এক্সপ্লোর

WTC Final 2023: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে গিলকে দরাজ সার্টিফিকেট পন্টিংয়ের

Rickey Ponting On Subhman Gill: সামনে থেকে দেখেছেন তরুণ ভারতীয় ব্যাটারের বিধ্বংসী ব্য়াটিং। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন গিল।

সিডনি: আইপিএলে অরেঞ্জ ক্যাপ  (Orange Cap) জিতেছেন। টুর্নামেন্টের ইতিহাসে এক মরসুমে দ্বিতীয় সর্বাধিক রান এখন শুভমন গিলের (Subhman Gill) ঝুলিতে। এবার তরুণ এই ডানহাতি ওপেনারের প্রশংসা শোনা গেল রিকি পন্টিংয়ের (Rickey Ponting) মুখে। গুজরাত টাইটান্সের (Gujrat Titans) ওপেনার হিসেবে গত আইপিএলে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গিল। আবার পন্টিং আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হেডকোচ ছিলেন। সামনে থেকে দেখেছেন তরুণ ভারতীয় ব্যাটারের বিধ্বংসী ব্য়াটিং। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন গিল। রোহিতের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাঁকে। আর তার আগেই গিলের প্রশংসা করে পন্টিং বলছেন, ''দারুণ একটা তরুণ প্রতিভা শুভমন গিল। ওর নিজস্ব একটা স্টাইল রয়েছে। ফর্মেও রয়েছে গিল। এছাড়াও অসাধারণ দৃষ্টিনন্দন ব্যাটিং করে ও।''

২ বারের বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক বলছেন, ''শর্ট বলের বিরুদ্ধে গিলের ব্য়াটিং এক কথায় অনবদ্য। ফ্রন্ট ফুটে যেভাবে পুল শট খেলে, তাও দুর্দান্ত। অজি অ্য়াটাকের বিরুদ্ধেও এমন শট দেখতে পাব বলেই আশা রাখি।''

আসন্ন সপ্তাহেই শুরু হতে চলেছে টেস্টের সেরা হওয়ার লড়াই। দক্ষিণ লন্ডনের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) দুই তারকাখচিত দল ভারত ও অস্ট্রেলিয়া একে অপরের মুখোমুখি হতে চলেছে। তার আগে দুই দলেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে। জোরকদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিও।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

বিরাট রেকর্ডের হাতছানি

মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ব্যাটার কোহলি। প্রায়শই তিনি রেকর্ড ভাঙেন, গড়েন। ওভালেও তেমনই এক সর্বকালীন রেকর্ড গড়ার হাতছানি রয়েছে 'কিংগ কোহলি'র সামনে। কোহলি যদি ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আরও ১০৪ রান করতে পারেন, তাহলে তিনি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে (ওয়ান ডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ) সর্বোচ্চ রানের কৃতিত্ব নিজের নামে করে ফেলবেন। কোহলি এখনও পর্যন্ত আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ছয় ইনিংস খেলে মোট ২১৭ রান করেছেন। ওভালে আর ১০৪ রান করলেই কুমার সাঙ্গাকারার রেকর্ড ভেঙে ফেলবেন কোহলি।

টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী সাঙ্গাকারা একাধিক ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন। তিনিই এখনও পর্যন্ত আইসিসির ফাইনালে সাত ইনিংসে মোট ৩২০ রান করেছেন। কোহলির সামনে কিন্তু সাঙ্গাকারাকে পিছনে ফেলে দেওয়ার হাতছানি রয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget