এক্সপ্লোর

চার নম্বরে উপযুক্ত শ্রেয়স, একদিনের দলে ওর জায়গা পাকা হওয়া উচিত, বললেন গাওস্কর

একদিনের ক্রিকেটে ভারতীয় দলের ব্যাটিং অর্ডারের চার নম্বরে শ্রেয়স আয়ারকে ঋষভ পন্তের চেয়ে উপযুক্ত মনে করেন প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর। তিনি বলেছেন, শ্রেয়সকেই ওই পজিশনে স্থায়ীভাবে খেলোনো উচিত।

নয়াদিল্লি : একদিনের ক্রিকেটে ভারতীয় দলের ব্যাটিং অর্ডারের চার নম্বরে শ্রেয়স আয়ারকে ঋষভ পন্তের চেয়ে  উপযুক্ত মনে করেন প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর। তিনি বলেছেন, শ্রেয়সকেই ওই পজিশনে স্থায়ীভাবে খেলোনো উচিত। প্রায় এক বছর পর দলে ফিরেছেন আয়ার। এর আগে পাঁচটি ম্যাচে সুযোগ পেয়ে জোড়া হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬৮ বলে ৭১ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন তিনি। পোর্ট অফ স্পেনে রবিবারের ম্যাচে ভারতের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। ভারতের ব্যাটিং অর্ডারের চার নম্বর পজিশনে এখনও কোনও স্থায়ী ব্যাটসম্যান নেই। কিন্তু টিম ম্যানেজমেন্ট এখন ওই পজিশনে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্তের ওপর আস্থা রেখেছে। গাওস্কর বলেছেন, আমার মতে ৫ বা ৬ নম্বরে ফিনিসার হিসেবে ধোনির মতোই ভালো ঋষভ পন্ত। এই পজিশনে ও নিজের স্বাভাবিক খেলা খেলতে পারবে। ভারত ভালো শুরু করলে এবং বিরাট কোহলি, শিখর ধবন ও রোহিত শর্মারা ৪০-৪৫ ওভার পর্যন্ত খেললে সেক্ষেত্রে পন্তকে চার নম্বরে পাঠানো যেতে পারে। কিন্তু ৩০-৩৫ ওভার খেলতে হলে সেক্ষেত্রে আমার মনে হয় শ্রেয়সকে চার নম্বরে ও পন্তকে পাঁচ নম্বরে খেলানো যেতে পারে। কুইন্স পার্ক ওভালে রোহিত শর্মা ও ঋষভ পন্ত (২০) তাড়াতাড়ি আউট হয়ে যাওয়ার পর অধিনায়ক কোহলির সঙ্গে জুটিতে  ১২৫ রান যোগ করেন শ্রেয়স। তাঁর ইনিংস ভারতকে সাত উইকেটে ২৭৯ রান তুলতে সাহায্য করে। দিল্লির এই ২৪ বছরের ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজে খেলার সুযোগ পাননি। প্রথম একদিনের ম্যাচে দলে থাকলেও ওই ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। ম্যাচের পর শ্রেয়সের প্রশংসা করেছেন গাওস্কর। তিনি বলেছেন, শ্রেয়স সুযোগ কাজে লাগিয়েছে। ও পাঁচ নম্বরে নেমেছিল। প্রচুর ওভার খেলেছে। ওর সঙ্গে পেয়েছিল অধিনায়ক কোহলিকে। এর থেকে ভালো কিছু হয় না। কারণ, অধিনায়ক ওর ওপর কোনও চাপ পড়তে দেয়নি। আইপিএলে দারুণ ফর্মে ছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। যদিও বিশ্বকাপ দলে তাঁকে নেওয়া হয়নি। গাওস্কর মনে করছেন, একদিনের ক্রিকেটে এখন দীর্ঘদিন খেলা উচিত ওই তরুণ ব্যাটসম্যানের। তিনি আশা প্রকাশ করেছেন যে,   এরপরও  মিডল অর্ডারে  জায়গা পাকা করতে পারবে শ্রেয়স। গাওস্কর বলেছেন, এর আগে যে পাঁচটি ম্যাচ খেলেছিল, সেখানে দুটি হাফসেঞ্চুরি করেছে। সর্বোচ্চ ৮৮। বিশ্বকাপে সুযোগ না পাওয়ার মতো পারফরম্যান্স ওর ছিল না। কিন্তু সেটা এখন অতীত। এখন দলে ফিরেই প্রথম সুযোগ পেয়েই ৭১ রানের ইনিংস খেলেছে। তাই আমার মনে হয়, এবার ও ধারাবাহিকভাবে সুযোগ পাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget