এক্সপ্লোর

IPL 2023: আরসিবির বোলারদের নিয়ে ছিনিমিনি খেলেছে সূর্য: গাওস্কর

Gavaskar On Suryakumar: আরসিবির বিরুদ্ধে শেষ ম্যাচে ৩৫ বলে ঝোড়ো ৮৩ রানের ইনিংস খেলছিলেন সূর্য। সেই ম্যাচে নেহাল ওয়াধেরার সঙ্গে তাঁর ১৪০ রানের পার্টনারশিপ গড়েন।

মুম্বই: আইপিএল শুরুর আগে ফর্মে ছিলেন না তিনি। বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার হওয়া সত্ত্বেও ক্রমাগত ফ্লপ হওয়া সূর্যকুমার যাদবকে নিয়ে চিন্তা বেড়েছিল। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ধীরে ধীরে ফর্মে ফিরেছেন ডানহাতি এই ব্যাটার। আরসিবির বিরুদ্ধে শেষ ম্যাচে ৩৫ বলে ঝোড়ো ৮৩ রানের ইনিংস খেলছিলেন সূর্য। সেই ম্যাচে নেহাল ওয়াধেরার সঙ্গে তাঁর ১৪০ রানের পার্টনারশিপ আরসিবির বিরুদ্ধে রান তাড়া করে জয় আরও সহজ করে দিয়েছিল। এবার কিংবদন্তি সুনীল গাওস্কর প্রশংসায় ভরালেন সূর্যকুমার যাদবকে। 

কী বললেন সানি?

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে প্রথম দিকের ম্য়াচগুলোয় সেভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও ধীরে ধীরে ফর্মে ফিরেছেন সূর্যকুমার। সানি বলছেন, ''সূর্যকুমার যাদবের ব্য়াটিং দেখলে নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়তে বাধ্য। কিন্তু নেহাল ওয়াধেরা যেভাবে খেলেছে তা দেখে সত্যিই ভাল লেগেছে। ও একদমই সূর্যকে কপি করতে যায়নি। নিজের মত করে খেলেছে। সূর্যকে দারুণ সাপোর্ট করেছে ও।'' এরপরই লিটল মাস্টার বলেন, ''আমার সূর্যর ব্যাটিং দেখে মনে হয়েছে যে আরসিবি বোলারদের নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলছে ও। এভাবে ব্যাটিং করলে উল্টোদিকের বোলারদের মনোবলও ভেঙে যায়। অনেকটা গলি ক্রিকেটের ধাঁচ আছে ওর মধ্যে। মাঠের চারধার ধরে শট খেলতে পারে। এই ধরনের ব্যাটিং ক্রমেই নিজেকে অনুশীলনের মাধ্যমে রপ্ত করেছে সূর্য।''

উল্লেখ্য, মুম্বই তাঁদের শেষ ম্যাচে খেলতে নেমেছিল আরসিবির বিরুদ্ধে। এই নিয়ে টানা তিনবার দুশোর বেশি রান তাড়া করে ম্যাচে জয় ছিনিয়ে নিল রোহিত বাহিনী। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে ২০০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে অতি সহজেই জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। সৌজন্যে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ৩৫ বলে ৮৩ রানের ইনিংস ও নেহাল ওয়াদেরার (Nehal Wadhera) অপরাজিত ৫২ রান। এই দুইয়ের অনবদ্য ব্যাটিংয়ের সুবাদেই ২১ বল বাকি থাকতে ছয় উইকেটে ম্যাচ জিতল মুম্বই।

রান তাড়া করতে নেমে পরপর দুই উইকেট হারালেও কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের রানের গতিতে ভাটা পড়েনি। সূর্যকুমার যাদব ও নেহাল ওয়াদেরা মুম্বইয়ের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়ভার নিজেদের কাঁধে তুলে নিয়ে নেন। দুই তারকা ৩২ বলে নিজেদের অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন। ২৬ বলেই অর্ধশতরান পূর্ণ করেন সূর্যকুমার যাদব। অর্ধশতরানের পর আরও আগ্রাসী ছন্দে ব্যাট করতে শুরু করেন সূর্য। অর্ধশতরানের পর আট বলে ৩৩ রান তোলেন তিনি। বিজয়কুমার বিশাখ এক ওভারে পরপর সূর্য (৮৩) ও টিম ডেভিডকে (০) ফেরালেও, ততক্ষণ মুম্বইয়ের জয় সুনিশ্চিত হয়ে গিয়েছিল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Messi On Son Thiago: বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget