনবদ্য ইনিংসে মুগ্ধ পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার।

নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে ওপেন করতে নেমে দুরন্ত শতরান করেছেন রোহিত শর্মা। ওপেনারের ভূমিকায় তাঁর এই অনবদ্য ইনিংসে মুগ্ধ পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। রোহিতকে নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী করলেন 'রওয়ালপিন্ডি এক্সপ্রেস'। তিনি বলেছেন, এরপর ভারত যখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে তখন রোহিত ১০০০ রান করবেন। সদ্যসমাপ্ত অ্যাসেজ সিরিজে স্মিথের মোট ৭৭৪ রানকে ছাপিয়ে যাবেন রোহিত। ২০১৩-তেই রোহিতকে তিনি চিনে নিতে তিনি কোনও ভুল করেননি বলে জানিয়েছেন শোয়েব আখতার। তিনি বলেছেন, আমি ওকে নামের আগে জি যোগ করতে বলেছিলাম। জি-এর অর্থ গ্রেট। ওকে বলেছিলাম, এমন মানসিকতা নিয়ে খেলতে যাতে ও নিজেকে ভারতের সেরা ব্যাটসম্যান ভাবে। একটি ভিডিও পোস্ট করে শোয়েব আখতার বলেছেন, রোহিত বিরাট কোহলি ও স্টিভ স্মিথের মতো বর্তমান সময়ের সেরাদের উদাহরণ পেশ করল। এই সেরা ক্রিকেটাররা নিজের প্রতিভা ও দক্ষতা অনুযায়ী খেলে এবং সবসময়ই সাহসী মানসিকতা তুলে ধরে। প্রতিভার সঙ্গে নির্ভীক মানসিকতার মিশেলই টেস্ট ক্রিকেটে ওদের এতটা ভালো করে তুলেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি পূর্ণ করেছিলেন রোহিত। দ্বিতীয় দিন আউট হলেন ১৭৬ রানে।

সেরা শিরোনাম

Jaspal Rana: ছেলের মৃত্যুর ১৬ দিনের মাথায় ছেলের জন্মদিনেই প্রয়াত যশপাল রানার মা শ্যামাদেবী
ছেলের মৃত্যুর ১৬ দিনের মাথায় ছেলের জন্মদিনেই প্রয়াত যশপাল রানার মা শ্যামাদেবী
Kavya Maran: সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাব্য মারান? গুঞ্জনে সিলমোহর পড়ল এবার?
সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাব্য মারান? গুঞ্জনে সিলমোহর পড়ল এবার?
Vaibhav Sooryavanshi: কেন বৈভবকে সুযোগ দেওয়া হল না আয়ারল্য়ান্ড সিরিজে? বিতর্কের মাঝেই কী বললেন কোচ?
কেন বৈভবকে সুযোগ দেওয়া হল না আয়ারল্য়ান্ড সিরিজে? বিতর্কের মাঝেই কী বললেন কোচ?
Brazil vs Japan: আজ কি শুরু থেকেই খেলবেন নেইমার? ভিনিদের সাম্বা ঝড় আটকে অঘটন কি ঘটাবে জাপান?
আজ কি শুরু থেকেই খেলবেন নেইমার? ভিনিদের সাম্বা ঝড় আটকে অঘটন কি ঘটাবে জাপান?

ভিডিও

Pool Car Accident | সকাল-সকাল শহরে পুলকার দুর্ঘটনা, সিগন্যাল ভেঙে গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা, জখম স্কুল পড়ুয়ারা
TMC News: বনগাঁয় একযোগে তৃণমূলের ৬ পঞ্চায়েত প্রধানের ইস্তফা | ABP Ananda
West Bengal Assembly News: সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন, আজ বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
North Bengal Weather Update: উত্তরে আষাঢ়ে দুর্যোগ, পাহাড়ে ধস, ক্রমশ বাড়ছে নদীর জলস্তর, কী ছবি?
ISKCON removes Radharaman Das: রাধারমণ দাসকে সমস্ত পদ থেকে সরাল ইস্কন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
LPG Tax New Rule : রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
Embed widget